Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

খেলা

টিবিএস ডেস্ক
16 March, 2025, 07:40 pm
Last modified: 16 March, 2025, 07:43 pm

Related News

  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?
  • নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প

৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ব্যস্ত সূচি নিয়ে ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় দুই ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘণ্টার বিশ্রাম দেওয়ার পরামর্শ থাকে ফিফার। কিন্তু এটা বাস্তবায়নের ক্ষমতা থাকে লিগ কর্তৃপক্ষের হাতে। 
টিবিএস ডেস্ক
16 March, 2025, 07:40 pm
Last modified: 16 March, 2025, 07:43 pm

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের। ম্যাচটি রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্প্যানিশ জায়ান্টরা। পরের ম্যাচটি ছিল লা লিগায়, শনিবার। এই ম্যাচে কষ্ট হলেও ২-১ ব্যবধানে জেতে রিয়াল। তবে এই ম্যাচ খেলা নিয়ে বিরক্ত দলটির কোচ কার্লো আনচেলোত্তি। দুই ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘন্টার বিশ্রাম না দিলে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছেন তিনি। 

আনচেলত্তি বলেছেন, 'আমি মনে করি এবারই শেষ, আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। এরপর দুই ম্যাচের মধ্যে ৭২ ঘন্টার বিরতি না দিলে আর খেলব না। আমরা সময় পরিবর্তনের জন্য দুবার লা লিগাকে অনুরোধ করেছি। কিন্তু তারা কিছু করেনি। এটাই শেষবার।'

বুধবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল-আতলেতিকো ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়। নির্ধারিত নব্বই মিনিটের পর খেলা চলে আরও ৩০ মিনিট। দুই ঘণ্টার খেলার সঙ্গে ছিল দুটি বিরতিও। এরপর ম্যাচ টাইব্রেকার পেরিয়ে খেলা শেষ হয় মধ্যরাতে।

লা লিগায় রিয়াল-ভিয়ারিয়াল ম্যাচটি মাঠে গড়ায় সাড়ে ছয়টায়। অর্থাৎ, ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে ম্যাচ খেলতে নামতে হয় রিয়ালকে। এমন ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ওপর প্রচন্ড চাপ পড়ে বলে বিরক্ত রিয়াল মাদ্রিদ। 

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ব্যস্ত সূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় দুই ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘণ্টার বিশ্রাম দেওয়ার পরামর্শ থাকে ফিফার। কিন্তু এটা বাস্তবায়নের ক্ষমতা থাকে লিগ কর্তৃপক্ষের হাতে। 

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / কার্লো আনচেলত্তি / লা লিগা / ফিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • ২০২৬ বিশ্বকাপের আয়োজক যখন উত্তর আমেরিকা; তখন খেলাটা কি ‘ফুটবল’ নাকি ‘সকার’?
  • কী এই ‘ফিফা শান্তি পুরস্কার’, কেন ট্রাম্প এটি পেতে পারেন?
  • নোবেল শান্তি পুরস্কার না জুটলেও ফিফার নতুন ‘শান্তি পুরস্কার’ পেতে পারেন ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net