Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ছয় মাস পর বেড়েছে রেমিট্যান্স প্রবাহ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 January, 2022, 10:25 am
Last modified: 03 January, 2022, 12:39 pm

Related News

  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা, তবু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমল ৭৯ কোটি টাকা
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

ছয় মাস পর বেড়েছে রেমিট্যান্স প্রবাহ 

গত বছরের শুরুতে কোভিডের প্রভাব বেশি থাকায় প্রবাসীরা ভবিষ্যতের কথা চিন্তা করে জমানো টাকার পুরোটাই দেশে পাঠিয়েছে। এরই ফলে এক বছরে দেশে রেমিট্যান্স এসেছে ২২ বিলিয়ন ডলারের বেশি।
টিবিএস রিপোর্ট
03 January, 2022, 10:25 am
Last modified: 03 January, 2022, 12:39 pm
প্রতীকি ছবি

ছয় মাস কমার পর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গত ডিসেম্বর থেকে বাড়তে শুরু করেছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১.৬৩ বিলিয়ন ডলার। যদিও আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ২.০৫ বিলিয়ন ডলার। যে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২০.৫৫%।

এদিকে চলতি অর্থবছর সরকার রেমিট্যান্সের লক্ষ্যমাত্রা ২৬ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে। তবে চলতি অর্থবছরের ছয় মাসে লক্ষ্যমাত্রার অনেক কম রেমিট্যান্স এসেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স এসেছে ১০ দশমিক ২৩ বিলিয়ন ডলার। তবে তা সরকারের লক্ষ্যমাত্রার মাত্র ৩৯.৩৭ শতাংশ।

এদিকে সরকার লক্ষ্যমাত্রা অনুযায়ী রেমিট্যান্স দেশে আনতে গতকাল অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রণোদনা ২.৫% বাড়ানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক রোববার একটি সার্কুলার ইস্যু করেছেন।

গত বছরের শুরুতে কোভিডের প্রভাব বেশি থাকায় প্রবাসীরা ভবিষ্যতের কথা চিন্তা করে জমানো পুরো টাকা দেশে পাঠিয়েছে। এরই ফলে এক বছরে দেশে রেমিট্যান্স এসেছে ২২ বিলিয়ন ডলারের বেশি।

তবে ২০২০ সালে আগের বছরের তুলনায় ১৮.৬০ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বাড়লেও ২০২১ সালে তার আগের বছরের তুলনায় মাত্র দেড় শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। 

২০২১ সালে পুরো বছর জুড়ে রেমিট্যান্স এসেছে ২২.০৭ বিলিয়ন ডলার। যা আগের বছর ২০২০ সালে এসেছে ২১.৭৪ বিলিয়ন ডলার। আবার এর আগের বছরে এসেছে ১৮.৩৩ বিলিয়ন ডলার।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম টিবিএসকে বলেন, উৎসবের সময় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গত ছয় মাসে বড় কোনো উৎসব না থাকায় রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। তবে প্রবাসী শ্রমিকরা কাজে ফেরায় এবং বাড়িতে টাকা পাঠাতে শুরু করায় তা আবার কিছুটা বেড়েছে।

এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনে সরকার প্রণোদনার পরিমাণ ৫০% বাড়িয়েছে।

তিনি আরও বলেন, "আমাদের পর্যাপ্ত রিজার্ভ থাকলেও আমদানি-রপ্তানি বৃদ্ধির কারণে দেশীয় বাজারে ডলারের চাহিদা বেড়েছে। বাজার স্থিতিশীল রাখতে চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করছি।"

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক প্রায় আড়াই বিলিয়ন ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে।

বাকি ব্যাংকগুলোর চাহিদার আলোকে ডলার বিক্রি করলেও ডলারের দাম কমছে না।

বিদেশে ভ্রমণ এবং শিক্ষার্থীদের যাতায়াত ও চিকিৎসার জন্য বর্ডার উন্মুক্ত থাকায় দেশের বাজারে ডলারে চাহিদা ও দাম বাড়ছে।

রোববার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার বিক্রি করে ৮৫.৮০ টাকায়। যদিও গত তিন অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া ডলারের দাম ছিল ৮৫.৫০ টাকা।   

 

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / রেমিট্যান্স প্রবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা, তবু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমল ৭৯ কোটি টাকা
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net