Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
দিল্লিতে বিজেপি নেতার মিছিল থেকে ‘গুলি করার’ স্লোগান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 February, 2020, 05:00 pm
Last modified: 26 February, 2020, 05:07 pm

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • শপিং ব্যাগ বইতে এখন ভাড়ায় মিলছে লোক, দিল্লিতে কতটা জনপ্রিয় নতুন এই সেবা?
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার

দিল্লিতে বিজেপি নেতার মিছিল থেকে ‘গুলি করার’ স্লোগান

মিছিলের ভিডিওটি ভারতীয় রাজ্যসভার সদস্য ও আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং টুইটারে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে।
টিবিএস ডেস্ক
26 February, 2020, 05:00 pm
Last modified: 26 February, 2020, 05:07 pm
ভারতের রাজধানী দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে টানা তিনদিনের সংঘর্ষে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স

ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এক বিজেপি নেতার মিছিল থেকে 'গুলি করার' স্লোগানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার দিনভর সংঘর্ষের পর সন্ধ্যার দিকে পূর্ব দিল্লির লক্ষ্মীনগরের বিজেপির বিধায়ক অভয় ভার্মা মিছিল নিয়ে স্থানীয় একটি বাজারে যান। ওই মিছিলের ভিডিওটি ভারতীয় রাজ্যসভার সদস্য ও আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং টুইটারে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ভার্মার নেতৃত্বাধীন ওই মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছিল- "পুলিশ কে হাত্যারোন কো, গুলি মারো সালেকো" (পুলিশের হত্যাকারীদের গুলি মারো) এবং "জো হিন্দু হিত কি বাত কারেগা, ওহি ইস দেশ মে রাজ কারেগা" (যারা হিন্দুদের আনুকূল্য দেবে, তারাই এই দেশ শাসন করবে। 

হিন্দুস্তান টাইমস বলছে, তারা স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। 

ये लक्ष्मी नगर भाजपा का विधायक क्या कर रहा है? @AmitShah शांति बहाली के लिये सर्वदलीय मीटिंग का दिखावा करते हैं और उनके विधायक दंगा भड़काने में लगे हैं। pic.twitter.com/zxl5C90VH9— Sanjay Singh AAP (@SanjayAzadSln) February 25, 2020

নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক দোকানদার হিন্দুস্তান টাইমসকে বলেন, "সন্ধ্যা ৭টার দিকে আমি তাকে (অভয় ভার্মা) মঙ্গল বাজারের দিক থেকে একটি মিছিল নিয়ে আসতে দেখি। তারা সবাই স্লোগান দিচ্ছিল, অনেকের হাতেই লাঠিসোটা ছিল। দাঙ্গার ভয়ে থাকা দোকানিদের অনেকেই এই মিছিল দেখে তাদের দোকান বন্ধ করে ফেলে। ভার্মা চলে যাওয়ার পর সেখানে পুলিশ আসে।"

এ বিষয়ে যোগাযোগ করা হলে ভার্মা জানান, তিনি বাজারে গিয়েছিলেন তবে মিছিল থেকে এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি। 

তিনি বলেন, "ওই এলাকায় স্থানীয়রা বিশেষ করে ব্যবসায়ীরা আতঙ্কিত ছিলেন। তাদের ভীতি কমাতেই আমি আমার সমর্থকদের নিয়ে সেখানে গিয়েছি। আমি দোকানদারদের বুঝিয়েছি যে কোনো সমস্যা হবে না আর, তারা যেনো দোকানপাট খুলে দেয়।"
 
Related Topics

টপ নিউজ

দিল্লি / সহিংসতা / সিএএবিরোধী বিক্ষোভ / বিজেপি নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • শপিং ব্যাগ বইতে এখন ভাড়ায় মিলছে লোক, দিল্লিতে কতটা জনপ্রিয় নতুন এই সেবা?
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net