Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
লিটল থিংস বন্ধের জন্য দায়ী ফেসবুক: প্রাক্তন সিইও জো স্পিজার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 March, 2022, 08:25 pm
Last modified: 01 March, 2022, 08:31 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

লিটল থিংস বন্ধের জন্য দায়ী ফেসবুক: প্রাক্তন সিইও জো স্পিজার

ট্র্যাফিক কমে আসায় ১০০ জন কর্মী ছাঁটাই করতে বাধ্য হন স্পিজার। সব মিলিয়ে প্রায় ১০০ মিলিয়ন ডলার হারান তিনি।
টিবিএস ডেস্ক
01 March, 2022, 08:25 pm
Last modified: 01 March, 2022, 08:31 pm
জো স্পিজার/ ছবি- সংগৃহীত

২০১৪ সালে লিটল থিংস প্রতিষ্ঠা করেন জো স্পিজার। নারী-কেন্দ্রিক এই ডিজিটাল মিডিয়া সাইটটি বিভিন্ন প্রাণির ভিডিও, রেসিপি এবং ভিন্নধর্মী কিছু ভিডিও কন্টেন্ট প্রচারের জন্য সমাদৃত। কিন্তু ২০১৮ তে বন্ধ করে দেওয়া হয় লিটল থিংসের কার্যক্রম। লিটলথিংস ডটকম বন্ধের পেছনে ফেসবুককেই দায়ী করেন জো স্পিজার।

ফেসবুকের একটি অ্যালগরিদম পরিবর্তনের আগ পর্যন্ত বেশ ভালোভাবেই চলছিল স্পিজারের প্রতিষ্ঠান। অল্প কয়েকদিনেই তারা পেয়ে যায় ২০ মিলিয়ন সোশ্যাল মিডিয়া ফলোয়ার, যার বেশিরভাগই তৈরি হয় ফেসবুকের বিশাল ইউজারবেস থেকে।

এমনকি ফেসবুক তাদের একটি বার্ষিক সম্মেলনে লিটল থিংসকে একটি সফল মিডিয়া কোম্পানি তৈরির উদাহরণ হিসেবে উপস্থাপন করে বলেও জানান স্পিজার।

কিন্তু ফেসবুক তাদের অ্যালগরিদম পরিবর্তন করলে কোম্পানি পেজগুলোতে ক্রমেই ইউজার ট্রাফিক কমতে থাকে। মূলত, পরিবার ও ফ্রেন্ডলিস্টের ব্যবহারকারীদের পোস্ট প্রোমোট করার জন্য অ্যালগরিদমে পরিবর্তন আনে ফেসবুক।

তাদের ধারণা ছিল, এতে করে ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ ফেসবুকে থাকবে। এছাড়া, অ্যালগরিদম পরিবর্তনের পর ফেসবুকে হিংসাত্মক ও মিথ্যা বিষয়বস্তু প্রচার শুরু হয় ব্যাপকহারে।

স্পিজার টুইট করে বলেন, "ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ আমাদের বানানো কন্টেন্ট পছন্দ করেন নি। তিনি চেয়েছিলেন বাকিরা তাকে আরও গুরুত্ব দিক।"

স্পিজার বলেন, তার প্রতিষ্ঠিত সাইটটি ফেসবুকে ইউজার ট্র্যাফিকের ৯০ শতাংশ হারায় সেসময়।

ট্র্যাফিক কমে আসায় ১০০ জন কর্মী ছাঁটাই করতে বাধ্য হন স্পিজার। সব মিলিয়ে প্রায় ১০০ মিলিয়ন ডলার হারান তিনি।

"এটি মৃত্যুদণ্ডের মতো ছিল," বলেন তিনি।

এমনকি অন্যান্য স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সতর্ক করে তিনি বলেন, যদিও অ্যামাজন, টিকটক, গুগল, স্পটিফাই এবং ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলোতে বেশ দ্রুতই লাভের মুখ দেখা যায়, এর কোনোটিই দীর্ঘস্থায়ী নয়।

"একটি সাধারণ অ্যালগরিদম পরিবর্তনের মাধ্যমে আপনার পুরো ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে জেনেও কি আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন?"

এছাড়া, উল্লেখিত অ্যালগরিদম পরিবর্তনের ফলে সংবাদ উৎপাদনে ফেসবুকের প্রভাব নিয়ে ইতোমধ্যেই বেশ বিতর্ক চলছে। এই পরিবর্তনের ফলে দেখা যায়, ফেসবুক ব্যবহারকারীদের বেশিরভাগই অন্যান্য কন্টেন্টের তুলনায় সংবেদনশীল ও চাঞ্চল্যকর কন্টেন্ট, এমনকি ক্লিকবেইট দেখতেই বেশি পছন্দ করে।

গত বছর ফেসবুকের নির্ভরযোগ্যতা নিয়ে তুমুল আলোচনায়ও উঠে আসে এই অ্যালগরিদম পরিবর্তনের বিষয়টি। কোম্পানিটির অভ্যন্তরীণ একটি ডকুমেন্টে দেখা গেছে, ফেসবুকের নিজস্ব কর্মচারীরাও এই অ্যালগরিদমের বিরূপ প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

তবে, বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। প্রকাশ হওয়া ডকুমেন্টগুলোতে তাদের কার্যক্রমের সম্পূর্ণ চিত্র নেই বলে উল্লেখ করে তারা।

  • সূত্র- বিজনেস ইনসাইডার

 

Related Topics

টপ নিউজ

ফেসবুক / মেটা / ফেসবুক নথি / স্টার্ট আপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net