Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ওমানে আছেন আশরাফ ঘানি, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 August, 2021, 03:55 pm
Last modified: 17 August, 2021, 04:02 pm

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান

ওমানে আছেন আশরাফ ঘানি, দাবি রাশিয়ার

নাম প্রকাশ না করা এক আফগান কূটনীতিকের বরাতে দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আশরাফ ঘানির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি। কিছু সূত্রের বরাতে ওই কূটনীতিক বলেন, তিনি সরাসরি ওমানে গিয়েছেন।
টিবিএস ডেস্ক
17 August, 2021, 03:55 pm
Last modified: 17 August, 2021, 04:02 pm

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ত্যাগের পর ঠিক কোথায় গিয়েছেন তা নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। রাশিয়ান সূত্রের বরাতে জানা গেছে বর্তমানে ওমানে অবস্থান করছেন তিনি। এর আগে জানানো হয়েছিল, কাবুল ত্যাগের পর আশ্রয়ের জন্য তাজিকিস্তানের পথে রওনা দেন। 

কাবুলস্থ রাশিয়ান দূতাবাস সোমবার জানিয়েছিল, আশরাফ ঘানি চারটি গাড়ি ও হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে দেশ ছেড়েছেন। খবর ডেইলি মেইলের। 

তবে এখন পর্যন্ত সাবেক এই আফগান প্রেসিডেন্টের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

তিনি তাজিকিস্তানের দুশানবেতে অবস্থান করছেন এই দাবি প্রত্যাখান করেছেন দেশটির স্থানীয় প্রশাসন। পরবর্তীতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তিনি উজবেকিস্তানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

নাম প্রকাশ না করা এক আফগান কূটনীতিকের বরাতে দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আশরাফ ঘানির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি। কিছু সূত্রের বরাতে ওই কূটনীতিক বলেন, তিনি সরাসরি ওমানে গিয়েছেন। তবে কাজাখস্তানের সীমানা দিয়ে তিনি প্রবেশ করেননি বলে জানিয়েছে দেশটি। 

এর আগে এক ফেসবুক পোস্টে সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি লিখেন, তালেবানের সঙ্গে সংঘর্ষ ও লাখ লাখ মানুষের রক্তপাত এড়াতে তিনি দেশত্যাগ করছেন। তবে দেশের এই ক্রান্তিকালে দেশ ছেড়ে যাওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার লক্ষ্যে গঠিৎ জাতীয় আপোসবিষয়ক উচ্চ পর্যায়ের শান্তি কাউন্সিলের প্রধান ও দেশটির শীর্ষ রাজনীতিবিদ আব্দুল্লাহ আব্দুল্লাহ তার ব্যাপারে বলেন, 'সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকবেন তিনি।" 

Related Topics

টপ নিউজ

ওমান / আশরাফ ঘানি / আফগানিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নিরপেক্ষ ওমানকে চাপ দিচ্ছে ক্ষুব্ধ আমেরিকা
  • হরমুজ প্রণালি থেকে টোল আদায়ে ইরানের সঙ্গে জোট বাঁধলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
  • হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net