Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘পায়ের উপর পা তুলে বসায়’ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর উপর চটেছে সৌদি জনতা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
01 January, 2022, 08:40 pm
Last modified: 01 January, 2022, 08:38 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

‘পায়ের উপর পা তুলে বসায়’ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর উপর চটেছে সৌদি জনতা 

গত মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকের সময় পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে এক পায়ের উপর আরেক পা তুলে বসতে দেখা যায়। সেসময় উপরে থাকা পা সৌদি রাষ্ট্রদূত, নাওয়াজ বিন সাইদ আল-মালিকির দিকে তাক করা ছিল। যে কারণে এই বসার ভঙ্গি নিয়ে ব্যাপক আপত্তি প্রকাশ করেছে সৌদি জনগণ। 
টিবিএস ডেস্ক 
01 January, 2022, 08:40 pm
Last modified: 01 January, 2022, 08:38 pm

পাকিস্তানে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকের সময় পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রীর "অপমানজনক" বসার ভঙ্গি নিয়ে বেশ ক্ষিপ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সৌদি আরবের জনগণ।

গত মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকের সময় পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে এক পায়ের উপর আরেক পা তুলে বসতে দেখা যায়। সেসময় উপরে থাকা পা সৌদি রাষ্ট্রদূত, নাওয়াজ বিন সাইদ আল-মালিকির দিকে তাক করা ছিল। যে কারণে এই বসার ভঙ্গি নিয়ে ব্যাপক আপত্তি প্রকাশ করেছে সৌদি জনগণ। 

মঙ্গলবারের বৈঠকের পর মধ্যপ্রাচ্যের দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ছেয়ে যায়। 

একজন সৌদি টুইটার ব্যবহারকারী লিখেন, "এভাবে (সৌদি) রাষ্ট্রদূতকে বরণ করার পিছনে জোরালো কোনো কারণ নেই। কূটনৈতিক প্রোটোকলের ক্ষেত্রে এরকম নির্বোধতা, মূর্খতা ও অজ্ঞতা আর হয় না। সত্যি বলতে, আমি যদি সৌদি রাষ্ট্রদূত হতাম, তাহলে তখনই উঠে চলে আসতাম।" 

অন্য একজন টুইটার ব্যবহারকারী লিখেন "(সৌদি) রাষ্ট্রদূতের প্রতি (পাকিস্তানের) পররাষ্ট্রমন্ত্রীর এমন অভদ্র, চিন্তাহীন এবং অকূটনৈতিক আচরণ মেনে নেওয়া যায় না। এই অপমানের মাঝেও যে রাষ্ট্রদূত নীরব ছিলেন, সেটা প্রশংসনীয়।" 

রাষ্ট্রদূত বা পাকিস্তানে অবস্থিত সৌদি দূতাবাস অবশ্য এ ব্যাপারে কোনো আপত্তি প্রকাশ করেনি। দূতাবাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, "ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করতে" মিলিত হয়েছিলেন এই দুজন।

সৌদি দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এই বৈঠকের ছবিটি জুম করে এমনভাবে দেখানো হয়েছে যেখানে কুরেশির পা দেখা যাচ্ছে না। 

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক বেশ গভীর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছে।

ইয়েমেন যুদ্ধে সৈন্য পাঠানোর জন্য রিয়াদের অনুরোধ বার বার প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। আর এদিকে সাম্প্রতিক কাশ্মীর সংকটের সময় রিয়াদ পাকিস্তানকে সমর্থন না দেওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিও হতাশ। 

সূত্র: দ্য নিউ আরব। 
 
Related Topics

টপ নিউজ

সৌদি রাষ্ট্রদূত / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net