Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
এবার টিসিবির কার্ডে মিলবে চাল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 June, 2023, 09:35 am
Last modified: 14 June, 2023, 10:02 am

Related News

  • আগের দামেই ধান-চাল কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • বরিশালে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে বিলম্ব, বিপাকে হাজারো মানুষ
  • লক্ষ্মীপুরে ধান চাষে ১০–১৪ বার কীটনাশক প্রয়োগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

এবার টিসিবির কার্ডে মিলবে চাল

এতে খাদ্য অধিদপ্তরের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমের পরিধি কমিয়ে আনা হবে, কারণ টিসিবিকে চাল সরবরাহ করবে ওএমএস ডিলাররা।
টিবিএস রিপোর্ট
14 June, 2023, 09:35 am
Last modified: 14 June, 2023, 10:02 am
প্রতীকী ছবি/সংগৃহীত

তেল, চিনি, মসুর ডালের পাশাপাশি এবার রাষ্ট্রায়ত্ত্ব বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যতালিকায় যুক্ত হচ্ছে চাল, যেখানে এক কোটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ৫ কেজি করে চাল কিনতে পারবে। এ কারণে খাদ্য অধিদপ্তরের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমের পরিধি কমিয়ে আনা হবে, কারণ টিসিবিকে চাল সরবরাহ করবে ওএমএস ডিলাররা।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে জুন মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আগামী মাস থেকে টিসিবির মাধ্যমে চাল বিক্রির তথ্য জানান।

তবে চালের দাম কত হবে সে বিষয়ে বাণিজ্যমন্ত্রী কোন তথ্য অনুষ্ঠানে দেননি। ওএমএস কর্মসূচিতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করে এবং টিসিবিও এই দামেই বিক্রি করবে বলে জানা গেছে।

টিসিবির তথ্য প্রদানকারী কর্মকর্তা ও আঞ্চলিক অফিসের প্রধান মো. হুমায়ুন কবির টিবিএসকে বলেন, 'তেল, চিনির মতো করে টিসিবি টেন্ডার দিয়ে চাল কিনবে না। খাদ্য অধিদপ্তর ওএমএসের মাধ্যমে যে চালটা বিক্রি করে সেটাই এখন টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।'

তিনি বলেন, 'চালের দামও ওএমএসের বর্তমান বাজারদরের বেশি হবে না।'

খাদ্য অধিদপ্তরের ওএমএস ডিলাররা জানান, বর্তমানে ওএমএসে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।

জানা যায়, খাদ্য অধিদপ্তরের ডিলারদের কাছ থেকে চাল নিয়ে টিসিবি বিক্রি করবে। এতে করে ওএমএসের আওতা কমিয়ে আনা হবে। তবে কোন কোন ক্ষেত্রে ওএমএস বন্ধ হয়ে যাবে তা এখনো নির্ধারণ করেনি খাদ্য অধিদপ্তর।

নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য অধিদপ্তরের একজন পরিচালক টিবিএসকে বলেন, 'কিছু এলাকায় ওএমএস কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কিছু এলাকায় চলবে। তবে এটা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ওএমএস এর আওতা কমবে এটা নিশ্চিত। কারণ প্রতি মাসে এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে ৫ কেজি করে চাল দেওয়া হবে। এটা খাদ্য অধিদপ্তরই সরবরাহ করবে।'

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়। এই ধারাবাহিকতায় এবার টিসিবিও প্রতি লিটারে তেলের দাম ১০ কমিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। 

এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল টিসিবি থেকে কার্ডধারীরা ১০০ টাকায় কিনতে পারবেন। এছাড়া একজন কার্ডধারী ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল কিনতে পারবেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, "টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মসুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। আগামী মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে এখন অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল দেয়া হবে।" 

টিপু মুনশি বলেন, "বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা ঊর্ধ্বগতি। তারপরেও আমরা মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হয়েছে। এছাড়া চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।" 

তিনি আরো বলেন, "যাদের উদ্দেশ্য করে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে এসব পণ্য তাদের হাতে ঠিকমতো যাচ্ছে কিনা তার মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। যদি কেউ অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এই কাজ সম্পন্ন হলে যেকোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে।" 

Related Topics

টপ নিউজ

টিসিবি কার্ড / টিসিবি পণ্য / চাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • আগের দামেই ধান-চাল কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • বরিশালে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে বিলম্ব, বিপাকে হাজারো মানুষ
  • লক্ষ্মীপুরে ধান চাষে ১০–১৪ বার কীটনাশক প্রয়োগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net