‘আমি জীবনে এমন ব্যাটিং দেখিনি’- কোহলির ইনিংস নিয়ে মাশরাফি

কোহলি-পান্ডিয়ার দারুণ জুটিতে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ জিতেছে ভারত। আর চাপের বোঝা মাথায় নিয়ে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন কোহলি। তার এমন ইনিংস দেখার পর অভিভূত মাশরাফি বিন মুর্তজা।