Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
২০২১ সালে বেড়েছে কন্যাশিশু নির্যাতন ও মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2022, 04:00 pm
Last modified: 28 March, 2022, 12:40 am

Related News

  • 'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 

২০২১ সালে বেড়েছে কন্যাশিশু নির্যাতন ও মৃত্যু

২০১৬ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দেশে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণের ঘটনা ঘটে। এরমধ্যে শুধু ২০২০ সালেই ৬২৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার।
টিবিএস রিপোর্ট
27 March, 2022, 04:00 pm
Last modified: 28 March, 2022, 12:40 am

২০২১ সালে বাংলাদেশে এক হাজার ১১৭ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। আগের বছরের তুলনায় এই হার ৭৪ দশমিক ৪৩ শতাংশ বেশি।

একই বছর পারিবারিক সহিংসতা, ধর্ষণ, যৌন নির্যাতনসহ নির্যাতনের প্রমাণ মুছে ফেলার চেষ্টায় ২৭২ জন কন্যাশিশু হত্যাকাণ্ডের শিকার। রোববার প্রকাশিত জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের (এনজিসিএএফ) ২০২১ সালের কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২০১৬ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দেশে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণের ঘটনা ঘটে। এরমধ্যে শুধু ২০২০ সালেই ৬২৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়।

প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের শিকার প্রায় ১০০ জন শিশু প্রতিবন্ধী ছিল। অন্যদিকে, ৪৫ জনকে যৌন নিপীড়নের পরে হত্যা করা হয়েছিল। প্রায় ১৫৫ জন শিশু গণধর্ষণের শিকার হয়।

আজ রোববার (২৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিবেদনটি উপস্থাপন করেন ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি।

প্রায় ৮০৪টি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হলেও আটক অধিকাংশই জামিনে বের হয়ে ভুক্তভোগীর পরিবারের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বাসাবাড়িতে কাজ করা প্রায় ৩৫ কন্যাশিশু ধর্ষণসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার। এদের মধ্যে পাঁচজনকে হত্যা করা হয়। ১৮ জন শারীরিক নির্যাতন ও ১২ জন যৌন নির্যাতনের শিকার।

এছাড়া ২০২১ সালে ২৪২ জন কন্যাশিশু আত্মহত্যা করে। এদের মধ্যে ৬১ জন প্রণয়ঘটিত কারণে এবং ৫৬ জন পারিবারিক মনোমালিন্যের পর আত্মহত্যার পথ বেছে নেয়।

প্রতিবেদনে আরও দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুদের মধ্যে হতাশা বেড়ে যায়।

একই সঙ্গে যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনাগুলো প্রকাশ্যে আনা ও মামলা করা নিরাপদ না হওয়ায় বিষয়টিও আত্মহত্যার ঘটনায় প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে।

দেশের ২৪টি জাতীয়, স্থানীয় ও অনলাইন দৈনিক পত্রিকায় ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে প্রকাশিত শূন্য থেকে ১৯ বছর বয়সী কন্যাশিশুর ওপর নির্যাতনের ঘটনা থেকে তথ্য সংগ্রহ করে এনজিসিএএফ।

Related Topics

টপ নিউজ

কন্যাশিশু / ধর্ষণ / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • 'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net