Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রেখে চলেছে রেমিট্যান্স: কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 March, 2021, 09:20 am
Last modified: 01 March, 2021, 09:38 am

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রেখে চলেছে রেমিট্যান্স: কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

২০২০ সালে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স আহরিত দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে ভারত ও পাকিস্তান। 
টিবিএস রিপোর্ট
01 March, 2021, 09:20 am
Last modified: 01 March, 2021, 09:38 am

করোনার মাঝেও রেমিট্যান্সের উল্লম্ফন সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সরকারের মনোবল বাড়িয়েছে। কর্মসংস্থান, জীবনমান ও ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়াতে ভূমিকা রাখছে রেমিট্যান্স। 

কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত 'কোয়াটারলি রিপোর্ট অন রেমিট্যান্স ইনফ্লোজ ইন বাংলাদেশ অক্টোবর-ডিসেম্বর ২০২০' শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। 

রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে বর্তমানে বৈদেশিক মুদ্রার মজুদ ৪৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১.৬৩ বিলিয়ন ডলার। মাস পূর্তিতে এটি ১.৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। চলতি অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে। 

করোনার মাঝেও রেমিট্যান্সের এত উল্লম্ফনই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখছে। যদিও আমদানি ব্যয় কম হওয়ায় বৈদেশিক বাণিজ্যের লেনদেনে উদ্বৃত্ত বা কারেন্ট একাউন্ট সারপ্লাস বাড়ছেই। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এটি ৪.৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রেমিট্যান্স আয় এসেছে ৬.২ বিলিয়ন ডলার, যা গেল অর্থ বছরের একই প্রান্তিকের তুলনায় ২৭.৪৭ শতাংশ বেশি। 

অক্টোবর-ডিসেম্বরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যা মোট রেমিট্যান্স আয়ের ২৩.৩২ শতাংশ। ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যা মোট রেমিট্যান্সের প্রায় এক-তৃতীয়াংশ। 

প্রতিবেদনে বিশ্ব ব্যাংকের তথ্য তুলে ধরে বলা হয়, ২০২০ সালে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স আহরিত দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে ভারত ও পাকিস্তান। 

করোনার প্রকোপে জনশক্তি রপ্তানি বন্ধ থাকলেও সীমিত পর্যায়ে শুরু হয়েছে। গেল অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে মোট জনশক্তি রপ্তানি হয়েছে ৩৬ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার জন নারী আছেন। আলোচ্য সময়ে সবচেয়ে বেশি শ্রমিক গিয়েছেন সৌদি আরবে। 

মার্চ থেকে বন্ধ থাকার পর মূলত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) থেকে জনশক্তি রপ্তানি আবার শুরু হয়েছে। ওই তিন মাসে বিদেশে গিয়েছিলেন মাত্র ২৭৫ জন, এর মধ্যে ২৩ জন নারীও ছিলেন।   

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) হিসেবে ২০২০ সাল পর্যন্ত মোট ১.২৩ কোটি বাংলাদেশী শ্রমিক কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

সামষ্টিক অর্থনীতি / রেমিট্যান্স / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net