Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
৪ জনের কোমর ও ঘাড় ভাঙার পর বিশ্বের সবচেয়ে দ্রুতগামী রোলার কোস্টার বন্ধের সিদ্ধান্ত

অফবিট

টিবিএস ডেস্ক
24 August, 2021, 03:55 pm
Last modified: 24 August, 2021, 04:02 pm

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

৪ জনের কোমর ও ঘাড় ভাঙার পর বিশ্বের সবচেয়ে দ্রুতগামী রোলার কোস্টার বন্ধের সিদ্ধান্ত

এতে চড়ে এর আগে আরও দুই ব্যক্তির হাড় ভাঙার খবর প্রকাশ করেছিল ভাইস নিউজ। 
টিবিএস ডেস্ক
24 August, 2021, 03:55 pm
Last modified: 24 August, 2021, 04:02 pm
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী দাবি করা রোলার কোস্টার ডো-ডোডোনপা। ছবি: গেটি ইমেজেস

এই মাসের শুরুতে জাপানে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী রোলার কোস্টার ডো-ডোডোনপায় চড়ে চারজন ব্যক্তি হাড় ভাঙার পর কর্তৃপক্ষ এটিকে বন্ধ ঘোষণা করেছে। জাপানের সংবাদপত্র মাইনিচি এই খবর নিশ্চিত করেছে।

ফুজিয়োশিদা শহরের ফুজি-কিউ হাইল্যান্ড বিনোদন পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই রোলার কোস্টার। এতে চড়ে এর আগে আরও দুইজন ব্যক্তির হাড় ভাঙার খবর প্রকাশ করেছিল ভাইস নিউজ। 

দ্রুতগাতির এই রোলার কোস্টারটি মাত্র ১.৫৬ সেকেন্ডে ১১২ মাইল গতিতে ঘুরতে পারে। ফুজি-কিউ'এর ওয়েবসাইটে কোস্টারের এই গতিকে বলা হয়েছে "সুপার ডেথ"। এছাড়া ১৩০ ফুট ব্যাসওয়ালা এই কোস্টারকে বিশ্বের সবচেয়ে বড় রোলার কোস্টার হিসেবেও দাবি করেছে কর্তৃপক্ষ।

 ২০০১ সালে যখন কোস্টারটি প্রথম বানানো হয়েছিল তখন এর গতি ছিলো ঘণ্টায় ১০৬ মাইল। তবে, ২০১৭ সালে এর গতি বৃদ্ধি করে ঘণ্টায় ১১২ মাইল করা হয়।

দুর্ঘটনার মুখে পার্ক কর্তৃপক্ষ গত শুক্রবার (২০ আগস্ট) কোস্টারটি বন্ধ করে দেয়। তবে সেই সঙ্গে তারা বলেছে, "দুর্ঘটনা এবং বিনোদনের মাধ্যমের মধ্যে কোনো যোগসূত্র নিশ্চিত করা যায়নি।"

 এ বছরের মে মাস থেকে জুন মাসের মাঝে ঘটা দুর্ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে পার্ক কর্তৃপক্ষ রোলার কোস্টার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে; কিন্তু কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। এই মাসের শুরুতে ৩০ বছর বয়সী এক ব্যক্তি কোস্টারে চড়ে হাড় ভাঙার পর পরই এটি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

অনুমান করা হচ্ছে, কোস্টারে সঠিকভাবে না বসার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। মাইনিচি সংবাদপত্রকে ৩০ বছর বয়সী আরেক নারী ভুক্তভোগী জানান, রাইডারটি চালু হওয়ার পর পিছনে হেলান দিয়ে বসা প্রয়োজন ছিল, কিন্তু তিনি সামনের দিকে ঝুঁকে ছিলেন। এ কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

রোলার কোস্টারে এ রকম দুর্ঘটনা খুব একটা স্বাভাবিক নয়। দ্য গ্লোবাল এসোশিয়েসন অফ দ্য এ্যাট্রাকশনস ইন্ডাস্ট্রি-এর মতে, যুক্তরাষ্ট্রে প্রতি ১৫.৫ মিলিয়ন মানুষে মাত্র একজনের রোলার কোস্টার দুর্ঘনার শিকার হওয়ার সম্ভবনা থাকে।

  • সূত্র: দ্য ইনসাইডার

Related Topics

টপ নিউজ

রোলারকোস্টার / জাপান / পার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net