Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
গেইল যখন সাকিবের দলের বোঝা

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
06 February, 2022, 05:55 pm
Last modified: 06 February, 2022, 06:01 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

গেইল যখন সাকিবের দলের বোঝা

টি-টোয়েন্টিতে ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে রানের বন্যা বইয়ে দেন ক্রিস গেইল। এই ক্যারিবীয় ব্যাটিং কিংবদন্তিই কিনা বিপিএলে ফরচুন বরিশালের কাছে বোঝা হয়ে উঠেছেন!
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
06 February, 2022, 05:55 pm
Last modified: 06 February, 2022, 06:01 pm

টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় তাকে। বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান ক্রিস গেইল। যেখানে বোলারদের কাছে তিনি থাকেন যমদূত। ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে রানের বন্যা বইয়ে দেন ক্যারিবীয় এই ব্যাটিং কিংবদন্তি। সেই গেইলই কিনা বিপিএলে ফরচুন বরিশালের কাছে বোঝা হয়ে উঠেছেন! 

'বোঝা' শব্দটা শুনতে বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু বাস্তবতা এমনই সাক্ষ্য দিচ্ছে। আসরের শুরু থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে বিপাকে থাকা বরিশালের বিপদ বাড়িয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ব্যাট হাতে রানের দেখা পাননি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২০টির বেশি (২২টি) সেঞ্চুরির মালিক গেইল। যে কারণে সাংবাদিকের করা প্রশ্নে 'বোঝা' শব্দটার সঙ্গে একমত প্রকাশ করলেন ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিমও। 

বরিশালের হয়ে ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন গেইল। এখন পর্যন্ত তার ব্যাটে তেমন ঝড় দেখা যায়নি, পাননি হাফ সেঞ্চুরির দেখাও। ৫ ম্যাচে ২৩.৪০ গড়ে ১১৭ রান করেছেন গেইল। বাকি চার ইনিংসে তার রান ৩৬, ৭, ৪ ও ২৫। এর মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস ৪৫।

বরিশালের হয়ে প্রথম ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করেন গেইল। সেই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর গেইলকে ওপেনিংয়ে ফেরায় ব্যাটিং অর্ডার নিয়ে এলোমেলো অবস্থায় থাকা বরিশাল। জায়গা বদলালেও বদলায়নি গেইলের ভাগ্য, রান ফেরেনি তার ব্যাটে। নিজের নামের সঙ্গে মানানসই একটি ইনিংসও খেলতে পারেননি গেইল। 

৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে থাকলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা শেষ হয়নি বরিশালের। এখনও সেরা সমন্বয়ের খোঁজে সাকিব আল হাসানের দল। যেখানে বড় চিন্তার কারণ গেইলের বাজে ফর্ম।

সেরা সময় পেছনে ফেলে এসেছেন গেইল। আগের মতো করে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যায় না তাকে। বরিশালের হয়ে রান করার বদলে চাপ বাড়াচ্ছেন তিনি। এটা দলের জন্য বোঝা হয়ে যায় কিনা। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এমন প্রশ্নের উত্তরে নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'সত্যি কথা বলতে হ্যাঁ, হতে পারে। কারণ ও (গেইল) যদি রান না করে, ওর কাছ থেকে এরপরে অনেক কিছু পাওয়ার থাকে না। হয়তো ফিল্ডিংয়ে ওকে কিছুটা লুকিয়ে রাখতে হয়।'
 
হতাশ হলেও গেইলকে নিয়ে আশাবাদী বরিশালের ব্যাটিং পরামর্শক। তিনি বলেন, 'আমার মনে হয় এখনও ওর ওই ক্ষমতা আছে পাঁচ ওভারের মধ্যে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার, সামর্থ্য আছে। সে জন্য আমরা এখনও তার উপর বিশ্বাসটা রাখছি এবং ওই জায়গাটা ওকে ছেড়ে দিয়েছে যেন পুরোপুরি মনোযোগী হতে পারে ওখানে। ওর জায়গা নিয়ে যেন চিন্তা করতে না হয়। আমরা আশা করছি যতো সময় যাবে ও (গেইল) আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে পারবে। 

এবারের আসলে ভালো সময় না গেলেও বিপিএলে ব্যাট হাতে শাসন করার অভিজ্ঞতা আছে গেইলের। ক্যারিবীয় বাঁহাতি এই ব্যাটসম্যান আসরটিতে ৪৭ ম্যাচে পাঁচটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ৩৯.০০ গড়ে ১ হাজার ৫৯৯ রান করেছেন। যা এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসের নবম সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। গেইলই একমাত্র ব্যাটসম্যান, বিপিএলে যার নামের পাশে আছে ৫টি সেঞ্চুরি। আর কারও তিনটি সেঞ্চুরিও নেই।

Related Topics

টপ নিউজ

ক্রিস গেইল / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net