হামলা থেকে নিজেদের গ্যাসক্ষেত্র বাঁচাতে ইরানের সঙ্গে গোপন আলোচনা চালিয়েছিল কাতার
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের শুরুতে কাতার তেহরানকে একটি প্রস্তাব দেয়। এর আওতায় ইরান রাস লাফানে হামলা চালাবে না এবং বিনিময়ে কাতার একতরফাভাবে গ্যাস উৎপাদন বন্ধ রাখবে।
