Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
শান্তির জন্য ন্যাটো ভেঙে দেওয়া উচিত: জেরেমি করবিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 April, 2022, 06:45 pm
Last modified: 21 April, 2022, 07:09 pm

Related News

  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

শান্তির জন্য ন্যাটো ভেঙে দেওয়া উচিত: জেরেমি করবিন

গত ফেব্রুয়ারিতে লেবার দলের ১১ এমপির সঙ্গে স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের একটি পত্রে স্বাক্ষর করেন জেরেমি করবিন। সেখানে ন্যাটোকে “পূর্ব দিকে আগ্রাসন” বন্ধ করার আহ্বান জানানো হয়। পত্রটিতে ইউক্রেন বিষয়ে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে “সামরিক হুমকি” ছড়ানোর অভিযোগও আনা হয়।
টিবিএস ডেস্ক
21 April, 2022, 06:45 pm
Last modified: 21 April, 2022, 07:09 pm
জেরেমি করবিন

ন্যাটোর মতো সামরিক জোটগুলো বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ হওয়ায় এদের বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন।

ব্রিটিশ ম্যাগাজিন রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে করবিন বলেন, "প্রশ্ন হলো ভবিষ্যতে শান্তি নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় কী? আরও নতুন সব জোট গঠন? আরও বেশি করে সৈন্যজোট গড়ে তোলা?"

তিনি বলেন, "আমি এমন এক পৃথিবী দেখতে চাই যেখানে আমরা সামরিক জোটগুলো ভাঙতে দেখব।"

ন্যাটোকে রাতারাতি বিলুপ্ত করা সম্ভব নয় স্বীকার করে স্বতন্ত্র এই ব্রিটিশ এমপি বলেন, সেরকম কিছু সম্ভব না হলেও ইউক্রেন যুদ্ধের পর মানুষের উচিত বিষয়গুলো নিয়ে ভাবা। 

তিনি আরও বলেন, "নিজেকে প্রশ্ন করুন। সামরিক জোট কি শান্তি আনতে পারে? নাকি প্রকৃতপক্ষে তারা একে অপরকে আরও ভয়ঙ্কর কিছুতে লিপ্ত হওয়ার উস্কানি দিয়ে থাকে?"

তবে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে সেজন্য ন্যাটোকে তিনি দোষারূপ করছেন না সেই বিষয়টিও উল্লেখ করেন করবিন।

সাবেক এই লেবার নেতা বলেন, "আমি আরও গভীর নিরাপত্তা বিষয়ক আলোচনা চেয়েছিলাম। কারণ ন্যাটো গতবছরও রাশিয়ার সঙ্গে নিরাপত্তা আলোচনায় বসেছিল।"

গত ফেব্রুয়ারিতে লেবার দলের ১১ এমপির সঙ্গে স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের একটি পত্রে স্বাক্ষর করেন জেরেমি করবিন। সেখানে ন্যাটোকে "পূর্ব দিকে আগ্রাসন" বন্ধ করার আহ্বান জানানো হয়। পত্রটিতে ইউক্রেন বিষয়ে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে "সামরিক হুমকি" ছড়ানোর অভিযোগও আনা হয়।

চলতি মাসের শুরুতে লেবার নেতা কিয়ের স্টারমার জানান, স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের সঙ্গে থাকলে করবিন লেবার হুইপের পদ ফিরে পাবেন না। স্টারমার জানান এটা পরিষ্কার যে, যারা লেবার এমপি হতে চান তাদের ন্যাটোকে সমর্থন করতে হবে এবং রাশিয়ার সঙ্গে এই জোটের 'মিথ্যা তুলনা' করা বন্ধ করতে হবে।

এর আগে ইহুদি বিদ্বেষের অভিযোগে ২০২০ সালে লেবার দল থেকে বহিষ্কৃত হন করবিন।


  • সূত্র: স্পুটনিক নিউজ

Related Topics

টপ নিউজ

জেরেমি করবিন / লেবার দল / ইউক্রেন / ইউক্রেন রাশিয়া যুদ্ধ / ন্যাটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net