Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইনজেকশন নিয়ে লন্ডনে দুই দিনের পর্যবেক্ষণে তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
28 July, 2023, 09:00 pm
Last modified: 28 July, 2023, 09:06 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?

ইনজেকশন নিয়ে লন্ডনে দুই দিনের পর্যবেক্ষণে তামিম

অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেও বর্তমানে ছুটিতে আছেন তামিম। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে ফেরার কথা তার। তবে এর পুরোটাই নির্ভর করছে অভিজ্ঞ এই ওপেনারের চিকিৎসার ধরনের ওপর।
টিবিএস রিপোর্ট
28 July, 2023, 09:00 pm
Last modified: 28 July, 2023, 09:06 pm
এশিয়া কাপে থাকছেন না তামিম। ছবি: সংগৃহীত

কোমরের চোটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছেন তামিম ইকবাল। এই সমস্যা কাটিয়ে উঠতে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার, বর্তমানে সেখানেই আছেন তিনি। কোমরের সমস্যা সমাধানে বৃহস্পতিবার ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে তামিমকে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

শুক্রবার এক বিবৃতি দিয়ে তামিমের চিকিৎসার অবস্থা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের সঙ্গে লন্ডনে আছেন বিসিবির এই চিকিৎসক। তিনিই জানিয়েছেন, তামিমকে দুই দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

বিসিবির পাঠানো বিবৃতিতে দেবাশিষ চৌধুরী বলেছেন, 'তামিম তার কোমরের ব্যথার জন্য একজন মেরুদণ্ড বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে। ব্যথা সামলানোর জন্য তাকে কাল বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসাও করা হয়। সে আগামী দুই দিন পর্যবেক্ষণে থাকবে। এরপর তামিমকে দেখে পরবর্তী সময়ে কী করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।'

২৫ জুলাই লন্ডনে এমআরআই করানো হয় তামিমের। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিতে বৃহস্পতিবার তার পিঠের নিচের অংশে ইনজেকশন দেন চিকিৎসকরা। এর আগেও এমন ব্যথানাশক ইনজেকশন দিয়ে খেলেছেন তামিম। এ ধরনের ইনজেকশনের কার্যকারিতা ২-৩ মাস থেকে ৪-৫ মাস পর্যন্ত থাকে। কিছু ক্ষেত্রে এক মাসের মধ্যেও ব্যথা অনুভব হতে পারে। 

কোমরের এই ব্যথায় গত কয়েক বছর ধরে ভুগছেন তামিম। এ সময়ে ঘরের মাঠ-বিদেশ মিলিয়ে বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি তার। এই চোট কাটিয়েই সর্বশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামেন তামিম। প্রথম ম্যাচের আগে তিনি জানান, শতভাগ ফিট না হলেও তিনি খেলবেন। 

প্রথম ওয়ানডে খেলেন তামিম, তবে ফিটনেস নিয়ে তার করা মন্তব্যে আলোচনার তৈরি হয়। তাকে সমালোচনা করে মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরের দিনই সংবাদ সম্মেলন ডেকে আচমকা অবসরের সিদ্ধান্ত জানান তামিম। যদিও প্রধানমন্ত্রী নির্দেশে পরের দিনই অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন বাঁহাতি এই ওপেনার। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে ফেরার কথা তামিমের। তবে এর পুরোটাই নির্ভর করছে তার চিকিৎসার ধরনের ওপর।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ইনজুরি / চিকিৎসা / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net