Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন অজ্ঞাত ক্রিপ্টো জুয়াড়ি

আন্তর্জাতিক

বিবিসি
07 January, 2026, 11:55 am
Last modified: 07 January, 2026, 11:57 am

Related News

  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ভেনেজুয়েলার জেলে বন্দি ছেলের জন্য বছর ধরে সন্ধান, মৃত্যুর খবর পাওয়ার ১০ দিন পর মারা গেলেন মা
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ইরানের ওপর ‘ত্যক্তবিরক্ত’ ট্রাম্প অবশেষে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করলেন—তবে ভেনেজুয়েলা থেকে
  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প

মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন অজ্ঞাত ক্রিপ্টো জুয়াড়ি

‘পলি মার্কেট’ নামের একটি ক্রিপ্টোকারেন্সি-ভিত্তিক প্ল্যাটফর্মে এই বাজি ধরা হয়েছিল। বাজির বিষয় ছিল, জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই কি ক্ষমতা হারাবেন মাদুরো? 
বিবিসি
07 January, 2026, 11:55 am
Last modified: 07 January, 2026, 11:57 am
ছবি: লাইটরকেট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে যুক্তরাষ্ট্রের হাতে আটক হতে যাচ্ছেন, সেই ঘোষণা আসার আগেই বিষয়টি নিয়ে বড় অঙ্কের বাজি ধরেছিলেন এক ব্যক্তি। আর তাতেই কপাল খুলেছে তার। জিতে নিয়েছেন প্রায় সাড়ে ৪ লাখ ডলারের বেশি। আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগমুহূর্তে এমন বাজিমাতের ঘটনায় প্রশ্ন উঠেছে—যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের খবর কি তবে আগেই ফাঁস হয়েছিল?

'পলি মার্কেট' নামের একটি ক্রিপ্টোকারেন্সি-ভিত্তিক প্ল্যাটফর্মে এই বাজি ধরা হয়েছিল। বাজির বিষয় ছিল, জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই কি ক্ষমতা হারাবেন মাদুরো? 

গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে আটকের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই ওই প্ল্যাটফর্মে বাজির দর অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট নিয়ে। মাত্র গত মাসেই প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া ওই অ্যাকাউন্ট থেকে চারটি বাজি ধরা হয় এবং সব কটিই ছিল ভেনেজুয়েলা কেন্দ্রিক। ওই ব্যক্তি ৩২ হাজার ৫৩৭ ডলার বাজি ধরে ৪ লাখ ৩৬ হাজার ডলারের বেশি মুনাফা করেছেন। 

বাজি ধরা ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। অ্যাকাউন্টটি বেনামি এবং ব্লকচেইন আইডেন্টিফায়ারের মাধ্যমে পরিচালিত।

পলি মার্কেটের তথ্য বলছে, ২ জানুয়ারি শুক্রবার বিকেলেও বাজিকরদের ধারণা ছিল, মাদুরোর ক্ষমতা ছাড়ার সম্ভাবনা মাত্র সাড়ে ৬ শতাংশ। কিন্তু মধ্যরাতের আগেই তা বেড়ে ১১ শতাংশে পৌঁছায়। ৩ জানুয়ারি ভোরের দিকে হঠাৎ করেই এই হার লাফিয়ে বাড়তে থাকে। এর ঠিক পরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোকে আটকের কথা জানান।

ট্রাম্পের ঘোষণার ঠিক আগমুহূর্তে বাজির দরে এমন নাটকীয় পরিবর্তন 'ইনসাইডার ট্রেডিং' বা গোপন তথ্যের ভিত্তিতে সুবিধা নেওয়ার সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও পলি মার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

শুধু ওই একজনই নন, পলি মার্কেটের আরও কয়েকজন ব্যবহারকারী মাদুরো আটক হওয়ার বাজি ধরে হাজার হাজার ডলার আয় করেছেন। বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদেরও নজরে এসেছে।

নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রিচি তোরেস গত সোমবার কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন। সরকারি কর্মচারীদের কাছে যদি বাজির বিষয়বস্তু সম্পর্কিত কোনো গোপন তথ্য থাকে, তবে তাঁদের বাজি ধরা নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে ওই বিলে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে 'প্রেডিকশন মার্কেট' বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পলি মার্কেট ও কালশির মতো প্ল্যাটফর্মগুলোতে এখন খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি—সব বিষয়েই বাজি ধরার সুযোগ রয়েছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়েও এসব সাইটে কোটি কোটি ডলারের লেনদেন হয়েছিল।

বাইডেন প্রশাসনের সময় এসব বাজারের ওপর নিয়ন্ত্রক সংস্থাগুলোর কড়া নজরদারি ছিল। তবে ট্রাম্প প্রশাসনের সময় তারা কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে বলে মনে হচ্ছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কালশি ও পলি মার্কেটের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিং সম্পূর্ণ বেআইনি হলেও প্রেডিকশন মার্কেটের ক্ষেত্রে আইনকানুন এখনো অতটা কঠোর নয়। 

তবে কালশির একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সাইটে যেকোনো ধরনের ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধ। বিশেষ করে সরকারি কর্মকাণ্ড সম্পর্কিত কোনো বিষয়ে সরকারি কর্মচারীদের বাজি ধরার সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ভেনেজুয়েলা / মাদুরো / জুয়ারি / বাজি / পলিমার্কেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ভেনেজুয়েলার জেলে বন্দি ছেলের জন্য বছর ধরে সন্ধান, মৃত্যুর খবর পাওয়ার ১০ দিন পর মারা গেলেন মা
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ইরানের ওপর ‘ত্যক্তবিরক্ত’ ট্রাম্প অবশেষে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করলেন—তবে ভেনেজুয়েলা থেকে
  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net