Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
৪০ হাজার রুপির নিচে মাসিক আয় হলে রিলিফ প্যাকেজ: পাকিস্তানের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 May, 2022, 03:50 pm
Last modified: 28 May, 2022, 03:57 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

৪০ হাজার রুপির নিচে মাসিক আয় হলে রিলিফ প্যাকেজ: পাকিস্তানের অর্থমন্ত্রী

মিফতা ইসমাইল নিশ্চিত করেছেন, রিলিফ প্যাকেজ কেবল মোটরসাইকেল মালিকদের জন্য নয়, বরং যাদের মাসিক আয় ৪০ হাজার রুপির কম, তারাও এ প্যাকেজের সুবিধা পাবেন।
টিবিএস ডেস্ক
28 May, 2022, 03:50 pm
Last modified: 28 May, 2022, 03:57 pm
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। ছবি: ডননিউজটিভি

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল শনিবার (২৮ মে) বলেছেন, সরকারের ঘোষিত রিলিফ প্যাকেজ 'তীব্র মুদ্রাস্ফীতি' ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি থেকে দরিদ্রদের রক্ষা করবে।

এসময় তিনি মুদ্রাস্ফীতির জন্য সাবেক পিটিআই সরকারকে দায়ী করেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ রিলিফ প্যাকেজ ঘোষণা করেছিলেন।

শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি 'সস্তা পেট্রল, সস্তা ডিজেল' নামক এ রিলিফ প্যাকেজ পাওয়ার ক্রাইটেরিয়ার বিষয়ে কথা বলেন।

যেসব নারীর পারিবারিক আয় ৪০ হাজার রুপির কম, তারা ৭৮৬ নাম্বারে তাদের সিএনআইসি (কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেনটিটি কার্ড) নাম্বার মেসেজ করে বা কল দিয়ে রিলিফের ২০০০ রুপি গ্রহণ করতে পারবেন।

'আমরা এখন সম্পূর্ণ ত্রাণ কার্যক্রম চালাতে পারব না, কারণ আমাদের অত সম্পদ নেই। কিন্তু দরিদ্রদের সমস্যা সমাধানে আমরা আমাদের সাধ্যমতো কাজ করব,' বলেন মিফতা।

রিলিফের অর্থের পরিমাণ সামনের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। আগামী মাসে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বাজেট পেশ হওয়ার কথা রয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, সরকার বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-কে বর্ধিত করবে।

মিফতা ইসমাইল নিশ্চিত করেছেন, রিলিফ প্যাকেজ কেবল মোটরসাইকেল মালিকদের জন্য নয়, বরং যাদের মাসিক আয় ৪০ হাজার রুপির কম, তারাও এ প্যাকেজের সুবিধা পাবেন। যারা আগে থেকে বিআইএসপি সুবিধা পাচ্ছেন, তাদের আর নতুন করে তথ্য দিতে হবে না, তাদের কাছে রিলিফের অর্থ সরাসরি পৌঁছে যাবে।

রিলিফ প্যাকেজের আওতায় এক কোটি ৪০ লাখ পরিবার সহায়তা পাবে। জুন মাসের এক তারিখ থেকে এ অর্থ দেওয়া শুরু হবে এবং এ প্রকল্পে পাকিস্তান সরকারের ২৮০০ কোটি রুপি খরচ হবে।

ইসমাইল বলেন, এর আগের পিটিআই সরকার ধনীদের ভর্তুকি দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার দরিদ্রদের উদ্দেশ্য করে ত্রাণ সহায়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সাথে পিটিআই সরকার যে চুক্তি করেছিল, সে ফর্মুলা অনুসরণ করবে না বর্তমান সরকার।

আইএমএফ-এর সাথে আলোচনা

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ-এর সাথে সাম্প্রতিক আলাপে প্রাইভেটাইজেশন বিষয়ে কোনো কথা হয়নি।

'আমরা আগামী জুনে আইএমএফ-এর সাথে একটি স্টাফ-লেভেল সমঝোতার আশা করছি,' বলেন ইফতা।

'আইএমএফ তিন বিলিয়ন মার্কিন ডলার দেবে। আমরা তাদেরকে অনুরোধ করেছি এ প্রোগ্রামের মেয়াদ আরও এক বছর ও অর্থের পরিমাণ আরও দুই বিলিয়নে বাড়াতে। আমি আশা করছি, তারা রাজি হবে,' বলেন তিনি।

আইএমএফ-এর সাথে সমঝোতা চূড়ান্ত হলেই অন্যান্য বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পথ আরও প্রশস্ত হবে বলে জানান মন্ত্রী।

সৌদি আরব পাকিস্তানকে 'আরও সহায়তা করতে ইচ্ছুক' জানিয়ে মিফতা বলেন, তিনি এ সম্পর্কে বিস্তারিত জুলাই মাসে জানাবেন।

গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী মিফতা ইসমাইল ঘোষণা দেন, সরকার পেট্রোলিয়ামজাত জ্বালানির দাম প্রতি লিটারে ৩০ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এরপর পাকিস্তানে প্রতি লিটারে পেট্রোলের দাম ১৭৯.৮৬ রুপি, ডিজেল ১৭৪.৭৫ রুপি, কেরোসিন তেল ১৫৫.৫৬ রুপি, ও লাইট ডিজেল ১৪৮.৩১ রুপিতে পৌঁছায়।

পাকিস্তান সরকার ও আইএমএফ-এর মধ্যে ইকোনোমিক বেইলআউট বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরের দিনই জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা আসে।

সূত্র: ডন

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাকিস্তানের অর্থমন্ত্রী / মিফতা ইসমাইল / রিলিফ প্যাকেজ / পাকিস্তানের অর্থনৈতিক সংকট / মুদ্রাস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net