Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
নিষেধাজ্ঞার হুমকির পরও বিদ্রোহী লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব

খেলা

টিবিএস ডেস্ক
19 April, 2021, 02:20 pm
Last modified: 20 April, 2021, 01:47 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

নিষেধাজ্ঞার হুমকির পরও বিদ্রোহী লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব

উয়েফা হুশিয়ারি দিয়ে জানায়, এই লিগে অংশ নিলে ক্লাবগুলোকে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হবে। এমনকি ফুটবলারদের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ নাও দেওয়া হতে পারে। নিষেধাজ্ঞার এমন হুমকিও কাজে এলো না। সুপার লিগে অংশ নিতে যাচ্ছে তিনটি লিগের নামি ১২টি ক্লাব।
টিবিএস ডেস্ক
19 April, 2021, 02:20 pm
Last modified: 20 April, 2021, 01:47 pm

গতকাল জানানো হয়েছিল, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসছে ইউরোপিয়ান সুপার লিগের। বিদ্রোহী লিগটির এমন খবরে হুশিয়ারি দেয় ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়, এই লিগে অংশ নিলে ক্লাবগুলোকে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হবে। এমনকি ফুটবলারদের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ নাও দেওয়া হতে পারে।

নিষেধাজ্ঞার এমন হুমকিও কাজে এলো না। সুপার লিগে অংশ নিতে যাচ্ছে তিনটি লিগের নামি ১২টি ক্লাব। রোববার রাতে ইউরোপের ১২টি ক্লাব বিবৃতি দিয়ে জানায়, প্রস্তাবিত এই লিগে তারা যোগ দিতে যাচ্ছে। এ নিয়ে ফুটবল বিশ্বে ঝড় উঠেছে। এই লিগের কারণে ফুটবলের নিয়ন্ত্রণ ও রাজস্ব ভাগাভাগি নিয়ে কঠিন এক যুদ্ধের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

ক্লাবগুলোর সঙ্গে প্রাথমিকভাবে ২৩ বছরের চুক্তি হয়েছে সুপার লিগের। লিগটিতে অংশ নিতে স্পেন থেকে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ইতালি থেকে যোগ দিচ্ছে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ৬টি ক্লাব যোগ দিচ্ছে। ক্লাবগুলো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার।

এই ১২ ক্লাবের সঙ্গে আরও তিনটি ক্লাব দ্রুতই যোগ দেবে বলে জানিয়েছে সুপার লিগ কর্তৃপক্ষ। ১৫ ক্লাবের সঙ্গে প্রতি বছর কোয়ালিফাই করে আসা ৫ ক্লাবসহ মোট ২০ দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আরও দুই শীর্ষ লিগের আয়োজক দেশ জার্মানি ও ফ্রান্সের কোনো ক্লাব এখনও সুপার লিগে নাম লেখায়নি।

ইউরোপিয়ান সুপার লিগের চেয়ারম্যান হয়েছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। ভবিষ্যতে উয়েফা ও ফিফার সঙ্গে আলোচনা করে ফুটবল নিয়ে কাজ করতে চায় বলে জানিয়েছে সুপার লিগ কর্তৃপক্ষ। 

যদিও সুপার লিগের বিপক্ষে অবস্থান উয়েফার। এক বিবৃতিতে উযেফা বলেছে, 'ক্রীড়াগত ও আইনিভাবে যা করা সম্ভব, এই প্রকল্প থামাতে তার সবকিছুই করব আমরা। উন্মুক্ত প্রতিযোগিতা ও খেলাধুলার মানের ওপর ফুটবল গড়ে উঠেছে; অন্য কোনোভাবেই তা হতে পারে না।' বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফাও এই লিগের সমর্থন দেবে না বলে জানিয়েছে। 

Related Topics

টপ নিউজ

ইউরোপিয়ান সুপার লিগ / রিয়াল মাদ্রিদ / বার্সেলোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net