Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
১১৭তম জন্মদিনের ঠিক আগে ইউরোপের প্রবীণতম ব্যক্তির কোভিড জয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 February, 2021, 10:30 am
Last modified: 10 February, 2021, 06:01 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

১১৭তম জন্মদিনের ঠিক আগে ইউরোপের প্রবীণতম ব্যক্তির কোভিড জয়

সিস্টার আন্দ্রে এখন আর চোখে দেখেন না, চলাফেরায়ও হুইলচেয়ারের সাহায্য নিতে হয় তাকে। তবু আগামীকাল নিজের জন্মদিনের উৎসব পালনের জন্য মুখিয়ে রয়েছেন এই শতবর্ষী। 
টিবিএস ডেস্ক
10 February, 2021, 10:30 am
Last modified: 10 February, 2021, 06:01 pm

তিনি জন্মেছিলেন ১৯০৪ সালের ১১ই ফেব্রুয়ারি। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার তার বয়স দাঁড়াবে ১১৭তে! 

জন্মদিনের ঠিক এক দিন আগে তিনি পেলেন দারুণ সুসংবাদ-কোভিডকে জয় করেছেন তিনি।

জেরোনটোলজি রিসার্চ গ্রুপের (জিআরজি) ওয়ার্ল্ড সুপারসেনটেনিয়ারিয়ান র‌্যাঙ্কিং লিস্ট অনুসারে ইউরোপের প্রবীণতম এবং বিশ্বের দ্বিতীয় প্রবীণতম জীবিত এই ব্যক্তির নাম লুসিল র‍্যান্ডন। 

লুসিল ১৯৪৪ সালে সন্ন্যাসব্রত গ্রহণের মধ্য দিয়ে নিজের নাম সিস্টার আন্দ্রে হিসেবে গ্রহণ করেন। গত মাসের ১৬ তারিখ তার করোনাভাইরাস সনাক্ত হয়। তবে তার ভেতরে সংক্রমণের কোন লক্ষণ ছিল না। 

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন যে "আমি বুঝতেও পারি নি এটি আমার ভেতরে ছিল"।

দক্ষিণ ফ্রান্সের টোলনে অবসরযাপনের বাড়িতে তিনি অন্যান্য বাসিন্দাদের কাছ থেকে নিজেকে পৃথক করে রেখেছিলেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। 

সিস্টার আন্দ্রে এখন আর চোখে দেখেন না, চলাফেরায়ও হুইলচেয়ারের সাহায্য নিতে হয় তাকে। তবু আগামীকাল নিজের জন্মদিনের উৎসব পালনের জন্য মুখিয়ে রয়েছেন এই শতবর্ষী।

সেইন্ট ক্যাথেরিন ল্যাবরে রিটায়ারমেন্ট হোমের মুখপাত্র ডেভিড তাভেলা তাকে 'ভাগ্যবান' হিসেবে উল্লেখ করেন। 

ডেভিড জানান, 'তিনি আমাকে তার স্বাস্থ্য বা  অভ্যাস সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেননি। শুধু জানতে চেয়েছিলেন খাবার এবং ঘুমের সময়সূচীর কোন পরিবর্তন হবে কিনা'। 

'এই রোগ নিয়ে তার ভেতরে কোন ধরণের ভীতি ছিল না। বরং তিনি হোমের অন্য বাসিন্দাদের স্বাস্থ্যগত দিক নিয়ে উদ্বিগ্ন ছিলেন'। 

ফরাসি সম্প্রচারক বিএফএমকে দেয়া বক্তব্যেও একই কথা বলেছেন সিস্টার আন্দ্রে, 'না, আমি ভয় পাইনি কারণ আমি মৃত্যুকে ভয় পাই না'। 

'আপনাদের সাথে থাকতে পেরে আমি খুশি, তবে আমি অন্য কোথাও নিজেকে দেখতে চাই-যেখানে আমি আমার বড় ভাই এবং দাদা দাদীকে দেখতে পাব'। 

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

কোভিড / প্রবীণতম ব্যক্তি / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net