Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
এক হাজার গোল করার বাজি ধরেছেন রোনালদো

খেলা

টিবিএস রিপোর্ট
15 October, 2023, 02:25 pm
Last modified: 15 October, 2023, 02:26 pm

Related News

  • মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন অজ্ঞাত ক্রিপ্টো জুয়াড়ি
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

এক হাজার গোল করার বাজি ধরেছেন রোনালদো

জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৫ এ। সবমিলিয়ে ক্যারিয়ারে ৮৫৭ গোল করেছেন সিআর সেভেন। শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো। 
টিবিএস রিপোর্ট
15 October, 2023, 02:25 pm
Last modified: 15 October, 2023, 02:26 pm
৮৫৭ গোল করেছেন রোনালদো। ছবি: এএফপি

বয়স এখন ৩৮, আর চার মাস পেরোলেই যা দাঁড়াবে ৩৯ এ। এই বয়স তো বটেই, তার আগেই বেশিরভাগ ফুটবলারই যেখানে নিজের বুটজোড়া তুলে রাখেন, সেখানে ব্যতিক্রম ক্রিশ্চিয়ানো রোনালদো। 

শুধু খেলেই যাচ্ছেন না, দোর্দন্ড প্রতাপে এখনও ব্যবধান গড়ে দিচ্ছেন। বিশ্বকাপের পর জাতীয় দল পর্তুগালের হয়ে খেলা ছয় ম্যাচে করেছেন সাত গোল। যার মধ্যে দুটি এসেছে সর্বশেষ ম্যাচে, স্লোভাকিয়ার বিপক্ষে। 

এই ম্যাচে জিতে ২০২৪ ইউরো খেলা নিশ্চিত করেছে পর্তুগাল। জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৫ এ। সবমিলিয়ে ক্যারিয়ারে ৮৫৭ গোল করেছেন সিআর সেভেন। শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো। 

চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে। রোনালদো অবশ্য এতেই সন্তুষ্ট হচ্ছেন না। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন।

রোনালদো বাজিটি ধরেছেন এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। রোনালদো ক্যারিয়ারে এক হাজার গোল করার বাজি ধরতে চান কি না, পিন্তো সেটি জানতে চেয়েছিলেন। পর্তুগিজ মহাতারকা সাথেসাথেই চ্যালেঞ্জটি গ্রহণ করেন।

আলাপে রোনালদো পিন্তোকে বলেছেন, 'এটা বেশ কঠিন। তবে এটা আমার মানসিকতার ব্যাপার এবং আমার জন্য অনুপ্রেরণারও। আমার শরীর যদি আমি যেমন চাই তেমন আচরণ করে, তাহলে দেখা যাক। ছোট ছোট ধাপেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। ১ হাজার গোলের লক্ষ্য অর্জন করতে আমাকে আগে ৯০০ গোল করতে হবে। আমার মনে হয় সে লক্ষ্যে আমি পৌঁছাতে পারব।'

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / এক হাজার গোল / বাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন অজ্ঞাত ক্রিপ্টো জুয়াড়ি
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net