Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সম্রাট নারুহিতোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক

ইউএনবি রিপোর্ট
23 October, 2019, 06:50 pm
Last modified: 24 October, 2019, 01:01 am

Related News

  • বাংলাদেশে জ্বালানি ঘাটতি মোকাবিলায় বাস্তব পদক্ষেপের বিষয়ে ‘গুরুত্বসহকারে’ ভাবছে জাপান: রাষ্ট্রদূত
  • জাপানকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • জাপানের নিরাপত্তা সহায়তা প্রাপ্ত প্রথম ৪ দেশে থাকছে বাংলাদেশ
  • ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে চায় জাপান
  • বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন সহায়তার আশ্বাস জাপানের: মোমেন

সম্রাট নারুহিতোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি

টোকিওর ইমপেরিয়াল প্যালেসে আয়োজিত ভোজসভায় সম্রাট ও সম্রাজ্ঞীকে অভিবাদন জানানোর সময় মৌখিকভাবে এ আমন্ত্রণ জানান তিনি...
ইউএনবি রিপোর্ট
23 October, 2019, 06:50 pm
Last modified: 24 October, 2019, 01:01 am

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতো ও  সম্রাজ্ঞী মাসাকোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ-জাপান এর মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিতে এ আমন্ত্রণ জানানো হয়। ২০২২ সালে অনুষ্ঠানটি উদযাপন করা হবে।

মঙ্গলবার রাতে টোকিওর ইমপেরিয়াল প্যালেসে আয়োজিত ভোজসভায় সম্রাট ও সম্রাজ্ঞীকে অভিবাদন জানানোর সময় মৌখিকভাবে এ আমন্ত্রণ জানান তিনি।

সম্রাটকে অভিবাদন জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি তাঁর দীর্ঘায়ু কামনা করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বুধবার সকালে ইউএনবিকে জানিয়েছেন।

আবদুল হামিদ এ সময় আরও কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানের মূল পর্বে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাশিদা খানম ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় ইমপেরিয়াল প্যালেসের স্টেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্রাটের সিংহাসন আরোহণ উদযাপনের জাতীয় অনুষ্ঠানের (২২ থেকে ৩১ অক্টোবর) অংশ এটি। এতে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও অন্যান্য বিশিষ্টজনসহ ১৭৪ দেশের দুই হাজারের মতো অতিথি উপস্থিত ছিলেন।

ভোজসভায় সম্রাট নারুহিতো আনুষ্ঠানিক টোইল কোট ও মেডেল পরিধান করেন। সম্রাজ্ঞী মাসাকো পরেছিলেন সাদা পোশাক ও মুকুট।

জাপানি খাবার পরিবেশন করার আগে অতিথিদের শুভেচ্ছা জানান তাঁরা।

অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, সংস্কৃতি-বিনিময় ও দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

জাপান বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী। সম্প্রতি দেশটি বাংলাদেশের আর্থসামজিক উন্নয়ন সহযোগিতা বাড়াচ্ছে।

উল্লেখ্য, জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে সোমবার টোকিও পৌঁছান রাষ্ট্রপতি হামিদ।দেশে ফেরার পথে ২৫-২৭ অক্টোবর সিঙ্গাপুর সফর করবেন তিনি। তাঁর ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রেসিডেন্ট / জাপানের সম্রাট / বাংলাদেশ-জাপান সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বাংলাদেশে জ্বালানি ঘাটতি মোকাবিলায় বাস্তব পদক্ষেপের বিষয়ে ‘গুরুত্বসহকারে’ ভাবছে জাপান: রাষ্ট্রদূত
  • জাপানকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • জাপানের নিরাপত্তা সহায়তা প্রাপ্ত প্রথম ৪ দেশে থাকছে বাংলাদেশ
  • ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে চায় জাপান
  • বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন সহায়তার আশ্বাস জাপানের: মোমেন

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net