Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কিছুটা কমেছে মার্চে 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 April, 2021, 09:35 am
Last modified: 30 April, 2021, 12:27 pm

Related News

  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক খাতের সংকটে মে মাসে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ৭% এর নিচে
  • নভেম্বরে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন
  • এপ্রিলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে ৯.৯০%, পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন 

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কিছুটা কমেছে মার্চে 

মার্চ থেকে কোভিডের দ্বিতীয় ঢেউ আবারও অনিশ্চিত পরিবেশ তৈরি করেছে, যার প্রভাব পড়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে। 
টিবিএস রিপোর্ট
30 April, 2021, 09:35 am
Last modified: 30 April, 2021, 12:27 pm

কোভিডের দ্বিতীয় ঢেউ এর অনিশ্চয়তায় ঋণ চাহিদা কম থাকায় মার্চ মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। ফেব্রুয়ারিতে ৮.৯৩ শতাংশ থাকলেও মার্চে এসে তা ৮.৭৯ শতাংশে নেমে গেছে।  

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে হালনাগাদে এই তথ্য পাওয়া গেছে। 

গেল বছরের অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশে নেমে আসলেও ফেব্রুয়ারিতে এসে আবারও তা নয় শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

মূলত কোভিডের প্রথম ঢেউ কেটে যাওয়া, টিকাদান শুরু হওয়া এবং ফলশ্রুতিতে অর্থনীতিতে চাহিদা বাড়ায় পণ্যের উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগী হয়েছিলেন উদ্যোক্তারা। যার প্রভাবে বাড়তে শুরু করেছিল ঋণ প্রবৃদ্ধি।

কিন্তু মার্চ থেকে কোভিডের দ্বিতীয় ঢেউ আবারও অনিশ্চিত পরিবেশ তৈরি করেছে, যার প্রভাব পড়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতেও। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ প্রসঙ্গে ঢাকা চেম্বার এর সাবেক সভাপতি ও বিজনেস ইনিশিয়াটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান আবুল কাশেম খান গেল মাসেই বলেছিলেন, 'ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর সবার ভিতর একটি আশার সঞ্চার হয়েছিল, যার প্রভাবে বেসরকারি খাত বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে উৎসাহী হয়েছিল। এর ইতিবাচক প্রভাব ফেব্রুয়ারির ঋণ প্রবৃদ্ধিতে পড়েছে'।

তবে মার্চের মাঝামাঝি থেকে দ্বিতীয় ঢেউ যেভাবে শুরু হয়েছে তাতে দুশ্চিন্তা বাড়ছে উদ্যোক্তাদের। এর প্রভাব হয়তো এপ্রিল-জুনে গিয়ে পড়বে। আবারও অনিশ্চিত পরিবেশ শুরু হওয়ায় নতুন কোন বিনিয়োগের আশা দেখছেন না তিনি।  

গেল অর্থ বছর জুড়েই বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে খুব একটা পরিবর্তন আসেনি। প্রণোদনা প্যাকেজের ঋণ ছাড়ের ফলে চলতি অর্থবছরের শুরুর তিন মাসে প্রবৃদ্ধি সাড়ে ৯ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। এরপর তা আবারও কমতে শুরু করে।   

চলতি অর্থবছরের জন্য ঋণ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা  হয়েছিল তা বাস্তবায়ন হবে না বুঝতে পেরে গেল ডিসেম্বরে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৪.৮ শতাংশ থেকে কমিয়ে ১১.৫ শতাংশ ধরে কেন্দ্রীয় ব্যাংক। এখন সেই লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না।

এ প্রসঙ্গে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বিশ্বজুড়েই আবারও পরিস্থিতি খারাপ হওয়ায় অর্থনীতির পুনরুদ্ধার হোঁচট খেয়েছে। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আসছে দিনগুলোতে বাড়বে না'। 
 
Related Topics

টপ নিউজ

কোভিডের অর্থনৈতিক প্রভাব / ঋণ প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • নভেম্বরেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মন্থর, নেমেছে ৬.৫৮ শতাংশে
  • রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক খাতের সংকটে মে মাসে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ৭% এর নিচে
  • নভেম্বরে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন
  • এপ্রিলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে ৯.৯০%, পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন 

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net