Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
স্বয়ংক্রিয় টেসলা গাড়িতেই সন্তান প্রসব করলেন মা!  

অফবিট

টিবিএস ডেস্ক
20 December, 2021, 01:35 pm
Last modified: 20 December, 2021, 01:40 pm

Related News

  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

স্বয়ংক্রিয় টেসলা গাড়িতেই সন্তান প্রসব করলেন মা!  

গাড়িতে সন্তান জন্মদানের ঘটনা এবারই প্রথম নয়, কিন্তু ফিলাডেলফিয়ার এই নারী সন্তান জন্ম দেওয়ার সময় গাড়িটি ছিল অটোপাইলটে।
টিবিএস ডেস্ক
20 December, 2021, 01:35 pm
Last modified: 20 December, 2021, 01:40 pm
ছবি: মাইকেল রেনল্ডস/ইপিএ

ইলেক্ট্রিক স্মার্ট কার টেসলা গাড়িতে সন্তান জন্ম দিয়ে হইচই ফেলে দিয়েছেন ফিলাডেলফিয়ার এক নারী। তার সন্তানকে এই মুহূর্তে বিশ্বের প্রথম 'টেসলা শিশু' হিসেবে মনে করা হচ্ছে।

গাড়িতে সন্তান জন্মদানের ঘটনা এবারই প্রথম নয়, কিন্তু ফিলাডেলফিয়ার এই নারীর সন্তান জন্ম দেওয়ার সময় গাড়িটি ছিল অটোপাইলটে। অর্থাৎ ওই মুহূর্তে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবেই হাসপাতালের পথে চলছিল।

অভুতপূর্ব এ ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বরে। ফিলাডেলফিয়ার বাসিন্দা আইরান শেরি (৩৩) ও তার স্বামী কিটিং শেরি (৩৪) তাদের তিন বছর বয়সী ছেলে রাফাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যেই আইরানের প্রসব বেদনা ওঠে এবং একই সময়ে ট্রাফিক জ্যামে আটকে যান এই দম্পতি। তারা বুঝতে পারেন যে তীব্র যানজট পেরিয়ে তারা সময়মত হাসপাতালে যেতে পারবেন না।

তাই কিটিং শেরি গাড়িটিকে অটোপাইলটে দিয়ে দেন এবং নেভিগেশন চালু করে দেন। অর্থাৎ গাড়ি নিজেই সঠিক পথে চলতে থাকে। গাড়ির স্টিয়ারিং এ আলতোভাবে এক হাত রেখে বাকিটা সময় তিনি তার স্ত্রীকে সাহায্য করেন।

হাসপাতালে পৌঁছানোর পর দলে দলে নার্সরা 'টেসলা শিশু'কে দেখতে আসেন। তবে কিটিং-আইরান দম্পতি তাদের শিশুর নাম রেখেছেন 'মাভ লিলি'। যেহেতু গাড়িতেই শিশুটির জন্ম, তাই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি সম্মান রেখে এই নামকরণ করেছেন তারা। এ ধরনের গাড়ি নির্মাণের জন্য টেসলাকে ধন্যবাদও জানিয়েছেন কিটিং শেরি।

এদিকে টেসলা বেবির জন্ম টেসলা কোম্পানির জন্য ইতিবাচক ভাবমূর্তি ্তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। কর্মস্থলের নিরাপত্তা প্রসঙ্গে সাম্প্রতিক বাজে রেকর্ড ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রতিষ্ঠানটির। তবে এ বিষয়ে টেসলার মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

টেসলা / ইলন মাস্ক / শিশু জন্ম / অটোপাইলট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net