Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 May, 2022, 10:30 am
Last modified: 10 May, 2022, 01:14 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন

ক্ষমতাসীন দলের আরও এক এমপি ও সাবেক এক মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
টিবিএস ডেস্ক
10 May, 2022, 10:30 am
Last modified: 10 May, 2022, 01:14 pm
ছবি: রয়টার্স

চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরেই চলছে সরকার বিরোধী বিক্ষোভ। জনসাধারণের এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রায় পুরো দেশজুড়ে। সরকারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। 

শ্রীলঙ্কার রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে হাম্বানটোটায় অবস্থিত ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সোমবার (৯ মে) সন্ধ্যায়। স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য। কেবল রাজপাকসের পৈতৃক বাড়িই নয়, তাদের বাবা-মায়ের স্মরণে তৈরি স্মৃতিসৌধতেও আগুন লাগানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে।

বিগত কয়েক মাস ধরে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি ও খাদ্য সংকট, দিনব্যাপী বিদ্যুৎ বিভ্রাট সব মিলিয়ে বিশৃঙ্খল এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। এরই পরিপ্রেক্ষিতে প্রবল বিক্ষোভের মুখে পড়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভকারীরা তাদের পৈত্রিক নিবাসে আগুন ধরিয়ে দেয়। 

এ সময় শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের এমপি অমরাকীর্তি আথুকোরালা তার নিরাপত্তা কর্মকর্তা, সরকার সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেলে পরিস্থিতি আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। 

এই ঘটনার কিছুক্ষণ পরেই খবর আসে, বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের আরও এক এমপি ও এক সাবেক মন্ত্রীর বাড়িতেও আগুন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে মাউন্ট লাফিনিয়ায় দেশের সাবেক মন্ত্রী জনসন ফার্নান্ডোর বাড়ি জ্বলতে দেখা গেছে। শ্রীলঙ্কার আইনসভায় ক্ষমতাসীল দলেরই আরেক সদস্য সনথ নিশান্তের বাড়িতেও বিক্ষোভকারীরা আক্রমণ করে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করার পরেই দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর আক্রমণ চালায় ক্ষমতাসীন দলের সমর্থকেরা। এর পরিপ্রেক্ষিতেই পাল্টা মারমুখী হয়ে শাসকদলের নেতাদের ওপর হামলা চালাতে শুরু করেন বিক্ষোভকারীরা সাধারণ জনতা। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে।

  • সূত্র: এনডিটিভি
     
Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / রাজাপাকসে সরকার / বিক্ষোভ / রাজাপাকসের বাড়িতে আগুন / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net