Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
মহামারিতে ফ্রোজেন ফুডের ওপর নির্ভরতা বাড়ছে  

অর্থনীতি

শওকত আলী
11 August, 2021, 01:45 pm
Last modified: 11 August, 2021, 03:39 pm

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • মাত্র ৬ মাসেই ২০০০ কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএলের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল
  • নতুন কারখানায় হবে ১২,০০০ কর্মসংস্থান, রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

মহামারিতে ফ্রোজেন ফুডের ওপর নির্ভরতা বাড়ছে  

খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনাই এ খাতের ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এ সময় শুধু দেশেই নয়, রপ্তানিতেও বাড়তি গতি এসেছে।
শওকত আলী
11 August, 2021, 01:45 pm
Last modified: 11 August, 2021, 03:39 pm

কোভিড-১৯ এর প্রভাবে অনেক খাতের ব্যবসায়ীদের যখন কোনরকমে টিকে থাকার যুদ্ধ করতে হচ্ছে ঠিক এই সময়ে তরতর করে বাড়ছে ফ্রোজেন ফুডের ব্যবসা। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, করোনার দুই বছরে ফ্রোজেন ফুডের বাজার দ্বিগুণেরও বেশি বড় হয়েছে। 

খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনাই এ খাতের ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। দুই বছরে মানুষের সীমিত চলাফেরা, হোটেল-রেস্টুরেন্ট চালনায় বিধিনিষেধ আরোপ, ওয়ার্ক ফ্রম হোমসহ বিভিন্ন কারণে মানুষের অভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, বিশেষত খাবারের ক্ষেত্রে। এ ধারাবাহিকতায় প্রসেসড (প্রক্রিয়াজাত) ফ্রোজেন ফুডের ওপর বাড়তি নির্ভরতা তৈরি হয়েছে মানুষের।

মানুষ যে ফ্রোজেন ফুড গ্রহণ বাড়িয়েছে তার প্রমাণ পাওয়া যায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিক্রয় বৃদ্ধির পরিসংখ্যান থেকেও।

প্রাণ-আরএফএলের ফ্রোজেন ফুড ব্র্যান্ড 'ঝটপট' নামে পরিচিত। কোম্পানির এই পণ্যটির বিক্রি ২০২০ সালে ৫০-৬০ শতাংশ এবং চলতি বছরে এসে ৩০-৩৫ শতাংশ হারে বাড়ছে। গোল্ডেন হার্ভেস্ট বলছে, সবশেষ দুই বছরে পণ্যের বিক্রি দ্বিগুণ হয়েছে এবং তা এখনো বাড়ছে।

প্রাণ-আরএফএল গ্রপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "করোনা ভাইরাসের কারণে মানুষজন হোটেল, রেস্টুরেন্ট, পাড়া-মহল্লার ছোট খাবারের দোকানে কম যাচ্ছে এবং প্যাকেটজাত স্ন্যাকস জাতীয় হিমায়িত খাবারে আগ্রহ দেখাচ্ছে"।

তিনি জানান, এ সময় শুধু দেশেই নয়, রপ্তানিতেও বাড়তি গতি এসেছে। রপ্তানিতে এই প্রবৃদ্ধি প্রায় ৫০ শতাংশ।

জানা গেছে, দেশের বাইরে পরোটা ও ভেজিটেবল স্ন্যাকসের চাহিদা বেশি। এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে 'ঝটপট' এর পণ্য রপ্তানি হচ্ছে।

বিদেশের মত দেশেও ফ্রোজেন ফুডের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে পরোটার। এছাড়া নাগেট, চিকেন সমুচা, চিকেন স্প্রিং রোল, চিকেন সসেজ, চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদির চাহিদা বেশি।

করোনা মহামারিতে ছোট-বড় বেশিরভাগ খাবার দোকান বন্ধ। অলিগলিতে যেগুলো খোলা রয়েছে সচেতনতার কারণে সেখানে বিক্রিও কম। তাই বলে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তরা সিঙ্গারা, সমুচা, পুরিসহ ভাজাপোড়া খাওয়া বন্ধ করেনি।

বরং সচেতন নাগরিকেরা রেস্তোরাঁয় না গিয়ে ভাজাপোড়ার চাহিদা মেটাচ্ছেন প্রসেসড ফ্রোজেন ফুড বা রেডি-টু-কুক ফুডের মাধ্যমে। যাদের আবার একটু বাড়তি আয় রয়েছে তাদের চিকেন সসেজ, চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাইয়ের দিকে খানিক ঝোঁক।    

পরোটার বিক্রি বেশি হওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা বলেন, যে মানুষগুলো আগে হোটেল-রেস্টুরেন্টে বসে বা সেখান থেকে কিনে নিয়মিত পরোটা খেত তারা এখন বাসাতেই প্রসেসড পরোটা নিয়ে যাচ্ছে। অনেকে করোনার ঝুঁকি নিরসনে বাসায় সাহায্যকারী লোকও রাখা বন্ধ করে দিয়ে এসব প্রসেসড ফুডের ওপর নির্ভর করছে।

সুপারশপ মিনাবাজার ও স্বপ্নের কর্মকর্তারা জানান, সুপারশপগুলোতে ফ্রোজেন ফুডের বিক্রি অন্তত ২৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিক্রিও হচ্ছে খুব দ্রুত। 

এ বিষয়ে গোল্ডেন হার্ভেস্টের সাবেক জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. শহিদুল্লাহ টিবিএসকে বলেন, "চাহিদা যত দ্রুত বাড়ছে তত দ্রুত আমরা উৎপাদন বাড়াতে পারছি না। তবে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি উৎপাদন বৃদ্ধির। চাহিদা বৃদ্ধির কারণে মার্কেটের আকারও দ্রুত বড় হচ্ছে।"

খাত সংশ্লিষ্টরা জানান, দেশে বর্তমানে ১৯টি কোম্পানি ফ্রোজেন ফুডের উৎপাদন ও বাজারজাত করছে। এ তালিকায় সামনের সারির উৎপাদনকারীর মধ্যে গোল্ডেন হার্ভেস্ট, কাজী ফার্ম, প্রাণ, সিপি, ইউরো ফুড, লামিসা, ইগলু উল্লেখযোগ্য।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ফ্রোজেন ফুডের বাজার এক অঙ্কে প্রবৃদ্ধি ধরে রাখলেও করোনা এসে এটাকে দ্বিগুণে নিয়ে গেছে। তবে এ বিষয়ে সাম্প্রতিক সময়ে কোন গবেষণা না থাকায় প্রবৃদ্ধি হার ঠিক কত তা নির্দিষ্ট করে তথ্য দিতে পারেনি কেউ।

তবে তারা বলছেন, গত দুই বছরে ফ্রোজেন ফুডের বাজার দ্বিগুণেরও বেশি বড় হয়েছে; এর আকার প্রায় ৬০০ কোটি টাকায় পৌঁছেছে।   

 

Related Topics

টপ নিউজ

ফ্রোজেন ফুড / ফুড / প্রাণ-আরএফএল গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • মাত্র ৬ মাসেই ২০০০ কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএলের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল
  • নতুন কারখানায় হবে ১২,০০০ কর্মসংস্থান, রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net