আব্রাহাম অ্যাকর্ডস কি মার্কিন প্রেসিডেন্টের ‘ট্রাম্প কার্ড’?
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি আসছে নতুন কোনো সমীকরণ? ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আলোচনা চলার মধ্যেই এবার মুসলিমপ্রধান কয়েকটি দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক প্রশ্ন ও জল্পনা। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে অনড় অবস্থানে থাকা দেশগুলো কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।
