Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রিজার্ভ কমে দাঁড়াল ১৯.৯৪ বিলিয়ন ডলারে 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 February, 2024, 08:30 pm
Last modified: 01 February, 2024, 08:34 pm

Related News

  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ কমে দাঁড়াল ১৯.৯৪ বিলিয়ন ডলারে 

২০২৩ সালের ৩১ ডিসেম্বর, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২.২২ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রিজার্ভ ৩৮.১১ শতাংশ কমে গেছে।
টিবিএস রিপোর্ট
01 February, 2024, 08:30 pm
Last modified: 01 February, 2024, 08:34 pm
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার গ্রস (মোট) রিজার্ভ আরো কমে আজ বৃহস্পতিবার ১৯.৯৪ বিলিয়ন ডলারে নেমেছে। আইএমএফ নির্দেশিত বিপিএম-৬ পদ্ধতিতে এই হিসাব করা হয়েছে। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ ২০.০২ বিলিয়ন ডলার থেকে ০.০৮ বিলিয়ন ডলার কমেছে।

তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ ২৫.০৯ বিলিয়ন ডলার।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২.২২ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রিজার্ভ ৩৮.১১ শতাংশ কমে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত ডলার বিক্রির কারণে ক্রমাগত রিজার্ভ কমছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, "একদিকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, বৈদেশিক মুদ্রার দেশে আসা (ইনফ্লো) কমে গেছে। একারণেই রিজার্ভ কমছে। বাংলাদেশে ডলার সমস্যার প্রধান কারণ ইনফ্লো কমে যাওয়া। যতদিন ডলার ইনফ্লো না বাড়বে, ততোদিন সংকট কাটবে না।"

বাংলাদেশ থেকে ডলার বাইরে চলে যাওয়া (আউট ফ্লো)  কমাতে সরকার আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে। এই উদ্যোগের বিষয়ে তিনি বলেন, "এভাবে কতদিন চলবে! দেশের প্রয়োজনেই একটা সময় এই সীমা তুলে দিতে হবে। কারণ বিদেশে থেকে ক্যাপিটাল মেশিনারি আমদানি না করলে দেশের উৎপাদন ব্যহত হবে। কমে যাবে কর্মসংস্থান। তার সাথে কমে যাবে জাতীয় প্রবৃদ্ধি। তাই এসব বিধিনিষেধ একটা সময় উঠিয়ে দিতে হবে।"

রপ্তানি আয় ও রেমিট্যান্স কমে যাওয়ার কারণে ডলার সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, এই সমস্যা সমাধান করতে হলে রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির কোনো বিকল্প নেই। রেমিট্যান্সে প্রণোদনা দিয়ে এই সমস্যার সমাধান হবে না।

"অন্য পদ্ধতিও চিন্তা করতে হবে। যেমন- রপ্তানি বহুমুখীকরণ। আমাদের দেশের রপ্তানি খাত শুধু একটি পণ্যের (তৈরি পোশাক) ওপর নির্ভরশীল। তৈরি পোশাকের মতো অন্যান্য খাতেও প্রণোদনা দিয়ে রপ্তানিতে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি ইউরোপ ও আমেরিকার বাইরেও রপ্তানি বাজার তৈরি করা খুবই জরুরি"- বলেন এই অর্থনীতিবিদ। 

সালেহ উদ্দিন আরও বলেন, ডলার সংকট নিরসনের আরেকটি উপায় হলো– বিদেশি বিনিয়োগ। "বাজার নিয়ন্ত্রণে ক্রলিং পেগ দিয়ে লাভ নাও হতে পারে। দেশকে বিনিয়োগ-বান্ধব করতে পারলে এমনিতেই ডলার ইনফ্লো বাড়বে।"

Related Topics

টপ নিউজ

বৈদেশিক মুদ্রা রিজার্ভ / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net