Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
নিখোঁজ কুকুরের জন্য ২৬ লাখ টাকার ফাঁদে সাবেক লিভারপুল স্ট্রাইকার!  

অফবিট

টিবিএস ডেস্ক
25 December, 2021, 04:45 pm
Last modified: 25 December, 2021, 04:52 pm

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের

নিখোঁজ কুকুরের জন্য ২৬ লাখ টাকার ফাঁদে সাবেক লিভারপুল স্ট্রাইকার!  

কিলা ফেম নামে পরিচিত র‍্যাপার ফস্টার ওয়াশিংটন দাবি করেছেন, তিনিই স্টারিজের কুকুরকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে কোনো রকম পুরস্কার দেওয়া হয়নি।
টিবিএস ডেস্ক
25 December, 2021, 04:45 pm
Last modified: 25 December, 2021, 04:52 pm
ছবি: রয়টার্স

২০১৯ সালে হারিয়ে যাওয়া কুকুরকে ফিরে পাওয়ার বিনিময়ে এই মুহূর্তে ২৬ লাখ টাকার ধাক্কা সামলাতে হচ্ছে সাবেক লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজকে। স্টারিজের প্রিয় কুকুরটি যিনি খুঁজে পেয়েছিলেন, মূলত তাকেই পুরস্কার হিসেবে দিতে হচ্ছে এই টাকা।

বর্তমানে অস্ট্রেলিয়ায় খেলা এই ফুটবলার জানান, ২০১৯ সালে তার পমেরানিয়ান কুকুর লুসিকে লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে কেউ একজন চুরি করে নিয়ে যায়। কুকুরটি ফিরে পাওয়ার জন্য তার নামে পুরস্কারও ঘোষণা করা হয়।

কিলা ফেম নামে পরিচিত র‍্যাপার ফস্টার ওয়াশিংটন দাবি করেছেন, তিনিই স্টারিজের কুকুরকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে কোনো রকম পুরস্কার দেওয়া হয়নি। তাই ফস্টারের দাবির প্রেক্ষিতে রুল জারি করে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত।

এদিকে ফস্টারের অভিযোগে কোনো সাড়া না দেওয়ায় অবধারিতভাবেই রায় চলে গেছে স্টারিজের বিপক্ষে। বিচারক কার্টিস কিন আদেশ দিয়েছেন, ইংল্যান্ড জাতীয় দলের এই সাবেক ফুটবলারকে অবশ্যই ২৬ লাখ টাকা ক্ষতিপূরণ এবং খরচা বাবদ আরও ৮৫ ডলার দিতে হবে।

এ প্রসঙ্গে র‍্যাপার ফস্টার বলেন, "আমি বছরখানেক ধরে এই মামলা লড়ছি এবং আশা করি এবার তার সমাপ্তি ঘটেছে। আমি আশা করি উনি এই টাকাটা দিবেন এবং আপিল করবেন না। কারণ আমি যখন এই কুকুরটাকে খুঁজে পেয়েছিলাম, আমার মনে হয়েছিল আমার জীবন বদলে গেছে!" 

বর্তমানে অস্ট্রেলিয়ার এ-লিগের দল পার্থ গ্লোরিতে খেলেন ৩২ বছর বয়সী স্টারিজ। ২০১৯ সালে হুডি পড়া তিন দুর্বৃত্ত কিভাবে তার ওয়েস্ট হলিউডের বাড়ি লন্ডভন্ড করে লুসিকে চুরি করেছিল, তার একটি ভিডিও ও পোস্ট করেছিলেন তিনি।

সে সময় স্টারিজ বলেছিলেন, কুকুরটি ফিরে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি তিনি।

ছবি: রয়টার্স

এর দুদিন পরেই ফস্টার ওয়াশিংটন টুইটারে লুসির ছবি পোস্ট করে জিজ্ঞেস করেন, 'এটাই কি লুসি?'  এরপর তিনি স্টারিজের কাছে লুসিকে ফিরিয়ে দেন।

কুকুর ফিরে পেয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানালেও পুরস্কারের টাকার ব্যাপারে কিছুই বলেননি এই ফুটবলার। আদালতের নির্দেশের ব্যাপারেও স্টারিজ বা তার আইনজীবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

নিখোঁজ / কুকুর / লিভারপুল / ফুটবলার / ড্যানিয়েল স্টারিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net