Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নতুন বছরের আগমনেও জমেনি ক্যালেন্ডার, ডায়েরি ও কার্ড ব্যবসা

অর্থনীতি

জহির রায়হান
01 January, 2023, 03:35 pm
Last modified: 01 January, 2023, 03:55 pm

Related News

  • 'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম: ১ ফেব্রুয়ারির মধ্যে কার্ড জটিলতা সমাধান না হলে কঠোর সিদ্ধান্ত

নতুন বছরের আগমনেও জমেনি ক্যালেন্ডার, ডায়েরি ও কার্ড ব্যবসা

নতুন বছরকে বরণ করে নিতে অনেকে বছরের প্রথম দিনে শুভাকাঙ্ক্ষীদের হাতে ক্যালেন্ডার-ডায়েরি পৌঁছে দেন। ব্যাংকসহ বিভিন্ন সেবাধর্মী ও ব্যবসা-প্রতিষ্ঠানে নতুন বছর উপলক্ষ্যে গ্রাহকদের ক্যালেন্ডার উপহার দেওয়ার প্রচলন অনেক আগে থেকেই। তবে এবার বেসরকারি ব্যাংক, বীমা, বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করার প্রভাব এই খাতের ব্যবসায় পড়েছে।
জহির রায়হান
01 January, 2023, 03:35 pm
Last modified: 01 January, 2023, 03:55 pm

আর্থিক সংকটের সঙ্গে দাম বেড়ে যাওয়ায় নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি ও কার্ড বিক্রি গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন কাগজের দাম গত এক বছরে বেড়েছে দ্বিগুণ। সেই সঙ্গে ডলার সংকটে আমদানি কম হওয়ায় ভালো মানের পর্যাপ্ত কাগজের সংকট রয়েছে।

নতুন বছরকে বরণ করে নিতে অনেকে বছরের প্রথম দিনে শুভাকাঙ্ক্ষীদের হাতে ক্যালেন্ডার-ডায়েরি পৌঁছে দেন। ব্যাংকসহ বিভিন্ন সেবাধর্মী ও ব্যবসা-প্রতিষ্ঠানে নতুন বছর উপলক্ষ্যে গ্রাহকদের ক্যালেন্ডার উপহার দেওয়ার প্রচলন অনেক আগে থেকেই।

তবে এবার বেসরকারি ব্যাংক, বীমা, বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করার প্রভাব এই খাতের ব্যবসায় পড়েছে।

অনেকে একই পৃষ্ঠায় দুটি তারিখ দিয়ে ছোট ডায়েরি বানাচ্ছে। আবার উভয় পৃষ্ঠায় প্রিন্ট দিয়ে ক্যালেন্ডার বানাচ্ছে ৩ পাতার।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকার আজাদ প্রডাক্টস, আইডিয়াল প্রডাক্টস, স্কাই প্রডাক্টস, নিউ কার্টুন প্রডাক্টস, এবি কার্ড সেন্টারসহ আরও বেশ কয়েকটি ক্যালেন্ডার ও ডায়েরি তৈরির প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে । তারা বলছে তাদের বিক্রি অর্ধেক কমেছে।

মান ভেদে ক্যালেন্ডার বিক্রি হচ্ছে ৪০ থেকে ১০০ টাকায়। আর ডায়েরি বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২৫০ টাকায় 

স্কাই প্রডাক্টসের বিক্রয় কর্মী মো. ইসমাইল বলেন, গত বছর একটি প্রতিষ্ঠান ৬ পাতার ২২ হাজার ক্যালেন্ডার নিয়েছিল। এবার তারা ৩ পাতার ১০ হাজার ক্যালেন্ডার নিয়েছে।

প্লাজমা রিসার্চ সেন্টারের মার্কেটিং অফিসার সঞ্জয় মন্ডল এসেছেন অর্ডার দেওয়া ক্যালেন্ডার নিতে। পল্টন এলাকার নিউ কার্টন প্রডাক্টস থেকে ২০০ ক্যালেন্ডার ছাপিয়ে নিয়েছেন তারা। সঞ্জয় মন্ডল বলেন, গত বছর ক্যালেন্ডারের সঙ্গে তারা ডায়েরিও ছাপিয়েছিলেন। কিন্তু এবার তারা ডায়েরি তৈরি করেননি।

আইডিয়াল প্রডাক্টসের সিইও মো. নুরুজ্জামান বলেন, গত বছর ৩ থেকে ৪ লাখ ক্যালেন্ডার বিক্রি হয়েছে। এবার বিক্রি হয়েছে দুই লাখ। আর গত বছর ডায়েরি বিক্রি হয়েছিল চার লাখ ৯৫ হাজার। এবার এ পর্যন্ত ২০ হাজার ডায়েরি বিক্রি হয়েছে।

আজাদ প্রডাক্টসের জিএম মোস্তফা কামাল বলেন, ছয় পাতার ক্যালেন্ডারের দাম ৮০ থেকে ৯০ টাকা। অনেকে ব্যয় কমানোর জন্য এখন ছয় পৃষ্ঠার ক্যালেন্ডার না করিয়ে তিন পাতার ক্যালেন্ডার করছে।

তিনি বলেন, 'ডায়েরি সাধারণত দেশি হোয়াইট প্রিন্ট কাগজ দিয়ে বানানো হয়। দেশি হোয়াইট প্রিন্ট কাগজের দাম গত বছর ছিল ৯৫ হাজার টাকা। এখন সেটা হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। তবে আমরা সেই তুলনায় ডায়েরির দাম বাড়াইনি। আমাদের লাভ কম হচ্ছে এখন। তিনি বলেন, প্রতিটি ডায়েরির দাম এখন ২০০ থেকে ২৫০ টাকা।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. জহুরেল ইসলাম বলেন, 'দেশে ক্যালেন্ডার, ডায়েরি ও নোটবুক , বিয়ের কার্ডসহ বিভিন্ন কার্ডের বাজার প্রায় দেড় হাজার কোটি টাকা। এই ব্যবসায় বাজারে ক্যালেন্ডারের ভাগ ৩০ শতাংশ ও ডায়েরি ৩০ শতাংশ। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর আমাদের বিক্রি অর্ধেক কম। একদিকে কাগজের দাম বেড়েছে দ্বিগুণ, অন্যদিকে বিক্রি নেমে এসেছে অর্ধেকে। আমরা ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছি।'

তিনি বলেন, সাধারণত ব্যাংকগুলো ইংরেজি নববর্ষের শুভেচ্ছা কার্ড দিত এক সময়। সেটাও এখন কমে গেছে। ডিজিটাল সুবিধা থাকায় ম্যাসেজের মাধ্যমেই নতুন বছরের শুভেচ্ছা পাঠাচ্ছে। তাই নতুন বছরে কার্ড বিক্রি একেবারেরই কমে গেছে। তিনি আরও জানান, ডলার সংকটের কারণে কাগজসহ আর্ট পেপারের আমদানি কমে গেছে। আর তাই এ খাতে সংকট তৈরি হয়েছে। 

Related Topics

টপ নিউজ

নববর্ষ / ২০২৩ / ক্যালেন্ডার / প্রিন্টিং / প্রেস / কার্ড / ডায়েরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • 'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম: ১ ফেব্রুয়ারির মধ্যে কার্ড জটিলতা সমাধান না হলে কঠোর সিদ্ধান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net