Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
মিয়ানমার সেনাবাহিনীর ওপর ফেসবুক ও ইনস্টাগ্রামের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 February, 2021, 01:10 pm
Last modified: 25 February, 2021, 01:09 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

মিয়ানমার সেনাবাহিনীর ওপর ফেসবুক ও ইনস্টাগ্রামের নিষেধাজ্ঞা

'আমরা বিশ্বাস করি, ফেসবুক ও ইনস্টাগ্রামে তাতমাদাওকে (মায়ানমারের সেনাবাহিনী) ব্যবহার করতে দেওয়ার ঝুঁকি অনেক বেশি।'
টিবিএস ডেস্ক
25 February, 2021, 01:10 pm
Last modified: 25 February, 2021, 01:09 pm

মিয়ানমারের সামরিক বাহিনীর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্লাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সামরিক বাহিনী মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা দখলের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলছে লাগাতার বিক্ষোভ।

ফেসবুক একটি ব্লগ পোস্টে জানিয়েছে, '১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে ভয়াবহ সহিংসতার কারণে এই নিষেধাজ্ঞার প্রয়োজন হয়েছে।'

ফেসবুক আরও জানায়, 'আমরা বিশ্বাস করি, ফেসবুক ও ইনস্টাগ্রামে তাতমাদাওকে (মায়ানমারের সেনাবাহিনী) ব্যবহার করতে দেওয়ার ঝুঁকি অনেক বেশি।'

নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কারচুপির অভিযোগে তাকেসহ তার দলের গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের আটক করার মধ্য দিয়ে সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে।

এর প্রতিবাদে নানা স্থানে সহিংসতায় অন্তত তিনজন বিক্ষোভকারী এবং একজন পুলিশ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বৈশ্বিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেছে, তারা তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে 'তাদমাদাওয়ের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান'ও নিষিদ্ধ করবে।

ফেসবুকের বিবৃতিতে বলা হয়, 'নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এবং ভবিষ্যতে সামরিক বাহিনীর শুরু করা সহিংসতার সুস্পষ্ট ঝুঁকির' কারণে মিয়ানমারের সেনাবাহিনীকে এইসব প্লাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমার সামরিক সরকারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

মিয়ানমারে ফেসবুক ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং সামরিক জান্তার সঙ্গে জনগণের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম এটি।

সাম্প্রতিক বছরগুলোতে ফেসবুক মিয়ানমারের নাগরিক অধিকার কর্মী এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত এবং অনলাইনে ঘৃণামূলক প্রচারণা আটকাতে ব্যর্থ হওয়ার কারণে আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে।

২০১৮ সালে ফেসবুক দেশটির সেনাপ্রধান মিন অং হলাইং'সহ (বর্তমান সামরিক শাসক) আরও ১৯ জন উর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন নিষিদ্ধ ঘোষণা করে এবং সমন্বিত বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে সামরিক সদস্যদের পরিচালিত শত শত পেজ ও অ্যাকাউন্ট মুছে ফেলে।

নভেম্বরের নির্বাচনের আগে ফেসবুক ঘোষণা করে, তারা সামরিক বাহিনীর সদস্যদের পরিচালিত ৭০টি ভুয়া অ্যাকাউন্ট ও পেজের একটি নেটওয়ার্ক মুছে ফেলেছে; বিশেষ করে যারা হয় সেনাবাহিনী সম্পর্কে ইতিবাচক বিষয়বস্তু পোস্ট কিংবা সু চি ও তার দলের সমালোচনা করেছে।

বৃহস্পতিবার প্ল্যাটফর্মটি জানিয়েছে, এর আগে মুছে ফেলা নেটওয়ার্ক সেনাবাহিনী পুনর্নির্মাণের চেষ্টা করছে।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

ফেসবুক / ইনস্টাগ্রাম / মিয়ানমার / মিয়ানমার সেনাবাহিনী / মিয়ানমার অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net