Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক

এনডিটিভি; ইন্ডিয়া টুডে
19 May, 2026, 12:15 pm
Last modified: 19 May, 2026, 12:25 pm

Related News

  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

এনডিটিভি; ইন্ডিয়া টুডে
19 May, 2026, 12:15 pm
Last modified: 19 May, 2026, 12:25 pm
ছবি: এএফপি

রাস্তা ও হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড, রেল স্টেশনের মতো জনপরিসর (পাবলিক প্লেস) থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের নভেম্বরে দেওয়া সেই নির্দেশ সংশোধনের পিটিশন মঙ্গলবার খারিজ করে দিয়েছে দেশটির শীর্ষ আদালত।

জনবহুল এলাকা থেকে বেওয়ারিশ কুকুরদের তুলে বন্ধ্যাকরণের পর তাদের আর পুরনো জায়গায় ফেরানো যাবে না—এই আদেশ বাতিল করতে রাজি হয়নি ভারতের সর্বোচ্চ আদালত। 

প্রাণী অধিকারকর্মীদের যুক্তি ছিল, চেনা পরিবেশ থেকে সরিয়ে অন্যত্র ছাড়লে কুকুরগুলো দিশাহারা হয়ে পড়তে পারে। এতে তাদের হিংস্রতা ও আক্রমণের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তবে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ এই যুক্তির সঙ্গে সহমত হয়নি। প্রকাশ্য স্থানে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণকে 'উদ্বেগজনক' বলে উল্লেখ করেছেন তারা। 

আগের ওই নির্দেশের সপক্ষে ভারতের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সম্প্রতি দেশটির বেওয়ারিশ কুকুরের কামড় ও আক্রমণের ঘটনা জননিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত শিশু ও প্রবীণ নাগরিকরা এর শিকার হচ্ছেন। আদালত বলেছে, দেশের নানা প্রান্তে কুকুরের কামড়ে শিশুদের ক্ষতবিক্ষত হওয়া, বয়স্কদের আক্রান্ত হওয়া, এমনকি বিদেশি পর্যটকদের হেনস্থা হওয়ার মতো বহু ঘটনা সামনে এসেছে।

বেওয়ারিশ কুকুরদের সড়ক থেকে সরানোর আদেশের প্রতিবাদে প্রাণীপ্রেমীদের বিক্ষোভ, মুম্বাইয়ে। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে, 'গত ৭ নভেম্বরের রায় পুনর্বিবেচনার আবেদনগুলো আমরা সবিস্তারে খতিয়ে দেখেছি। তবে সব কটি আবেদনই খারিজ করা হচ্ছে।' 

আবেদনকারীরা অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অভ ইন্ডিয়া-র (এডব্লিউবিআই) প্রটোকল বদলের সপক্ষে কোনো উপযুক্ত কারণ দর্শাতে পারেনি বলেও জানিয়েছে আদালত।

পুরনো নির্দেশনা ঠিকমতো কার্যকর করতে না পারায় রাজ্য সরকারগুলোরও কড়া সমালোচনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

দেশটির শীর্ষ আদালত বলেছে, 'বেওয়ারিশ কুকুরের ক্রমবর্ধমান সংখ্যার অনুপাতে অবকাঠামো সম্প্রসারণের কোনো সদিচ্ছা চোখে পড়েনি। এ-সংক্রান্ত পদক্ষেপগুলো অত্যন্ত বিক্ষিপ্ত এবং তাতে প্রাতিষ্ঠানিক গভীরতার অভাব রয়েছে। টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচিগুলো কোনো ধরনের পূর্বপরিকল্পনা ছাড়াই করা হয়েছে।'

আদালতের মতে, এর ফলে পশুদের জন্ম নিয়ন্ত্রণ কাঠামোর মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। 

দিল্লির ফুটপাতে বেওয়ারিশ কুকুর। ছবি: এএফপি

ভারতের সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশনা দিয়েছে; সেগুলো হলো:

• সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এডব্লিউবিআইয়ের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে। 

• প্রতিটি জেলায় অন্তত একটি করে পশু বন্ধ্যাকরণ কেন্দ্র গড়ে তুলতে হবে। 

• জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও ইমিউনোগ্লোবুলিনের পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে হবে রাজ্যগুলোকে।

• এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আইনি সুরক্ষা দিতে হবে। অর্থাৎ কর্তব্য পালনের সময় তাদের বিরুদ্ধে সাধারণত কোনো পুলিশি মামলা করা যাবে না।

২০২৫-এর নভেম্বরে যা ঘটেছিল

গত বছরের নভেম্বরে হাসপাতাল, পার্ক ও রেলওয়ে স্টেশনের মতো জনাকীর্ণ স্থান থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে শেল্টার হোমে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। 

ছবি: হিন্দুস্তান টাইমস

রায়ে বলা হয়েছিল, বন্ধ্যাকরণের পর এই কুকুরগুলোকে আর আগের এলাকায় ফিরিয়ে দেওয়া যাবে না। নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া জনপরিসরে বেওয়ারিশ কুকুরদের খাবার খাওয়ানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আদালতের এই সিদ্ধান্ত ঘিরে ভারতে তীব্র বিতর্ক তৈরি হয়। রায় প্রত্যাহারের দাবিতে একাধিক প্রাণী অধিকার সংগঠন ও এনজিও আদালতের দ্বারস্থ হয়েছিল।

দিল্লির ঘটনা

এর আগে জুলাইয়ে দিল্লি ও তৎসংলগ্ন এলাকার সমস্ত বেওয়ারিশ কুকুরকে আবাসিক এলাকা থেকে সরিয়ে শেল্টার হোমে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেইসঙ্গে বলা হয়েছিল, ওই সমস্ত শেল্টার হোমে কুকুরদের বন্ধ্যাকরণ, টিকাকরণ ও পরিচর্যার জন্য বিশেষজ্ঞ কর্মী রাখতে হবে। 

প্রশাসন যখন বেওয়ারিশ কুকুর সরানোর কাজ করবে, তখন কোনো ব্যক্তি বা সংস্থা তাতে বাধা দিলে তাদের বিরুদ্ধে 'কঠোরতম ব্যবস্থা' নেওয়া হবে বলেও সতর্ক করেছিল আদালত।

Related Topics

টপ নিউজ

ভারত / বেওয়ারিশ কুকুর / পথকুকুর / কুকুর / প্রাণী অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net