Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
জিম্বাবুয়ে সফরে কয়দিন কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে

খেলা

টিবিএস রিপোর্ট
02 June, 2021, 05:45 pm
Last modified: 02 June, 2021, 05:52 pm

Related News

  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ
  • রাজার রাজ্যে তামিমরা যেন প্রজা, সিরিজ জিতলো জিম্বাবুয়ে
  • শুরুর পথ হারিয়ে ৩০০ করা হলো না বাংলাদেশের
  • সিরিজে ফেরার মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
  • দ্বিতীয় ম্যাচে নেই মুস্তাফিজ, হাল্কা চোট নিয়েই খেলবেন মুশফিক-শরিফুল

জিম্বাবুয়ে সফরে কয়দিন কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে

জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দুই বোর্ড আলোচনা করে একটি টেস্ট কমিয়েছে, বাড়ানো হয়েছে টি-টোয়েন্টি।
টিবিএস রিপোর্ট
02 June, 2021, 05:45 pm
Last modified: 02 June, 2021, 05:52 pm

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। করোনাকাল হওয়ায় এই সফরে বাংলাদেশকে কয়দিন কোয়ারেন্টিন করতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে।

এ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আলাপ-আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে ৭ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছে জিম্বাবুয়ে। বিষয়টি চূড়ান্ত করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বুধবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, তা হলো স্বাভাবিকভাবে ৫-৭ দিনের কোয়ারেন্টিন রয়েছে। আমরা সেই হিসেব করেই কাজ করছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আর কোনো পরিবর্তন এলে সেটা এর আওতায় আনা হবে।'

করোনাকালে বাংলাদেশ দলকে সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে নিউজিল্যান্ড সফরে। ১৪ দিনের কোয়ারেন্টিনের প্রথম সাতদিন রুমবন্দি থাকতে হয়। এই সাত দিনে নিয়ম করে কয়েকবার রুমের বাইরে যাওয়ার সুযোগ মেলে। তবে শ্রীলঙ্কা সফরে এতো কঠোর অবস্থা ছিল না। সাত দিনের কোয়ারেন্টিনে তিনদিন পরই অনুশীলন করার সুযোগ পায় বাংলাদেশ। 

জিম্বাবুয়ে সফরেও শ্রীলঙ্কার মতো কোয়ারেন্টিন হতে পারে। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দুই বোর্ড আলোচনা করে একটি টেস্ট কমিয়েছে, বাড়ানো হয়েছে টি-টোয়েন্টি।

জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারের অংশগ্রহণে গত ৩১ মে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগের সূচি অনুযায়ী টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরটি ২৪ জুন শেষ হওয়ার কথা ছিল। এরপর ক্রিকেটারদের কয়েক দিন বিশ্রাম দিয়ে ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা বিসিবির। 

কিন্তু আসরটি শেষ না করেই জিম্বাবুয়ে যেতে হতে পারে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের। বৃষ্টির কারণে লিগ পিছিয়েছে দুই দিন। আগের সূচি অনুযায়ী প্রতিদিন ৬টি করে ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে না। বৃষ্টিতে 

বিকেএসপির মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ৫ জুন পর্যন্ত মিরপুরে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ২৪ জুন লিগ শেষ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শেষের দিকের ম্যাচ না খেলেই জিম্বাবুয়ে সফরেযেতে হতে পারে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের। 

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতেই ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / কোয়ারেন্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তিতে বাংলাদেশ
  • রাজার রাজ্যে তামিমরা যেন প্রজা, সিরিজ জিতলো জিম্বাবুয়ে
  • শুরুর পথ হারিয়ে ৩০০ করা হলো না বাংলাদেশের
  • সিরিজে ফেরার মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
  • দ্বিতীয় ম্যাচে নেই মুস্তাফিজ, হাল্কা চোট নিয়েই খেলবেন মুশফিক-শরিফুল

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net