Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সিলেটের ক্যাম্পে আফগানিস্তান দলে নেই রশিদ খান

খেলা

টিবিএস রিপোর্ট
11 February, 2022, 09:00 pm
Last modified: 11 February, 2022, 09:03 pm

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

সিলেটের ক্যাম্পে আফগানিস্তান দলে নেই রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি আফগানিস্তান। জানা গেছে ২২ সদস্যের দল নিয়ে বাংলাদেশে আসছে তারা।
টিবিএস রিপোর্ট
11 February, 2022, 09:00 pm
Last modified: 11 February, 2022, 09:03 pm

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টি এই আসরের পর্দা নামবে আগামী ১৮ ফেব্রুয়ারি। তবে বিপিএল শেষ হওয়ার বেশ আগেই বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে শনিবার আসছে আফগানরা। সিলেটে এক সপ্তাহের ক্যাম্প করতে সিরিজ শুরুর ১০ দিন আগে আসছে সফরকারীরা। 

বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে ক্যাম্প করার জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছিল আফগানিস্তান। সিলেটে আফগানদের সেই ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত থাকায় এই ক্যাম্পে থাকবেন না রশিদ খান। 

১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে খেলবেন রশিদ। ২০ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আফগান তারকা এই ক্রিকেটারের। জাতীয় দলের এই সিরিজের কারণে পিএসএলের প্লে-অফ খেলা হবে না বর্তমান সময়ের অন্যতম সেরা এই লিগ স্পিনারের। বিপিএলের কয়েকটি দলে আফগানিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন। এই আসর শেষে তারা দলের সঙ্গে যোগ দেবেন। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি আফগানিস্তান। জানা গেছে ২২ সদস্যের দল নিয়ে বাংলাদেশে আসছে তারা। শুক্রবার বিসিবি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে আফগানরা। এরপর সিলেটের উদ্দেশে সন্ধ্যা ৭টায় রওনা দেবে তারা। দলের সঙ্গে আসছেন না নাজিবউল্লাহ জাদরান, দুবাই থেকে আসবেন তিনি।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তাদের। একদিনের কোয়ারেন্টিনের পর প্রতিদিন অনুশীলন করবে সফরকারীরা। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা আছে তাদের। 

এরপর চট্টগ্রামে যাবে আফগানরা। বিপিএল শেষ করে চট্টগ্রামে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১১টায়। 

এরপর ঢাকা ফিরবে দুই দল। ৩ মার্চ মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। ৫ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বেলা ৩টায় শুরু হবে।

Related Topics

টপ নিউজ

রশিদ খান / আফগানিস্তান ক্রিকেট দল / আফগানিস্তানের বাংলাদেশ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net