Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেদারল্যান্ডসের রিপনকে দলে নিল নিউজিল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
21 June, 2022, 06:00 pm
Last modified: 21 June, 2022, 08:05 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেদারল্যান্ডসের রিপনকে দলে নিল নিউজিল্যান্ড

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মাইকেল রিপন। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হলে দেশটির ক্রিকেটের ৯২ বছরের ইতিহাসে প্রথম চায়নাম্যান বোলার হিসেবে খেলা হবে তার।
টিবিএস রিপোর্ট
21 June, 2022, 06:00 pm
Last modified: 21 June, 2022, 08:05 pm

ক্রিকেটারদের জীবন বোহেমিয়ানদের মতো। আজ এই দেশে তো দুদিন পরই আরেক দেশে। ক্যারিয়ারের উত্থান পতনের মতো তাদের জীবনে বৈচিত্র্যের শেষ নেই। মাইকেল রিপনের ক্ষেত্রে সেটা যেন বাকি সবার চেয়ে বেশি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম দক্ষিণ আফ্রিকায়, খেলে আসছিলেন নেদারল্যান্ডসের হয়ে। তিনিই আবার ডাক পেলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলে। 

অনেকগুলো দেশের নাম থাকায় অনেকেই ধন্ধে পড়ে যেতে পারেন, সেটা স্বাভাবিক। তেমনি নেদারল্যান্ডসের এই চায়নাম্যান অলরাউন্ডারের নিউজিল্যান্ড দলে ডাক পাওয়ার ব্যাপারটিও স্বাভাবিক। আইসিসির নিয়ম অনুযায়ী, অধিভূক্ত বা সহযোগী কোনো দেশের হয়ে খেলার সময় পূর্ণ সদস্যের দলেও ডাক পেতে পারেন কোনো ক্রিকেটার। তবে পূর্ণ সদস্য কোনো দেশের হয়ে একবার খেলে ফেললে তিন বছরের মধ্যে সহযোগী দেশের হয়ে খেলতে পারবেন না তিনি। 

ইউরোপ সফরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি দলে ডাক মিলেছে রিপনের। এই ডাক পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তিনি। নিউজিল্যান্ডের এই সফরে অভিষেক হলে দেশটির ক্রিকেটের ৯২ বছরের ইতিহাসে প্রথম চায়নাম্যান বোলার হিসেবে খেলা হবে তার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট নিউজিল্যান্ডই এই তথ্য দিয়েছে।

গত এপ্রিলে নেদারল্যান্ডসের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন রিপন। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে খরুচে রিপন ৭ ওভারে দেন ৫৫ রান। সেই ম্যাচের কয়েক মাস পর নতুন যাত্রা শুরু হচ্ছে তার, এবার তার দল নিউজিল্যান্ড। প্রতিপক্ষের তালিকায় থাকছে তার পুরনো দল নেদারল্যান্ডসও, যাদের হয়ে ২০১৩ থেকে ২০২২ সালে জুলাই পর্যন্ত ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রিপন। 

২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে যাত্রা শুরুর রিপনের। তবে ওখানে বেশিদিন ক্রিকেট খেলা হয়নি তার। ওটাগো ভোল্টসের হয়ে খেলতে ২০১৩ সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান রিপন। ওই বছরই নেদারল্যান্ডস দলে ডাক পান তিনি, কেনিয়ার বিপক্ষে কমলাদের হয়ে অভিষেক হয়ে যায় তার। তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকও হয় রিপনের। 

স্পেশালিস্ট চায়নাম্যান বোলার বলা হলেও শেষ দিকে ব্যাট চালাতে পারেন রিপন। তাকে দলে নেওয়ার এটাও একটা কারণ। নিউজিল্যান্ডের নির্বাচক গেভিন লার্সেনের কথাতেই সেটা স্পষ্ট, 'ঘরোয়া ক্রিকেটে টানা কয়েকটি মৌসুমে দারুণ খেলার পর এটার প্রাপ্য রিপন। রিস্ট স্পিনের কারণে সে সবার থেকে আলাদা এবং সে নিচের দিকে শটস খেলার সামর্থ্যও রাখে।'

নেদারল্যান্ডসের হয়ে ৯ ওয়ানডেতে ৩০ গড়ে ১৮০ রান করেছেন রিপন, সর্বোচ্চ ইনিংস ৬৭ রানের। ১৮ টি-টোয়েন্টিতে ১১২.৫০ স্ট্রাইক রেট ও ৩০.৮৫ গড়ে ডানহাতি এই ব্যাটসম্যানের রান ২১৬, সর্বোচ্চ ৪২। ওয়ানডেতে ১৩টি উইকেট আছে রিপনের নামের পাশে, সেরা ৪/৩৭। টি-টোয়েন্টিতে তার উইকেট ১৫টি, সেরা বোলিং ৩/৮।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, বেন সিয়ার্স, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

Related Topics

টপ নিউজ

মাইকেল রিপন / নিউজিল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net