Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
উত্তর কোরিয়ায় ‘প্রথম’ করোনা শনাক্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 July, 2020, 01:25 pm
Last modified: 26 July, 2020, 06:55 pm

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন

উত্তর কোরিয়ায় ‘প্রথম’ করোনা শনাক্ত

ছয় মাসেরও বেশি সময় আগে বিশ্বব্যাপী যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে তখন কিম তার দেশের সীমান্ত বন্ধ করে দেন। পাশাপাশি তিনি তার দেশের হাজার হাজার নাগরিককে আইসোলেশনে পাঠান। পিয়ংইয়ংয়ের দাবি ছিল, উত্তর কোরিয়ায় কোনো সংক্রমণ নেই।
টিবিএস ডেস্ক
26 July, 2020, 01:25 pm
Last modified: 26 July, 2020, 06:55 pm
উত্তর কোরিয়ার পতাকা। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো একজনকে শনাক্ত করা হয়েছে যার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। রোববার (২৬ জুলাই) এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। ওই ব্যক্তিই উত্তর কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রথম করোনা রোগী।

এই ঘটনার পরপরই দেশটির সীমান্তবর্তী শহর কেইসংয়ে কড়া লকডাউন ও সর্বোচ্চ জরুরি-সতর্ক অবস্থার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

সংবাদমাধ্যমটি দাবি করেছে, একজন ব্যক্তি যিনি ৩ বছর আগে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন তিনি ১৯ জুলাই অবৈধভাবে ফের উত্তর কোরিয়ার ফিরে এসেছেন।

এ ছাড়া এই ঘটনার প্রথমদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই ব্যক্তি করোনায় আক্রান্ত হননি বলে জানানো হলেও পরে নিশ্চিত করা হয়, ওই ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত।

কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা বলছে, জরুরি এক বৈঠকে কিম নির্দেশ দিয়েছেন কিভাবে ওই ব্যক্তি সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে বা তাদের হাত করে অবৈধভাবে দেশে ঢুকেছেন তা বের করতে হবে। সেই সঙ্গে ওই ব্যক্তিকে কঠোর শাস্তি প্রদান করার কথা জানিয়েছেন তিনি।

কিন্তু উত্তর কোরিয়ার ওই দাবির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার বক্তব্য হলো, কেইসং শহরের সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ অন্য দেশে গেছেন এমন কোন নির্ভরযোগ্য তথ্য তাদের জানা নেই।

কারণ হিসেবে তারা বলছে, ওই সীমান্ত এলাকা পৃথিবীর অন্যতম সুরক্ষিত সীমান্ত। যেখানে স্থলমাইন বসানো রয়েছে এবং সেই সঙ্গে নিরাপত্তারক্ষীরা সব সময় পাহারায় থাকেন।

এ ছাড়া ছয় মাসেরও বেশি সময় আগে বিশ্বব্যাপী যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে তখন কিম তার দেশের সীমান্ত বন্ধ করে দেন। পাশাপাশি তিনি তার দেশের হাজার হাজার নাগরিককে আইসোলেশনে পাঠান। পিয়ংইয়ংয়ের দাবি ছিল, উত্তর কোরিয়ায় কোনো সংক্রমণ নেই।

কেসিএনএর খবরে বলা হয়েছে, পরিস্থিতি বিপজ্জনক। সন্দেহভাজন ওই করোনা রোগী থেকে বিপর্যয় হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

কিম-জং উন / উত্তর কোরিয়া / করোনা রোগী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net