Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বন্ড সুবিধার অপব্যবহার প্রায় অর্ধেক কমেছে, জুলাই-সেপ্টেম্বরে দেশের সাশ্রয় ১৪৫ কোটি ডলার 

অর্থনীতি

রিয়াদ হোসেন
24 November, 2023, 12:55 am
Last modified: 25 November, 2023, 05:29 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • স্থানীয় সুতা ব্যবহারে নগদ প্রণোদনা অথবা বন্ড সুবিধা স্থগিত—দুই বিকল্প নিয়ে ভাবছে সরকার

বন্ড সুবিধার অপব্যবহার প্রায় অর্ধেক কমেছে, জুলাই-সেপ্টেম্বরে দেশের সাশ্রয় ১৪৫ কোটি ডলার 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- এর মতে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে অপব্যবহার কমার আর্থিক মূল্য ১৪৫ কোটি ডলার। গত ২০২২-২৩ অর্থবছরে বন্ড সুবিধার আওতায় কাঁচামাল আমদানিতে প্রায় ১ লাখ কোটি টাকা রাজস্ব ছাড় দিয়েছিল সরকার।
রিয়াদ হোসেন
24 November, 2023, 12:55 am
Last modified: 25 November, 2023, 05:29 pm

গ্রাফিক্সে তথ্যচিত্র: টিবিএস

রপ্তানিমুখী শিল্পকে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার বন্ড সুবিধার অপব্যবহার কমছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) যা প্রায় ৫০ শতাংশ কমেছে।   

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- এর মতে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে অপব্যবহার কমার আর্থিক মূল্য ১৪৫ কোটি ডলার। গত ২০২২-২৩ অর্থবছরে বন্ড সুবিধার আওতায় কাঁচামাল আমদানিতে প্রায় ১ লাখ কোটি টাকা রাজস্ব ছাড় দিয়েছিল সরকার।

কাস্টমসের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে যে পরিমাণ কাঁচামাল আমদানি হয়েছে এবং তা দিয়ে তৈরি যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে, তার মধ্যে ব্যবধান ২২ শতাংশে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪০ শতাংশ এবং দুই বছর আগের একই সময়ে ছিল আরও উল্লেখযোগ্য বা ৪৫ শতাংশ। 

কাস্টমস বিভাগ হিসাব করে দেখেছে, আলোচ্য তিন মাসে যে পরিমাণ ব্যবধান কমেছে, তার আর্থিক মূল্য ১.৪৫ বিলিয়ন ডলার বা ১৬ হাজার কোটি টাকা। 

ইতিবাচক এ ধারার জন্য সফলভাবে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের কথা জানান কাস্টমস বিভাগের কর্মকর্তারা। এতে এনবিআরের তথ্যউপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের সক্ষমতা বেড়েছে।  

তারা জানান, কাস্টমস বিভাগের সফটওয়্যার– এসাইকুডা ওয়ার্ল্ড (ASYCUDA World) এর মাধ্যমে আমদানি-রপ্তানিতে সংশ্লিষ্ট ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য  পরীক্ষা ও নজরদারি করতে পারছে রাজস্ব বোর্ড।

কাস্টমসের তথ্যমতে, গত ২০২২-২৩অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বন্ড সুবিধায় বিভিন্ন ধরণের কাঁচামাল আমদানির পরিমাণ ছিল ১৪ লাখ মেট্রিকটনের কিছু বেশি, এবং একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৮ লাখ ৩০ হাজার টন। অর্থাৎ একই সময়ে আমদানি ও রপ্তানির ব্যবধান ছিল প্রায় সাড়ে ৫ লাখ টন। 

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে ১০ লাখ ১৮ হাজার টন এর কাছাকাছি আমদানি হয়েছে এবং রপ্তানি হয়েছে ৮ লাখ টনের কাছাকাছি, যা আমদানি ও রপ্তানির এ ব্যবধান কমে আসাকেই নির্দেশ করছে। 

সুফল প্রায় ১৬ হাজার কোটি টাকার

কাস্টমস বিভাগ হিসাব করে দেখেছে, আলোচ্য তিন মাসে যে পরিমাণ ব্যবধান কমেছে, তার আর্থিক মূল্য ১.৪৫ বিলিয়ন ডলার বা ১৬ হাজার কোটি টাকা। পুরো অর্থবছরে যদি একই হারে এ ব্যবধান কমতে থাকে, তাহলে এটি ৫৮০ কোটি ডলার সাশ্রয় করবে। অর্থাৎ, আলোচ্য পরিমাণ অপব্যবহার ঠেকাতে সক্ষম হবে এনবিআর। 

এনবিআরের কাস্টমস বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে টিবিএসকে বলেন, "এটি একটি প্রাথমিক হিসাব এবং এর ভিত্তিতে আমরা একটি ধারণা পাওয়ার চেষ্টা করেছি যে, অর্থবছর শেষে গ্যাপ (ব্যবধান) কমার পরিমাণ কত হতে পারে।" 

"এই হিসাব তৈরি করার সময় স্থানীয় রপ্তানি (যা ডাবল কাউন্ট হিসেবেও পরিচিত এবং হোম কনজাম্পশন বন্ড এর হিসাব বাদ দেওয়া হয়েছে। পুরো বছরের হিসাবে এই পরিমাণ কমবেশি হতে পারে, কিন্তু এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে, বন্ড সুবিধার অপব্যবহার বাপকহারে কমছে।" 

সূত্রগুলো জানায়, গত দুই বছর ধরে কাস্টমস বিভাগ নিজস্ব এসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়ার (ASYCUDA World Software) এ থাকা তথ্য, সংশ্লিষ্ট ব্যাংক, রপ্তানিকারকদের সংগঠনের দেওয়া ইউটিলিটি ডিক্লারেশনের (ইউডি) তথ্যসহ অন্যান্য আমদানি-রপ্তানির নথি পরীক্ষা করে শতাধিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনিয়ম বের করেছে।

বন্ড-সুবিধা পায় ৮ হাজার লাইসেন্সধারী

সারাদেশে প্রায় ৮ হাজার বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান রয়েছে, এরমধ্যে সক্রিয় প্রায় রয়েছে ৫ হাজার। শুল্কমুক্ত বন্ড সুবিধা ছাড়া কাঁচামাল আমদানি করতে হলে প্রায় ৫০ শতাংশ কর দিতে হয় আমদানিকারকদের। 

তবে বন্ড সুবিধার আওতায় শুল্ককর না দিয়েই তারা কাঁচামাল আমদানি করতে পারেন এই শর্তে যে, আমদানিকৃত কাঁচামাল নির্দিষ্ট দিয়ে তৈরি পণ্য পুরোটাই রপ্তানি করতে হবে। কিন্তু, কাঁচামাল আমদানির পরে স্থানীয় যেসব প্রতিষ্ঠান বন্ড সুবিধায় পণ্য আমদানি করতে পারে না তাদের কাছে বিক্রি করে দেওয়ার মতোন ঘটনা ঘটেছে। অর্থাৎ, আমদানিকারক এ সুবিধার অপব্যবহার করেছেন।  

দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববাজারে প্রতিযোগী সক্ষম করতে সরকার কাঁচামাল আমদানির ওপর কর মওকুফ করে আসছে। সেক্ষেত্রে শর্ত হলো, আমদানিকৃত কাঁচামাল নির্দিষ্ট ওয়্যারহাউজে রেখে তা দিয়ে তৈরি পণ্য পুরোটাই রপ্তানি করতে হবে। এটি 'বন্ডেড ওয়্যারহাউজ ফ্যাসিলিটি' নামে পরিচিত, যা ১৯৮০'র দশক থেকে দিয়ে আসছে সরকার। তবে স্থানীয় বাজারে বিক্রি করতে হলে প্রযোজ্য কর পরিশোধ করতে হবে। 

কিন্তু, বলিষ্ঠ নজরদারির অভাবে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে তা দিয়ে পণ্য তৈরি ও তারপর রপ্তানি না করে– ওই কাঁচামাল বা তৈরি পণ্য স্থানীয় খোলাবাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। 

বন্ড সুবিধার অধীনে আমদানি ও রপ্তানির মধ্যেকার ব্যবধান কমানোর সুবিধা ব্যাখ্যা করে এনবিআরের ওই সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, "এখন গ্যাপ কমার অর্থ হলো– শুল্কমুক্ত সুবিধায় আমদানি সংকুচিত হবে। ফলে কমার্শিয়াল বা ট্যাক্স পরিশোধ করে আমদানি করতে হবে। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে।" 

"ব্যবধানের তথ্য নিয়ে প্রশ্নের অবকাশ আছে'

এনবিআর এর সাবেক সদস্য (কাস্টমস নীতি) ফরিদ উদ্দিন আহমেদ মনে করেন, "তিন মাসে বন্ড সুবিধায় আমদানি-রপ্তানির ব্যবধান ১৪৫ কোটি ডলার কমা, বা বছর শেষে সেটা ৬০০ কোটি ডলারের মতোন হবে কিনা– তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। তবে এটা সত্য যে অনিয়ম (বন্ড সুবিধার অপব্যবহার) কমেছে।"

টিবিএসকে তিনি বলেন, "কাস্টমস বিভাগে অটোমেশনের প্রচেষ্টা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। কাস্টমসের এসাইকুডা ওয়ার্ল্ড সফটওর্য়ার এখন লিয়েন ব্যাংক, ইউডি, বিল অব এক্সপোর্ট, বিল অব ইমপোর্টসহ আরো কিছু সংস্থার তথ্যের সথে সংযুক্ত হওয়ায়– তথ্য পাওয়া সহজ হয়েছে।  এ ছাড়া, এনবিআর এবং মাঠ পর্যায়ের টিমও গুরুত্বের সাথে কিছু কাজ করেছে। এর ফলে অনিয়ম কমছে।"

ফরিদ উদ্দিন উল্লেখ করেন যে,  ব্যাক টু ব্যাক এলসির আওতায় এক্সেসরিজ উৎপাদনকারী স্থানীয় কোম্পানিগুলোর মধ্যে অনিয়ম অপেক্ষাকৃত বেশি। তাদেরকে দেওয়া ইউটিলিটি পারমিশন (ইউপি) অনলাইনে সংযুক্ত করতে পারলে আরো বেশি ফল পাওয়া সম্ভব হবে।

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিকেএমইএ)-র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, "অপব্যবহার রোধে যেকোনো বাস্তবসম্মত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, তবে এর মাধ্যমে প্রকৃত রপ্তানিকারক যাতে হয়রানি কিংবা ক্ষতির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।" 

এক্ষেত্রে তিনি বন্দরে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানিকারকদের বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে ধরেন। 

 

Related Topics

টপ নিউজ

বন্ডেড ওয়্যারহাউজ / বন্ড সুবিধা / অপব্যবহার / কাঁচামাল আমদানি / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • স্থানীয় সুতা ব্যবহারে নগদ প্রণোদনা অথবা বন্ড সুবিধা স্থগিত—দুই বিকল্প নিয়ে ভাবছে সরকার

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net