Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
হবিগঞ্জের মূল্যহীন জমি এখন সোনা, এক দশকে দাম বেড়েছে ৩০০ গুণ

অর্থনীতি

কাজল সরকার
11 February, 2023, 03:05 pm
Last modified: 11 February, 2023, 03:19 pm

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা

হবিগঞ্জের মূল্যহীন জমি এখন সোনা, এক দশকে দাম বেড়েছে ৩০০ গুণ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ ২০১০ সালে হবিগঞ্জের ওলিপুরে প্রথম অল্প কিছু জমি কিনে। ২০১৪ সালে ২২০ একর এলাকাজুড়ে ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ গড়ে তোলে তারা। 
কাজল সরকার
11 February, 2023, 03:05 pm
Last modified: 11 February, 2023, 03:19 pm
ছবি- সৌজন্যে প্রাপ্ত

গ্যাস-বিদ্যুতের সহজলভ্যতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত জনবল আর কম মূল্যের জমির কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় নজর পড়ে দেশের শিল্প উদ্যোক্তাদের। একের পর এক বহুজাতিক রপ্তানীকারক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে ওই এলাকার জমির দাম গত এক দশকে বেড়েছে ৩০০ গুণ। 

এমনকি মহাসড়কের পাশে এখন কেনার মতো জায়গাই মিলছে না। মহাসড়ক থেকে এক-দেড় কিলোমিটার দূরের জমি কিনতেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। সেইসাথে নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় মহাসড়কের পাশেও উচ্চ মূল্যে চলছে জমি বেচা-কেনা।

রাজধানী ঢাকার সাথে সিলেটের সড়ক যোগাযোগ সহজ করতে ২০০৩ সালে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ করে সরকার।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ ২০১০ সালে হবিগঞ্জের ওলিপুরে প্রথম অল্প কিছু জমি কিনে। ২০১৪ সালে ২২০ একর এলাকাজুড়ে 'হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক' গড়ে তোলে তারা। 

এরপর থেকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান মালিকদের নজর পড়ে এখানে। জমি কেনার প্রতিযোগিতা শুরু হলে রকেট গতিতে বাড়তে থাকে জমির দাম।

বর্তমানে শায়েস্তাগঞ্জের ওলিপুর থেকে মাধবপুর উপজেলা সদর পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে শতাধিক শিল্পকারখানা। 

সেখানে বিশাল এলাকা নিয়ে প্রাণ-আরএফএল, স্কয়ার, যমুন গ্রুপ, সায়হাম গ্রুপ, বাদশা টেক্সটাইলস্সহ বিভিন্ন বহুজাতিক রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠানগুলোও তাদের কারখানা গড়ে তুলেছে। দেশি কোম্পানির পাশাপাশি বিভিন্ন বিদেশি কোম্পানিও বেছে নিয়েছে এই এলাকা। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৫ বছর আগে মহাসড়কের দুপাশের জমিগুলো ছিল মূল্যহীন। কিছু জমি অনাবাদি আর কিছু জমিতে শুধুমাত্র রোবো ধান ছাড়া অন্য কোন ফসল উৎপাদন হতো না। বিক্রি করতে গেলও মিলত না ক্রেতা। জমির মূল্যও ছিল নামমাত্র।

২০১২ সালের আগ পর্যন্ত এই এলাকার জমি বেচা-কেনা হতো 'কের' হিসেবে। ৩২ শতকে এক কের ধরা হয় এই এলাকায়। মহাসড়কের পাশে ১ লাখ, আর একটু দূরের হলে বিক্রি হতো ৮০ হাজার টাকা কের।

২০১০ সালের প্রাণ আরএফএল গ্রুপ যখন জমি কিনে তখন সহযোগিতা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল। 

তিনি বলেন, "প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান সাহেব এই এলাকায় জমি কিনতে চান বলে আমাকে জানান। তখন আমি উনাকে আশ্বস্ত করলাম জমির ব্যবস্থা করে দেব বলে। স্থানীয় কৃষকদের সাথে কথা বললাম তারা সহজেই জমি দিতে রাজি হয়ে গেল। পরে ওলিপুরে অল্প অল্প করে প্রাণ আরএফএল গ্রুপ জমি কিনতে শুরু করল।"

২০১০ সালে প্রাণ আরএফএল গ্রুপের কাছে জমি বিক্রি করেছিলেন সুচিউড়া গ্রামের বসিন্দা ও আমরোড হাই স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আবু মো. জাকারিয়া। 

তিনি বলেন, "মহাসড়কের পাশের জমিগুলো খুবই নিচু ছিল। কিছু কিছু জমিতে বোরো আবাদ হলেও অনেকগুলো পতিত পড়ে থাকত। কোমর পর্যন্ত দেবে যাওয়ার কারণে হালচাষও করা যেত না। তাই জমির দামও কম ছিল। এক লাখ টাকা কের বিক্রি হতো তখন। অথচ বর্তমানে এই এলাকায় জমি বিক্রি হয় ৮/১০ লাখ টাকা শতক।"

ওলিপুর এলাকার জমির মালিক ও স্থানীয় ব্যবসায়ি মো. মজনু মিয়া বলেন, "মহাসড়কের পাশে এখন কেনার মতো তেমন জায়গা নেই। দেখবেন অনেক জায়গা ফাঁকা রয়েছে, কিন্তু সেগুলোও কোন না কোন কোম্পানি কিনে নিয়েছে।" 

"সময়-সুযোগ অনুযায়ী তারা কারখানা করবে অথবা কয়েকগুণ বেশি দামে অন্য কোন কোম্পানির কাছে বিক্রি করে দিবে। আবার কিছু কিছু জায়গা কারখানা করার উপযুক্ত না হওয়ায় বা জায়গার মালিক বিক্রি করতে না চাওয়ায় হয়তো খালি পড়ে রয়েছে," যোগ করেন তিনি।

বিভিন্ন কোম্পানিকে জায়গা কিনতে সহযোগিতা করে স্থানীয় কয়েকটি সিন্ডিকেট। সিন্ডিকেটের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ওলিপুর এলাকায় মহাসড়কের পাশে বর্তমানে ৮/১০ লাখ টাকা শতক বিক্রি হচ্ছে। আবার শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র বা গ্যাস ফিল্ডের কাছে হলে প্রতি শতকে দাম বাড়ে এক থেকে দেড় লাখ। মহাসড়ক থেকে এক-দেড় কিলোমিটার দূরে বিক্রি হয় ৫/৬ লাখ টাকা শতক। আর জমির পাশে পাকা রাস্তা থাকলে ৭ থেকে সাড়ে ৭ লাখ।

রাজিউড়া এলাকার বাসিন্দা ও ওলিপুর বাজারের ব্যবসায়ি মো. আনিসুর রহমান আনিস বলেন, "ঢাকা-সিলেট মহাসড়ক বা আঞ্চলিক সড়কের পাশে ছোট কিছু জায়গা আছে, সেটি কোন কোম্পানি কিনতে চায় না। সেই জায়গার দাম আরও বেশি হয়। সেখানে ভবন নির্মাণ করে নিচ তলায় ব্যবসাপ্রতিষ্ঠান ও উপরে বাসা ভাড়া দিয়ে দীর্ঘমেয়াদি লাভবান হতে পারেন ক্রেতা। আবার যত টাকা দিয়ে জায়গা কিনেছেন এর অর্ধেক টাকা ভাড়া দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে সিকিউরিটি বাবদ নিতে পারছেন।"

হবিগঞ্জ জেলা রেজিস্টার মো. মিজানুর রহমান বলেন, "শায়েস্তাগঞ্জের ওলিপুর মৌজায় ফসলি জমির সরকারি সর্বনিম্ন মূল্য ৮ হাজার ৬৫৪ টাকা থেকে ৭৪ হাজার ৭১৫ টাকা। কিন্তু মূলত ওই এলাকায় জমি কয়েক লাখ টাকা শতক মূল্যে বিক্রি হচ্ছে।" 

তিনি আরো বলেন, "যেহেতু সেখানে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠছে সেহেতু জমির মূল্য বাড়বে এটাই স্বাভাবিক। তবে যে মূল্যে জমি কেনা-বেচা হয় সেই মূল্যে জমি রেজিস্ট্রি করা হয় না। সরকারি ভ্যাট ফাঁকি দিতে ক্রেতা-বিক্রেতা সমন্বয় করে দলিলে একটি মূল্য লিখে দেয়।"

তিনি বলেন, "জমি বেচা-কেনার ক্ষেত্রে নতুন আইন হচ্ছে। এই আইনে হয়তো ভূয়া মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করার সুযোগ নাও থাকতে পারে।"

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / জমির দাম / প্রাণ-আরএফএল গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net