Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
জুনের প্রথম ২৩ দিনে ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 June, 2024, 06:25 pm
Last modified: 25 June, 2024, 01:18 pm

Related News

  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

জুনের প্রথম ২৩ দিনে ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

জুন মাস শেষে রেমিট্যান্স ২.৩ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। এর আগে ২০২৩ সালের জুন মাসে রেমিট্যান্স পাওয়া গিয়েছিল ২.২ বিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
24 June, 2024, 06:25 pm
Last modified: 25 June, 2024, 01:18 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষ্যে প্রবাসীরা স্বজনদের কাছে টাকা পাঠানো বাড়িয়ে দেওয়ায় জুন মাসের প্রথম ২৩ দিনেই রেমিট্যান্স আয় দুই বিলিয়ন ডলার পার হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১–২৩ জুন পর্যন্ত দেশের ব্যাংকখাতে রেমিট্যান্স এসেছে ২.০৫ বিলিয়ন ডলার। মাসের বাকি সাতদিনে আরও অন্তত ৩০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সে হিসেবে মাস শেষে রেমিট্যান্স ২.৩ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। এর আগে ২০২৩ সালের জুন মাসে রেমিট্যান্স পাওয়া গিয়েছিল ২.২ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিনিময় হারে ক্রলিং পেগ প্রবর্তনের পর রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। ৮ মে প্রথমবারের মতো টাকাকে ইতিহাসের সর্বোচ্চ সাত টাকা অবমূল্যায়ন করে ডলারের আনুষ্ঠানিক মিডরেট ১১৭ টাকা করা হয়।

তিনি বলেন, তবে ব্যাংকগুলো চাইলে চাহিদা-যোগানের ভিত্তিতে এর চেয়ে কিছু বেশি দাম দিয়েও ডলার কেনাবেচা করতে পারছে। ফলে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। গত মে মাস শেষে রেমিট্যান্স এসেছিল ২.২৫ বিলিয়ন ডলার।

বর্তমানে ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার সংগ্রহ করছে ১১৭ টাকা ৮০ পয়সা থেকে ১১৮ টাকা ৩০ পয়সা দরে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স ১.৯৬ বিলিয়ন ডলার বা প্রায় ১০ দশমিক শূন্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি ২০২৩–২৪ অর্থবছরের জুলাই–মে মাসে প্রবাসীরা ২১.৩৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের (২০২২–২৩) একই সময়ে পাঠানো ১৯.৪১ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি।

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স প্রবাহ / রেমিট্যান্স / রেমিট্যান্সের ডলার / ২০২৩-২৪ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net