Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
রোনালদোর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব তার বোনেরা

টিবিএস ডেস্ক
08 December, 2022, 10:25 pm
Last modified: 08 December, 2022, 11:25 pm

Related News

  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

রোনালদোর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব তার বোনেরা

ইনস্টাগ্রামে ভাইয়ের পক্ষ নিয়ে রোনালদোর বোন এলমা লিখেছেন, "তুমি আজ বেঞ্চে ছিলে এবং এটা ভালো ব্যাপার যে এতে অন্যরাও খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু আমি শুধু ঐ ১% হতভাগা ও ভণ্ডদেরকে বলবো, তারা যেন মুখ বন্ধ করে রাখে... কারণ যে হাত তাদের খাইয়েছে, তারা এখন সেই হাতেই কামড় দিচ্ছে!"
টিবিএস ডেস্ক
08 December, 2022, 10:25 pm
Last modified: 08 December, 2022, 11:25 pm

চলমান কাতার বিশ্বকাপে একদিনের জন্য পর্তুগালের শুরুর একাদশে সুযোগ না পাওয়াতেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক তুঙ্গে! নক-আউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের অন্যতম তারকা খেলোয়াড় রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে খেলা শুরু করেছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। আর তাতেই চটেছেন সিআরসেভেন! পর্তুগাল সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিলেও ম্যাচ শেষে সতীর্থদের সাথে উদযাপন না করেই ড্রেসিংরুমের দিকে হাটা দিয়েছিলেন রোনালদো; চোখেমুখে হতাশা ছিল স্পষ্ট। রোনালদোর সঙ্গে এহেন আচরণের ফলে ক্ষেপেছেন তার বোনেরাও। ভাইকে সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা।

সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর জায়গায় মাঠে নামানো হয়েছিল গনসালো রামোসকে। আর কোচের এ সিদ্ধান্ত যে বিফলে যায়নি তা প্রমাণ করে দিয়েছেন রামোস। কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক গড়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি।

অন্যদিকে, বেঞ্চে বসে থাকা রোনালদোর এটিই শেষ বিশ্বকাপ। তাই স্বভাবতই প্রতিটি ম্যাচ খেলতে মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু কোচের সিদ্ধান্তে খেলার একেবারের শেষের দিকে তাকে মাঠে নামানো হয়, যদিও কোনো গোল করতে পারেননি তিনি। তাই বলা যায়, রোনালদোকে ছাড়াই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল।

View this post on Instagram

A post shared by Elma Aveiro (@elma_oficial)

কিন্তু রোনালদোর বোনদের ভাষ্যে, দল সবকিছুর উর্ধ্বে হলেও রোনালদোর সাথে চলতি সপ্তাহে যা যা করা হয়েছে তা মোটেই উচিত নয়; বরং তিনি আরও বেশি সম্মান প্রাপ্য।

শুধুমাত্র বিশ্বকাপ ইস্যুতেই নয়, আগেপরেও পর্তুগিজ তারকার পক্ষে জোর গলায় কথা বলতে দেখা গেছে তার বোনদের। প্রায়ই তারা রোনালদোর পেশাদার ক্যারিয়ার সম্পর্কে ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন।

কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে বেঞ্চে রাখার প্রতিক্রিয়ায় রোনালদোর এক বোন বলেছেন, পর্তুগালের 'অসাধারণ জয়ের সুযোগ নিয়ে' একদল ভণ্ড লোক রোনালদোর সমালোচনা করতে হুমড়ি খেয়ে পড়েছে। 

ইনস্টাগ্রামে ভাইয়ের পক্ষ নিয়ে রোনালদোর বোন এলমা লিখেছেন, "তুমি আজ বেঞ্চে ছিলে এবং এটা ভালো ব্যাপার যে এতে অন্যরাও খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু আমি শুধু ঐ ১% হতভাগা ও ভণ্ডদেরকে বলবো, তারা যেন মুখ বন্ধ করে রাখে... কারণ যে হাত তাদের খাইয়েছে, তারা এখন সেই হাতেই কামড় দিচ্ছে!"

জাতীয় দলে রোনালদোর অবদান যেন কেউ ভুলে না যায় তা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, "মাঠে যে ই খেলুক না কেন, পর্তুগালকে সমর্থন করুন। পর্তুগাল একটা দল। এটা শুধু রোনালদোকে নিয়ে না... দল ও কোচকে সম্মান করুন, তবে বিশেষভাবে রোনালদোকেও। রোনালদো চিরন্তন, সে যা যা অবদান রেখেছে এবং রাখবে তা কেউ কোনোদিন ভুলবে না।"

অন্যদিকে, রোনালদোর আরেক বোন কাতিয়া আভেইরো তার ভাইয়ের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "পর্তুগাল জিতেছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু তার জন্য রোনালদোকে সমালোচনা কেন... এটাই ঠিক নয়, তারা এভাবে অভিশাপ দিয়েই যাচ্ছে, অপমান করেই যাচ্ছে রোনালদোকে। যা কিছু আমি পড়ছি ও শুনছি তা সত্যিই দুঃখজনক। কাতারে নয়, বরং নিজ দেশেই..."

তিনি বলেন, "সে (রোনালদো) বাড়ি ফিরে এলে আমরা তাকে জড়িয়ে ধরবো এবং তার অর্জনের কথা স্মরণ করিয়ে দিবো। আমরা যথেষ্ট দুঃখ ভোগ করেছি (তারা তা কোনোদিনই জানবে না)। তুমি (রোনালদো) অনেক মহান, আর সেটা ছোট মনমানসিকতার মানুষেরা বুঝবে না। বাড়ি ফিরে আসো, এখানে আমরাই শুধু তোমাকে সত্যিকারভাবে বুঝি, এখানেই তোমার পরিবার তোমায় আলিঙ্গন করবে।"

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / বোন / সমর্থন / সোশ্যাল মিডিয়া / সমালোচক / পর্তুগাল / সাইড বেঞ্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net