Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
কোহলির বিরাট ইনিংসে পাকিস্তানকে হারালো ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2022, 06:00 pm
Last modified: 25 October, 2022, 08:26 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

কোহলির বিরাট ইনিংসে পাকিস্তানকে হারালো ভারত

এ যেন সেই আগের কোহলি, যখন ব্যাট হাতে উইকেটে নামলেই রানের ফোয়ারা বইতো, বুক চিতিয়ে ২২ গজে শাসন করে যেতেন বোলারদের। খারাপ সময়কে ছুটিতে পাঠিয়ে এশিয়া কাপে ছন্দে ফেরা ডানহাতি এই ব্যাটসম্যান এবার পাকিস্তানের বিপক্ষে খেললেন ভুবন ভোলানো ইনিংস।
টিবিএস রিপোর্ট
23 October, 2022, 06:00 pm
Last modified: 25 October, 2022, 08:26 pm

লক্ষ্য খুব বেশি বড় ছিল না। কিন্তু সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিকহারা ভারত। পাওয়ার প্লে পার না করতেই নেই প্রথম সারির চার উইকেট। এক পাশ আগলে লড়াই শুরু করলেন বিরাট কোহলি, সেই লড়াইয়ে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া। ৬.২ ওভার থেকে ১৯.১ পর্যন্ত চললো তাদের লড়াই, দলকে জয়ের বন্দরে পৌঁছানোর সংগ্রাম। শেষের একটু আগে ফিরলেন পান্ডিয়া, কিন্তু অবিচল কোহলি। শেষ পর্যন্ত তার অনবদ্য ইনিংসেই রচিত হলো ভারতের দারুণ এক জয়ের গল্প।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে  ৪ উইকেটে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তমবারের মতো মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এই জয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে নিলো রোহিত শর্মার দল। ৭ ম্যাচে ভারতের জয় ৫টিতে, পাকিস্তানের জয় এক ম্যাচে। একটি ম্যাচ টাই হয়।

টস হেরে আগে ব্যাটিং করতে নামে পাকিস্তান। শুরুটা ভালো না হলেও শান মাসুদ ও ইফতিখার আহমেদের পর শেষ দিকে পেসার শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৬৯ রান তোলে পাকিস্তান। জবাবে দুঃস্বপ্নের শুরুর পরও ম্যাচসেরা কোহলি ও পান্ডিয়ার ব্যাটে লড়াই করে জয়ের পথে এগিয়ে যায় ভারত। শেষ ওভারের নাটকীয়তা জিতে পর রোমাঞ্চকর জয় তুলে নেয় ভারত। 

শেষ তিন ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪৮ রান। শাহিন আফ্রিদির করা ১৮তম ওভার থেকে কোহলির ৩ চারসহ ১৭ রান পায় ভারত। শেষ ১২ বলে প্রয়োজন দাঁড়ায় ৩১ রান। হারিস রউফের করা ওভারের শেষ দুই বলে ছক্কা মারেন কোহলি, আসে মোট ১৫ রান। শেষ ওভারে সমীকরণটাও এমনই ৬ বলে ১৬ রান। 

কিন্তু মোহাম্মদ নওয়াজের করা প্রথম বলেই তুলে মারতে গিয়ে সাজঘরে হার্দিক পান্ডিয়া। পরের বলে দিনেশ কার্তিক এক রান নিয়ে স্ট্রাইক দেন কোহলিকে। তৃতীয় বলে ২ রান নেন তিনি। পরের ডেলিভারিট হাই-নো, দারুণ শটে বাতাসে ভাসিয়ে বল সীমানা ছাড়া করেন কোহলি। পরের বলটি ফ্রি-হিট, ওয়াইড দেন নওয়াজ। ফ্রি-হিট থেকে যায়। 

এই বলে বোল্ড হন কোহলি, কিন্তু ফ্রি-হিট হওয়ায় বেঁচে যান। দৌড়ে তিন রান পূর্ণ করেন কোহলি-কার্তিক। ২ বলে যখন ২ রান দরকার, তখন স্টাম্পিং হন কার্তিক। এক বলে ২ রান তোলার দায়িত্ব পড়ে রবিচন্দ্রন অশ্বিনের কাঁধে। এমন সময়ে ওয়াইড দেন নওয়াজ। এক বলে এক রান তোলার কাজটি ভালোভাবেই সেরে নেন অশ্বিন। মিড অফের উপর দিয়ে বল পাঠিয়ে পূর্ণ করে নেন জয়সূচক রানটি। 

শেষ ওভারের নাটকীয়তার মতো আগেও নাটকীয়তা ছিল ভারতের ইনিংসে। মাঝারি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩১ রানের মধ্যেই লোকেশ রাহুল, রোহিত শর্মা, সুর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল। দিকহারা দলের হাল ধরে পঞ্চম উইকেটে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়ে তোলেন কোহলি-পান্ডিয়া, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম উইকেটে তৃতীয় সেরা জুটি। 

এই জুটি গড়ার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন অনিন্দ্য সুন্দর ব্যাটিং করা কোহলি। ৪৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করা কোহলি ক্রমেই খুনে হয়ে উঠতে শুরু করেন। দারুণ ব্যাটিং করতে থাকেন পান্ডিয়াও। তাদের ব্যাটে যখন জয়ের ছবি আঁকছে ভারত, তখনই বিদায় নেন পান্ডিয়া। ফেরার আগে ৩৭ বলে একটি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন তিনি। 

চোখ জুড়ানো শটে দলকে জয়ের বন্দরে ভেড়ানো কোহলি ৫৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন। ৪৩ বলে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যান শেষ ১০ বলে করেন ৩০ রান। পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান নাসিম শাহ। 

এর আগে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে শুরুতেই চেপে ধরেন ভারতের দুই পেসার ভুবনেশ্বর ও আর্শদীপ। ভুবনেশ্বরের করা প্রথম ওভার থেকে মাত্র এক রান পায় পাকিস্তান, সেটাও ওয়াইড থেক্ দ্বিতীয় ওভারের প্রথম বলেই তোপ দাগেন আর্শদীপ, ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। সুইংয়ে শুরু থেকেই ভুগতে থাকা রিজওয়ানও কিছুক্ষণ পর ফেরেন। ৪ রান করা ডানহাতি এই ওপেনারকেও ফেরান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা আর্শদীপ। 

৪ ওভারে ১৫ রানে দুই উইকেট। ধুঁকতে থাকা পাকিস্তানকে অবশ্য বেশি সময় এমন কঠিন অবস্থায় থাকতে হয়নি। মুহূর্তেই উইকেটে নিজেদের মানিয়ে নিয়ে দারুণ ব্যাটিংয়ে লম্বা জুটি গড়েন শান মাসুদ ও ইফতিখার। তৃতীয় জুটিতে ৭৬ রান যোগ করেন এ দুজন। এ সময় ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন ইফতিখার। 

দাপুটে ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ৩৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫১ রানের মহাকার্যকর এক ইনিংস খেলেন আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। ইফতিখার আউট হলেও শেষ পর্যন্ত ব্যাট চালান শান মাসুদ। যদিও তাকে সঙ্গ দিতে পারেন কেউ, অন্য প্রান্তে ভাঙনের সুর বাজতেই থাকে। শেষের দিকে কেবল শাহিন আফ্রিদি কিছু রান করেন। 

৪২ বলে ৫টি চারে ৫২ রানে অপরাজিত থাকেন শান মাসুদ। চোট কাটিয়ে দলে ফেরা শাহিন আফ্রিদি পেসার হয়েও এদিন ব্যাট হাতে ঝড় তোলেন। ৮ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান করেন তিনি। শান, ইফতিখার ও আফ্রিদি ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতের আর্শদীপ ও হার্দিক পান্ডিয়া ৩টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ভুবনেশ্বর ও মোহাম্মদ শামি। 

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / ভারত ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net