Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
অবশেষে ৬ মিলিয়ন ডলারের সোনার টয়লেট চোরকে পাওয়া গেল!

অফবিট

সিএনএন
04 April, 2024, 12:05 pm
Last modified: 05 April, 2024, 01:09 pm

Related News

  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

অবশেষে ৬ মিলিয়ন ডলারের সোনার টয়লেট চোরকে পাওয়া গেল!

৩৯ বছর বয়সী জেমস শিন ৬ মিলিয়ন ডলার মূল্যের টয়লেটটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের বাড়ি ব্লেনহেম প্রাসাদ থেকে চুরি করেছিলেন।
সিএনএন
04 April, 2024, 12:05 pm
Last modified: 05 April, 2024, 01:09 pm
‘আমেরিকা’ শিরোনামের এই বিশেষ শিল্পকর্মটি (সোনার টয়লেট) ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রদর্শনী শুরু হওয়ার পরপরই চুরি হয়ে যায়। ছবি: লিওন নিল

১৮ ক্যারেট সোনা দিয়ে বানানো একটি টয়লেট চুরির অভিযোগ স্বীকার করেছেন এক ব্যক্তি। ৬ মিলিয়ন ডলার মূল্যের টয়লেটটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের বাড়ি ব্লেনহেম প্রাসাদ থেকে চুরি করা হয়েছিল।

৩৯ বছর বয়সী জেমস শিনকে মঙ্গলবার (২ এপ্রিল) অক্সফোর্ড ক্রাউন কোর্ট চুরি, অপরাধমূলকভাবে সম্পত্তি হস্তান্তর এবং একই কাজ করার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। যুক্তরাজ্যের পিএ মিডিয়া নিউজ এজেন্সি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

টয়লেটটি ২০১৯ সালে ব্লেনহেম প্রাসাদে ইতালির শিল্পী মাউরিজিও ক্যাতেলানের 'ভিক্টরি ইজ নট এন অপশন' প্রদর্শনীর অংশ হিসেবে রাখা হয়েছিল।

'আমেরিকা' শিরোনামের এই বিশেষ শিল্পকর্মটি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রদর্শনী শুরু হওয়ার পরপরই চুরি হয়ে যায়। পুলিশের তৎকালীন রিপোর্ট অনুযায়ী, এটি প্রাসাদের সুয়ারেজ লাইনের সাথে যুক্ত থাকায় চুরির সময় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পাশাপাশি পানিতে প্রাসাদের নির্দিষ্ট অংশ ভেসে গিয়েছিল।

ফাইভ ওয়েলস কারাগার থেকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে শিন আদালতে উপস্থিত হয়েছিলেন। তিনি একাধিক চুরির অভিযোগে ইতোমধ্যেই ১৭ বছরের সাজা ভোগ করছেন। তার অপরাধের মধ্যে রয়েছে নিউমার্কেটের ন্যাশনাল হর্স রেসিং জাদুঘর থেকে ট্রাক্টর এবং মূল্যবান ট্রফি চুরি করা, যার মোট মূল্য ৪ লাখ পাউন্ড (৫ লাখ ৩ হাজার ডলার)।

"আমেরিকা" নামের শিল্পকর্মটি ২০১৬ সালে নিউ ইয়র্ক শহরের গুগেনহাইমে প্রথম প্রদর্শনী করা হয়। ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে হোয়াইট হাউস থেকে ভ্যান গগের একটি চিত্রকর্ম 'ল্যান্ডস্কেপ উইথ স্নো' নেওয়ার অনুরোধ জানানো হলে গুগেনহাইমের কিউরেটর চিত্রকর্মের পরিবর্তে সোনার টয়লেটটি নেওয়ার প্রস্তাব দিয়েছিল।

ব্লেনহেম প্রাসাদে চার্চিল যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার পাশের একটি ঘরে টয়লেটটি স্থাপন করা হয়েছিল।

শিল্পকর্মটির বিষয়ে মন্তব্য করতে গিয়ে ক্যাতেলান নিউ ইয়র্কার ম্যাগাজিনকে বলেছিলেন, "আপনি যাই খান না কেন, হোক সেটা দুইশ ডলারের লাঞ্চ বা দুই ডলারের হট ডগ, টয়লেটে সেটার ফলাফল একই হবে।" তিনি এটিকে '৯৯ শতাংশ লোকের দৃষ্টিকোণে শুধু ১ শতাংশ শিল্পকর্ম' হিসেবে বর্ণনা করেছেন।

নভেম্বরে টয়লেট চুরির অভিযোগে আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছিল কিন্তু তারা দোষ স্বীকার করেননি।

অক্সফোর্ডের বাসিন্দা ৩৮ বছর বয়সী মাইকেল জোনস থেকে চুরির দায়ে অভিযুক্ত হয়েছেন। বার্কশায়ারের ফ্রেডরিক সাইনস ওরফে ফ্রেডরিক ডো এবং পশ্চিম লন্ডনের ৪০ বছর বয়সী বোরা গুকাককে অপরাধমূলকভাবে সম্পত্তি হস্তান্তরের ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিচারের মুখোমুখি করার কথা।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

টয়লেট / উইন্সটন চার্চিল / চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net