Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
দাবায় প্রতারণা নিয়ে ম্যাগনাস কার্লসেন ও হানস নিমানের দীর্ঘ মামলা শেষ হলো

খেলা

টিবিএস ডেস্ক
30 August, 2023, 04:45 pm
Last modified: 30 August, 2023, 05:13 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

দাবায় প্রতারণা নিয়ে ম্যাগনাস কার্লসেন ও হানস নিমানের দীর্ঘ মামলা শেষ হলো

গত বছরের সেপ্টেম্বরে সিংকফিল্ড কাপের এক ম্যাচে নিমানের কাছে হেরে গিয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন।
টিবিএস ডেস্ক
30 August, 2023, 04:45 pm
Last modified: 30 August, 2023, 05:13 pm
ম্যাগনাস কার্লসেন (বামে) ও হানস নিমান (ডানে)। ছবি: সংগৃহীত

নরওয়েজিয়ান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন এবং মার্কিন দাবাড়ু হানস নিমানের মধ্যে দাবায় প্রতারণা নিয়ে এক বছরব্যাপী যে বিরোধ ও মামলা চলছিল তার নিষ্পত্তি ঘটেছে। খবর বিবিসির।

গত বছরের সেপ্টেম্বরে সিংকফিল্ড কাপের এক ম্যাচে নিমানের কাছে হেরে যান দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। এরপরেই তিনি নিমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। ওই সময় নিমানের বয়স ছিল ১৯ বছর। 

অন্যদিকে নিমানও তার প্রতিদ্বন্দ্বী কার্লসেন, অনলাইন প্ল্যাটফর্ম চেস ডটকম এবং তৃতীয় আরেক গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে পাল্টা মানহানি মামলা করেছিলেন।

কিন্তু দাবার জগতে সাড়া ফেলে দেওয়া এই বিবাদের প্রায় এক বছর পর চেস ডটকম জানিয়েছে যে, নিমান ও কার্লসেনের মধ্যে সবকিছু চুকে গেছে, নিমানের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কার্লসেন মেনে নিয়েছেন যে খেলায় কোনো প্রতারণা হয়নি।

যদিও বছরখানেক আগে অভিযোগ ওঠার পর হানস নিমান স্বীকার করেছিলেন যে তিনি চেস ডটকমে অনলাইন ম্যাচে দুইবার প্রতারণার আশ্রয় নিয়েছেন, কিন্তু সেটা ১২ ও ১৬ বছর বয়সে থাকতে। কিন্তু সিংকফিল্ড কাপে বা সশরীরে অন্য কোনো প্রতিযোগিতামূলক খেলায় তিনি কোনো প্রতারণার আশ্রয় নেননি বলে দাবি করেন।

কিন্তু ওই সময় চেস ডটকমের তদন্তে দাবি করা হয়েছিল যে, অনলাইনে প্রায় একশোর বেশি খেলায় প্রতারণার আশ্রয় নিয়েছেন ১৯ বছর বয়সী নিমান। আর এই অভিযোগ তুলেই নিমানের অ্যাকাউন্টটি স্থগিত করে দেয় চেস ডটকম। আবার একই প্রতিবেদনে বলা হয় যে তারা সিংকফিল্ড কাপ টুর্নামেন্টে কার্লসেনের বিরুদ্ধে নিমানের প্রতারণার কোনো প্রমাণ পায়নি।

কিন্তু সশরীরে খেলায় কিভাবে নিমান প্রতারণা করলেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলতে থাকে গণমাধ্যমে। কেউ কেউ মনে করেন, নিমান হয়ত এমন ক্ষুদ্র মাইক্রোফোন শরীরের সঙ্গে যুক্ত করে ঢুকেছিলেন যা পাস কোডের নিরাপত্তার বেড়াজাল টপকে গেছে।

এ ঘটনার পর অক্টোবরে চেস ডটকম, কার্লসেন এবং গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলার মানহানি মামলা করেছিলেন নিমান। নাকামুরা চেস ডটকমের স্ট্রিমিং ভিডিওতে নিমান প্রতারণা করেছেন বলে উল্লেখ করায়, নিমান তার বিরুদ্ধেও মামলা করেন।

পরবর্তীতে এই মামলা নিষ্পত্তি হয়ে যায় এবং আদালতের বাইরে উভয় পক্ষ সরাসরি বসে আলাপ-আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

এক বিবৃতিতে সোমবার চেস ডটকম জানায়, "গত জুন থেকে উভয় পক্ষ ব্যক্তিগতভাবে তাদের সমস্যা সমাধানের জোর চেষ্টা চালাচ্ছেন এবং আর কোনো মামলা-হাঙ্গামা না করেই দাবার জগতকে এগিয়ে নিতে চান। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সব পক্ষই একটা সুবিধাজনক চুক্তিতে আসতে পেরেছেন।" 

বিবৃতিতে হানস নিমানকে চেস ডটকমে যেকোনো ইভেন্টে অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানানো হয় এবং বলা হয় যে, অন্য কোনো খেলোয়াড়ের চাইতে তাকে ভিন্ন চোখে দেখা হবে না।

চেস ডটকম জানায়, তারা নিমানকে নিয়ে তাদের আগে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে এখনো একমত যে নিমানের সশরীরে দাবার ম্যাচে প্রতারণার বিষয়ে জোরাল ও সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।

৩২ বছর বয়সী কার্লসেন বলেন, তিনি প্রতিবেদনটি সম্পর্কে জ্ঞাত আছেন এবং বুঝতে পেরেছেন যে নিমানের বিরুদ্ধে প্রতারণার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও জানান যে, ভবিষ্যতেও তিনি নিমানের সঙ্গে খেলতে ইচ্ছুক।

অন্যদিকে, নিমান জানিয়েছেন যে তার মামলাটি দুই পক্ষের সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হওয়ায় তিনি খুশি। নিমান বলেন, তিনি আদালতে নয় বরং দাবায় কার্লসেনের বিরুদ্ধে লড়তে আগ্রহী।

Related Topics

টপ নিউজ

হানস নিমান / ম্যাগনাস কার্লসেন / মামলা / বিরোধ নিষ্পত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net