Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
হাইপারসনিক মিসাইল কী? কেনো রাশিয়া এই অস্ত্র ব্যবহার করছে?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 March, 2022, 08:55 pm
Last modified: 21 March, 2022, 09:02 pm

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

হাইপারসনিক মিসাইল কী? কেনো রাশিয়া এই অস্ত্র ব্যবহার করছে?

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি’র খবর অনুযায়ী, রোববার ইউক্রেনের মাইকোলাইভের কাছে একটি জ্বালানি ডিপো এবং শনিবার পশ্চিমের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের গুদাম উড়িয়ে দিয়েছে রাশিয়া।
টিবিএস ডেস্ক
21 March, 2022, 08:55 pm
Last modified: 21 March, 2022, 09:02 pm
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় নতুন ধরনের অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। দেশটির দাবি, প্রথমবারের মতো কোনো যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 'কিনজাল' (ড্যাগার) ব্যবহার করেছে তারা। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি'র খবর অনুযায়ী, রোববার ইউক্রেনের মাইকোলাইভের কাছে একটি জ্বালানি ডিপো এবং শনিবার পশ্চিমের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের গুদাম উড়িয়ে দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এই হামলা দুটির মাধ্যমে ইউক্রেনে প্রথমবারের মতো 'নেক্সট জেনারেশন' বা পরবর্তী প্রজন্মের অস্ত্র ব্যবহার করা হয়েছে; অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকদের দাবি, কেবল ইউক্রেন নয়, যেকোনো যুদ্ধেই এই প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হল।  

মিগ ফাইটার জেট থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা কিনজাল ক্ষেপণাস্ত্রটিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'একটি আদর্শ অস্ত্র' হিসেবে উল্লখ করেছেন। শব্দের গতির চেয়ে ১০ গুণ দ্রুত উড়তে পারে এই অস্ত্র। এমনকি এয়ার ডিফেন্স সিস্টেমের চোখ এড়াতেও সক্ষম এটি।

উচ্চগতির এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ কাজ করছে।

কেনো রাশিয়া এই অস্ত্র ব্যবহার করছে? 

রুশ বিশ্লেষক ভ্যাসিলি কাশিন এএফপি-কে বলেছেন, ভূগর্ভস্থ স্টোরেজ সাইট ধ্বংস করতে সাবসনিক মিসাইলের তুলনায় কিনজাল অনেক শক্তি বেশি কার্যকর। তবে অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান যুদ্ধে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। 

আরেক রুশ বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ার মনে করছেন, ইউক্রেনের মাটিতে ক্ষেপণাস্ত্রটির ব্যবহার 'এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব এবং প্রপাগান্ডা ছড়ানোর বাইরেও' সামান্য পরিবর্তন আনতে পারে; এর মাধ্যমে অন্যরা এমন ইঙ্গিউত পেতে পারে যে, রুশ সেনাদের কাছে অন্য অস্ত্রের মজুদ কমে আসছে।

বেলজিয়ামের প্রতিরক্ষা কৌশল বিশ্লেষক জোসেফ হেনরোটিনও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেছেন, রাশিয়ার কাছে হয়তো ইস্কান্দারের মতো স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে আসছে; কিংবা দেশটি হয়তো পারমাণবিক সক্ষমতা সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে সংকটের উত্তেজনা বাড়াতে চাইছে।

এদিকে, ইউক্রেন সরকার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে; তবে, কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছে দেশটির কর্তৃপক্ষ।


 

  • সূত্র: দ্য গার্ডিয়ান
     

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / রাশিয়া / ইউক্রেন / ক্ষেপণাস্ত্র হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net