Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
উত্তরাঞ্চলের বন্যার প্রভাব ঢাকার পণ্য বাজারে

অর্থনীতি

জয়নাল আবেদীন শিশির
25 June, 2022, 12:10 pm
Last modified: 25 June, 2022, 12:16 pm

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

উত্তরাঞ্চলের বন্যার প্রভাব ঢাকার পণ্য বাজারে

মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি ১০ শতাংশ বেড়েছে।
জয়নাল আবেদীন শিশির
25 June, 2022, 12:10 pm
Last modified: 25 June, 2022, 12:16 pm
টিবিএস ফাইল ছবি

সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে ঢাকায় পেঁয়াজ,চিড়া,মুড়ি,শাক-সবজি ইত্যাদি নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।  

মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি ১০ শতাংশ বেড়েছে, বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ।

রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল,পল্টন, মগবাজার,মধুবাগে সরেজমিনে দেখা যায়, প্রায় সব ধরনের শাক-সবজিতে গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ করে দাম বেড়েছে। 

গাজর, টমেটো ও শসাতে কেজি প্রতি ২০-৩০ টাকা করে বেড়েছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা নাসির খান টিবিএসকে বলেন,বন্যার কারণে রাজধানীতে বিভিন্ন জেলা থেকে আগের তুলনায় সবজি কম আসছে। এ কারণে শাক-সবজির দাম বেড়েছে।

তিনি আরও বলেন, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় সব ধরনের শাক-সবজির ক্ষেত তলিয়ে গেছে। যে কারণে রাজধানীর বাজারে শাক-সবজি ও মাছের সরবরাহ কিছুটা কমেছে।

প্রতি কেজি শসা ৬০ থেকে বেড়ে ৮০ টাকা, গাজর ৬০ থেকে ৯ এবং টমেটো ১২০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে। বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা ৫০ টাকা ছিল। চিচিঙ্গা, করলা, কাঁকরোল, পটোল ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের পিস ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, চালকুমড়ার পিস ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বেসরকারি চাকুরিজীবি কামাল উদ্দিন হাতিরপুলে বাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কত ব্যয় সংকোচন করে সংসার চালাবো! সব জিনিসের দাম সপ্তাহ ব্যবধানে হু হু করে বাড়ছে। ২৫ হাজার টাকা বেতন পাই, বেতন তো এক টাকাও বাড়ে নাই, সামনের দিনে সংসার চালানোই মহা দায়।

এদিকে পেঁয়াজের দামও প্রতি কেজিতে ১০ টাকা করে বেড়েছে। খুচরা বাজারে ৪০ টাকার পেঁয়াজ ৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।

চিড়া-মুড়ি-গুড়ের দামও বেড়েছে

সিলেটসহ উত্তরাঞ্চলে বন্যার কারণে বাজারে দাম বেড়ছে চিড়া,মুড়ি,গুড় এসব শুকনা খাবারের। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য অনেক ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক দল এসব শুকনো খাবার কিনছে। 

আর এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা গেছে, ৫০ কেজির ২৪০০ টাকার চিড়ার বস্তা গত এক সপ্তাহের ব্যবধানে ২৭০০ টাকা হয়ে গেছে, ২৯০০ টাকার মুড়ির বস্তা ৩২০০ টাকা হয়ে গেছে। পাইকারি বাজারে প্রতি কেজি সাদা ও লাল চিড়া ৭০ টাকায় বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে ৮০ টাকা। 

৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া খোলা মুড়িও এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে চিড়ার দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়েছে। প্রতি কেজি আখের পাটালি গুড়ের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা। খুচরা বাজারে সেটা এখন সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের চিড়া,মুড়ি ও গুড় ব্যবসায়ী হাছান দুলাল বলেন, 'বন্যার কারণে বাজারে শুকনা খাবারের সরবরাহ কম। উল্টো বন্যার কারণে শুকনা খাবারের চাহিদা বেড়ে গেছে। আর এ সুযোগে মিলমালিকেরা চিড়া, মুড়ি ও গুড়ের দাম বাড়িয়েছেন।

এদিকে কোরবানির ঈদের আর মাত্র ১৫ দিন বাকি থাকলেও মুদ্রাস্ফীতি ও বন্যার প্রভাবে মশলার দোকানে তেমন বিক্রি নেই।

করওয়ান বাজারের পাইকারি মশলা ব্যবসায়ী ইয়াছিল আলম বলেন, গত বছর এ রকম সময় আমি দিনে অন্তত ৩-৪ লাখ টাকার মশলা বিক্রি করতাম, এ বছর দিনে এর ৫০ শতাংশও বিক্রি হচ্ছে। 

"আজকে শুক্রবার ছুটির দিনেও তেমন ক্রেতা নাই। এমনিতেই মানুষের হাতে টাকা নাই, তার উপর চলছে বন্যা, তাই মানুষ কিনতে পারছে না।" 

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সরকারকে বাজারে সাপ্লাই চেইন আরও উন্নত করতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকারি পর্যায়ে ট্যাক্স সমন্বয় বা আমদানির মাধ্যমে সরকারকে বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে। 

Related Topics

টপ নিউজ

বন্যা / সিলেটে বন্যা / দ্রব্যমূল্যের উর্ধ্বগতি / উত্তরাঞ্চলের বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net