Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
31 October, 2023, 02:10 pm
Last modified: 31 October, 2023, 02:17 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সোনার হরিণ হয়ে ওঠা একটি জয়ের খোঁজে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, একাদশে এসেছে একটি পরিবর্তন। বিশ্বকাপে পাকিস্তানও কোণঠাসা, প্রথম দুই ম্যাচ জেতা বাবর আজমের দল পরের চার ম্যাচেই হেরেছে। 
টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
31 October, 2023, 02:10 pm
Last modified: 31 October, 2023, 02:17 pm

সেমি-ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে এখন পর্যন্ত বাংলাদেশের সম্বল মাত্র একটি জয়। ছয় ম্যাচে টানা পাঁচ হারে বিশ্বকাপ থেকেই কার্যত ছিটকে গেছে তারা। তবু বাকি তিন ম্যাচে ভালো করে দেশের মানুষের জন্য কিছু হলেও নিয়ে যাওয়ার ইচ্ছা অধিনায়ক সাকিব আল হাসানের। 

সোনার হরিণ হয়ে ওঠা একটি জয়ের খোঁজে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের সপ্তম মাচে টস ভাগ্য পক্ষে এসেছে তাদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে। 

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তার জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। ইমাম-উল-হক, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ বাদ পড়েছেন। সুযোগ পেয়েছেন ফকর জামান, আগা সালমান ও উসামা মীর। বাংলাদেশের মতো পাকিস্তানও কোণঠাসা। প্রথম দুই ম্যাচ জেতা দলটি পরের চার ম্যাচেই হেরেছে। 

বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের রেকর্ড সমান সমান। দুইবারের সাক্ষাতে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। নিজেদের প্রথম বিশ্বকাপেই ১৯৯৯ সালে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। দলটির বিপক্ষে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে হারে তারা। এই ফরম্যাটে ৩৮ বারের মোকাবিলায় পাকিস্তান জিতেছে ৩৩ ম্যাচে, বাংলাদেশের জয় ৫টি। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net