Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ভারতে ট্রেন চাপা পড়ে নিহত ১৫ অভিবাসী শ্রমিক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 May, 2020, 12:10 pm
Last modified: 08 May, 2020, 12:19 pm

Related News

  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো

ভারতে ট্রেন চাপা পড়ে নিহত ১৫ অভিবাসী শ্রমিক

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ আছে বলেই মধ্যপ্রদেশগামী এই শ্রমিকেরা অনুমান করেছিল। তাই ঘুমানোর জন্য তারা রেললাইনকেই বেছে নেয়। 
টিবিএস ডেস্ক
08 May, 2020, 12:10 pm
Last modified: 08 May, 2020, 12:19 pm
ঘটনাস্থল পরিদর্শন করছেন স্থানীয় পুলিশের কর্মকর্তারা। ছবি: এনডিটিভি

মহারাষ্ট্রের আরঙ্গাবাদ শহরে মালবাহী ট্রেনের ধাক্কায় মধ্যপ্রদেশগামী ২০ জন শ্রমিকের একটি দলের ১৫ সদস্য মারা গেছেন। আজ শুক্রবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটেছে। মহারাষ্ট্র রেলওয়ে কর্তৃপক্ষ এ সম্পর্কে নিশ্চিত করে। 

গণপরিবহন বন্ধ থাকায় দেশটির এক রাজ্য থেকে অন্য রাজ্যে অভিবাসী শ্রমিকের এই দলটি মহারাষ্ট্রের জালনা থেকে ভুসাভালে যেতে ১৫৭ কি.মি. পথ পাড়ি দেয়। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ারা পুলিশকে এসব জানিয়েছে। 

ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ারা প্রচণ্ড মানসিক চাপে প্রায় বিপর্যস্ত। পুলিশ তাদের মানসিক স্বাস্থ্য অটুট রাখার জন্য কাউন্সিলিং দিয়ে সাহায্য করছে। মহারাষ্ট্র পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা- মোখসাদা পাতিল একথা জানান। বেঁচে যাওয়া অপরজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
   
মোখসাদা পাতিল বলেন, 'জীবিতদের আগে মানসিক শক্তি যোগান দেওয়ার দিকেই আমরা বেশি নজর দিচ্ছি। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে আমরা তাদের সঙ্গে ঘটনার আরও বিস্তারিত জানতে কথা বলব।' 

মহারাষ্ট্র পুলিশ জানায়, করোনাভাইরাসের লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ আছে বলেই মধ্যপ্রদেশগামী এই শ্রমিকেরা অনুমান করেছিল। তাই ঘুমানোর জন্য তারা রেললাইনকেই বেছে নেয়। এই অবস্থায় আজ ভোর সোয়া ৫টা ১৫ মিনিটে একটি মালবাহী ট্রেন তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় চালক রেলগাড়িটি থামানোর চেষ্টাও করেছেন।

দুর্ঘটনার স্থানে রেললাইন জুড়ে এখন পড়ে আছে নিহতদের স্যান্ডেল,জুতা এবং ব্যক্তিগত জিনিষপত্র। চাপ চাপ রক্তের ছাপের মধ্যে আরও পড়ে আছে খাবার হিসাবে শ্রমিকদের কাছে থাকা কিছু রুটি।
 
Related Topics

টপ নিউজ

ভারত / মহারাষ্ট্র / মধ্যপ্রদেশ / করোনাভাইরাস / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net