Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
রাজস্ব বাড়াতে মাঠ প্রশাসনকে কড়া বার্তা এনবিআর চেয়ারম্যানের

অর্থনীতি

রিয়াদ হোসেন
25 August, 2023, 10:35 am
Last modified: 25 August, 2023, 10:36 am

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

রাজস্ব বাড়াতে মাঠ প্রশাসনকে কড়া বার্তা এনবিআর চেয়ারম্যানের

এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিমত, অতিরিক্ত ভ্যাট আদায়ে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়ানো ছাড়া তাদের কোনো বিকল্প নেই। এই কর্মকর্তারা চলমান ২০২৩-২৪ অর্থবছরের জন্য নির্ধারিত উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য পূরণের বিষয়েও উদ্বিগ্ন।
রিয়াদ হোসেন
25 August, 2023, 10:35 am
Last modified: 25 August, 2023, 10:36 am

ব্যবসায়িক পরিস্থিতি যেমনই থাকুক, জাতীয় বাজেটে বর্ণিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান রাজস্ব আদায় পরিস্থিতি জানতে দেশের কাস্টমস ও ভ্যাট এর মাঠ পর্যায়ের অফিসারদের সঙ্গে বৈঠকে তিনি প্রতি মাসে ভ্যাট আদায়ে গ্রোথ ২০% এর নিচে যাতে না হয়, সে নির্দেশনা দেন বলে জানিয়েছে সূত্র।

মুনিম আরো মনে করেন, মাঠ পর্যায়ে অদক্ষতা দূর করা গেলে রাজস্ব সংগ্রহে ২০% থেকে ৩০% প্রবৃদ্ধি সম্ভব।

সভায় উপস্থিত মাঠ পর্যায়ের একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রতি মাসে ভ্যাট আদায়ে গ্রোথ কমপক্ষে ২০ শতাংশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি বা ব্যবসা যাই হোক না কেন, এই হারে আদায় করতে না পারলে জবাবদিহি করতে হবে ওই অফিসকে।"

এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর ভ্যাট আদায়ে গ্রোথ ছিলো ১৫ শতাংশের মত। তবে গত পাঁচ বছরে গড়ে এই গ্রোথ ১১%। এছাড়া কাস্টমস আদায়ে গ্রোথ আরো কম ছিল।

চলতি অর্থবছরের জন্য ৪.৩ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রবৃদ্ধি প্রায় ৩০% হতে হবে।

গার্মেন্টস, টেক্সটাইল, সিমেন্ট, ইস্পাত এবং ব্যাংকিংসহ অসংখ্য শিল্প উচ্চ মূল্যস্ফীতি এবং ভোক্তার ব্যয় হ্রাসের কারণে সংকটের মুখে পড়েছে। ডলার সংকট এবং গত এক বছরে টাকার প্রায় ২৫% অবমূল্যায়ন ভোক্তাদের ব্যয় কমার পেছনে দায়ী।

বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যবসায়ী ধারণা করছেন, রাজস্ব বাড়াতে এনবিআরের এ উদ্যোগ তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, "আমরাও রাজস্ব আদায় বাড়ানোর পক্ষে। তবে সবার ওপর, বিশেষ করে যারা অনুগত তাদের ওপর চাপ বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে না। চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি বিবেচনায় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এস এম নাজের হোসেন সতর্ক করে বলেন, এই উদ্যোগ ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের উপর প্রভাব ফেলবে।

তিনি টিবিএসকে বলেন, "উচ্চ ভ্যাটের হার ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। মুদ্রাস্ফীতি ইতোমধ্যেই জনগণের অর্থ ব্যয়কে প্রভাবিত করছে, ভ্যাট বাড়লে এ সমস্যা আরও বাড়বে।"

এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিমত, অতিরিক্ত ভ্যাট আদায়ে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়ানো ছাড়া তাদের কোনো বিকল্প নেই।

এই কর্মকর্তারা চলমান ২০২৩-২৪ অর্থবছরের জন্য নির্ধারিত উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য পূরণের বিষয়েও উদ্বিগ্ন।

অর্থনৈতিক মন্থরতা, আমদানি-সম্পর্কিত এলসি রিকোয়ারমেন্ট পূরণে চ্যালেঞ্জ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মতো বিষয়গুলো আসন্ন সময়ে রাজস্ব সংগ্রহে বাধা সৃষ্টি করবে বলে ধারণা করছেন তারা।

 

Related Topics

টপ নিউজ

এনবিআর চেয়ারম্যান / এনবিআর / রাজস্ব লক্ষ্যমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net