Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ন্যাটোয় যোগ দিতে পশ্চিমাদের আর অনুরোধ না করার সিদ্ধান্ত ইউক্রেনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 March, 2022, 11:45 am
Last modified: 09 March, 2022, 01:31 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

ন্যাটোয় যোগ দিতে পশ্চিমাদের আর অনুরোধ না করার সিদ্ধান্ত ইউক্রেনের

শুধু তাই নয়, প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়াপন্থী দুই এলাকার (দনেৎস্ক ও লুহানস্ক) বর্তমান অবস্থা নিয়েও তিনি খোলা মনে সমঝোতা করতে প্রস্তুত।
টিবিএস ডেস্ক
09 March, 2022, 11:45 am
Last modified: 09 March, 2022, 01:31 pm
ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনকে পশ্চিমা সামরিকজোট ন্যাটোর সদস্য বানাতে আর কোনো আনুরোধ বা জোরাজুরি করবেন  না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৭ মার্চ) এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

শুধু তাই নয়, এএফপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াপন্থী দুই এলাকার (দনেৎস্ক ও লুহানস্ক) বর্তমান অবস্থা নিয়েও তিনি খোলা মনে সমঝোতা করতে প্রস্তুত। ইউক্রেনের ন্যাটোয় যোগদানের সম্ভাবনায় উদ্বিগ্ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের আগে দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছিলেন। জেলেনস্কির এমন মন্তব্য যুদ্ধ থামানোয় সহায়ক হতে পারে বলে মনে করছেন অনেকেই।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, চলমান যুদ্ধে অন্তত ২০টি দেশ ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। তবে, ন্যটো এখনও প্রকাশ্যে এ যুদ্ধে অংশ নেয়নি। এমনকি, জেলেনস্কির বারবার অনুরোধ সত্ত্বেও ইউক্রেনের আকাশসীমায় 'নো ফ্লাই জোন' ঘোষণা করেনি তারা। ন্যাটোর এমন নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছেন ইউক্রেনের নেতা। 

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, "১৩ দিন ধরে শুধু প্রতিশ্রুতির কথাই শুনে আসছি। আকাশপথে নাকি আমাদের সাহায্য করা হবে। আমাদের জন্য বিমান পাঠানো হবে। এ বিষয়ে এখনও যারা সিদ্ধান্ত নিতে পারল না, রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের আকাশকে সুরক্ষিত রাখতে পারল না, দায়িত্ব কিন্তু তাদের ওপরেও বর্তাবে।" পরে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা বুঝে গিয়েছি, ন্যাটো ইউক্রেনকে সদস্যভুক্ত করতে প্রস্তুত নয়। তারা বিতর্কের ভয় পায়। রাশিয়ার সঙ্গে সংঘাতেও যেতে চায় না তারা।" 

ভিডিও বার্তায় নিজের অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, "আমি কিয়েভের বাঙ্কোভা স্ট্রিটে আছি। আমি লুকিয়ে নেই। কাউকে ভয় পাচ্ছি না। দেশপ্রেমের এই যুদ্ধ জিততে যা যা করতে হবে, আমি করব।"

এদিকে, মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া জানিয়েছেন, মানবিক করিডর তৈরির মাধ্যমে কিয়েভ, সুমি, মারিউপোল ও চের্নিগভের সাধারণ বাসিন্দাদের উদ্ধার করা হবে। এর জন্য ওই এলাকাগুললোতে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। তবে জেলেনস্কির অভিযোগ, মুখে এ কথা বললেও রাশিয়া আসলে যুদ্ধক্ষেত্র থেকে সাধারণ মানুষদের উদ্ধারে প্রতি মুহূর্তেই বাধা দিয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে মারিউপোলে ত্রাণ পাঠানোর কথা হয়েছিল, সেখানে মাইন বিছিয়ে রাখা হয়েছে। সাধারণ জনগণকে উদ্ধারের জন্য আনা বাসগুলোতেও হামলা চালানো হচ্ছে।

ন্যাটোর সদস্যভুক্তির ব্যাপারে জানতে চাইলে একজন দোভাষীর মাধ্যমে এবিসি নিউজকে জেলেনস্কি বলেন, তিনি "এমন দেশের প্রেসিডেন্ট হতে চান না, যারা হাঁটু গেড়ে ভিক্ষে চায়।"

রাশিয়ার দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেলেনস্কি আরও জানান, তিনি আলোচনার জন্য প্রস্তুত। তিনি বলেন, "আমি নিরাপত্তার নিশ্চয়তার কথা বলছি।"

যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া তাদের ৫০০ সেনার মৃত্যুর কথা স্বীকার করলেও ইউক্রেনের দাবি, এই সংখ্যা প্রায় ১১ হাজার। 


 

  • সূত্র: এবিসি নিউজ
     

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / ইউক্রেন / ভলোদিমির জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net