Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বন্দি জীবন থেকে মুক্ত নারী ক্রিকেটাররা

খেলা

টিবিএস রিপোর্ট
15 December, 2021, 11:30 pm
Last modified: 15 December, 2021, 11:32 pm

Related News

  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • কারাগার থেকে মুক্তি পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষক
  • আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে: আসিফ নজরুল
  • জামিনে মুক্তি পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী
  • আমিরাতে আটক ২৬ প্রবাসীর মুক্তির দাবি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

বন্দি জীবন থেকে মুক্ত নারী ক্রিকেটাররা

গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী দল। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দুই ক্রিকেটারের করোনা ধরা পড়ে। এ কারণে বেড়ে যায় কোয়ারেন্টিনের সময়।
টিবিএস রিপোর্ট
15 December, 2021, 11:30 pm
Last modified: 15 December, 2021, 11:32 pm
নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

ওমিক্রনের হানায় বাছাই পর্ব শেষ না করেই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনারগাঁওতে ওঠে দল। পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা ছিল সালমা-জাহানারাদের। কিন্তু দুজন ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনের সময় বেড়ে ১৫ দিনে হয়। অবশেষ বন্দি অবস্থা থেকে মুক্তি মিলেছে নারী দলের ক্রিকেটার ও সংশ্লিষ্ট বাকিদের। 

আক্রান্ত তিনজন বাদে বাকিদের বুধবার করোনা পরীক্ষা করানো হয়। সবার ফলই নেগেটিভ এসেছে। এর মধ্য দিয়ে তাদের কোয়ারেন্টিন পর্ব শেষ হলো। বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ।

গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী দল। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় দুই ক্রিকেটারের করোনা ধরা পড়ে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা ওমিক্রনে আক্রান্ত। এরপর আরেকজন নারী ক্রিকেটারের শরীরে করোনা সনাক্ত হয়। এই তিনজনকে মুগদা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে, তিনজনই সুস্থ আছেন। আগামী ২০ ডিসেম্বর তাদের করোনা পরীক্ষা করা হবে।

নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেছেন, '২২ ক্রিকেটার ও কোচিং স্টাফদের মধ্যে তিনজন আইসোলেশনে আছেন। বাকি ১৯ ক্রিকেটারের সবাই করোনা নেগেটিভ হয়েছেন। ফলে তাদের সবাইকে ছুটি দেওয়া হয়েছে। অন্তত ৮ থেকে ১০ দিন ছুটি কাটানোর পর তারা ক্যাম্পে ফিরবেন।'

কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়ে ক্রিকেটাররা উচ্ছ্বসিত, সবাই নিজ বাড়িতে ফেরার অপেক্ষায়। বিসিবির ব্যবস্থাপনায় তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। নারী দলের ম্যানেজার বলেন, 'মেয়েরা দারুণ খুশি। বাড়ি ফিরতে উন্মুখ হয়ে আছে তারা। বিসিবির উদ্যোগে আমরা নারী দলকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা নিয়েছি।  (বৃহস্পতিবার) যারা যারা ঢাকার বাইরে যেতে যান, তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।'

আগামী জানুয়ারিতে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব। বাছাই পর্ব থেকে মাত্র একটি দল সুযোগ পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার। বাছাই পর্বের আগে কয়েক সপ্তাহের ক্যাম্প করবে নারী দল। এর আগে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। 

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ক্রিকেট দল / কোয়ারেন্টিন / মুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • কারাগার থেকে মুক্তি পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষক
  • আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে: আসিফ নজরুল
  • জামিনে মুক্তি পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্লগার ফারাবী
  • আমিরাতে আটক ২৬ প্রবাসীর মুক্তির দাবি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net