Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ভবিষ্যত প্রজন্মের সিগারেট কেনা নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 December, 2021, 05:25 pm
Last modified: 09 December, 2021, 05:40 pm

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস

ভবিষ্যত প্রজন্মের সিগারেট কেনা নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড  

বর্তমানে নিউজিল্যান্ডে ২০টি মার্লবোরো সিগারেটসমেত একটি প্যাকেটের দাম ৩৩ নিউজিল্যান্ড ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৮৭৭ টাকা। কিন্তু দুর্ভাগ্যবশত, মূল্যবৃদ্ধির এই কৌশল তাদের ২০২৫ লক্ষ্য পূরণে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
টিবিএস ডেস্ক
09 December, 2021, 05:25 pm
Last modified: 09 December, 2021, 05:40 pm
ছবি: বিবিসি

২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ দেশকে ধূমপানমুক্ত করে তোলার উদ্দেশ্যে দেশের ভবিষ্যত প্রজন্মের সিগারেট কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড।

এখন থেকে দেশটিতে ১৪ বছরের কম বয়সী কেউ ভবিষ্যতে আর কখনোই সিগারেট কেনার অনুমতি পাবে না। ধূমপানমুক্ত দেশ গড়ে তুলতে চলমান কর্মসূচির আওতায় এই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নিউজিল্যান্ড সরকার।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের মৌলিক পরিকল্পনার অধীনে দেশের সবার জন্যেই তামাকজাত দ্রব্য কেনা অবৈধ ঘোষণার আগপর্যন্ত প্রতি বছর এই বয়সসীমা বাড়ানো হবে।   

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. আয়েশা ভেরাল বলেন, "আমরা চাই তরুণ প্রজন্ম আর কখনোই ধূমপান শুরু না করুক। তাই তাদের কাছে সিগারেট বা তামাকজাত যেকোনো দ্রব্য বিক্রি বা সরবরাহ করাকে আমরা অপরাধ বলে বিবেচনা করবো।"

তিনি আরও বলেন, "এই নিয়ম কার্যকর হওয়ার পর ১৪ বছর বয়সী কেউ আর কখনো এদেশে বৈধভাবে তামাকজাত পণ্য কিনতে পারবে না। আমরা তামাকজাত দ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ-আবেদন ও এসব দ্রব্যের সহজলভ্যতা কমানোর চেষ্টা করছি। নতুন আইনে বলা আছে, শুধুমাত্র যেসব ধূমপান জাতীয় দ্রব্যে খুব সামান্য পরিমাণ নিকোটিন আছে, সেগুলোই বাজারে বিক্রি করা যাবে। তবে এ ধরনের পণ্য বিক্রি করতে পারবে এমন দোকানের সংখ্যাও অনেক কমিয়ে আনা হবে।" 

তবে ডা. ভেরাল জানিয়েছেন, খুচরা ব্যবসায়ীরা যেন সিগারেট বিক্রির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারেন, সেজন্যে তাৎক্ষণিকভাবে এই আইন কার্যকরী হবে না।

ছবি: ডয়েচে ভেলে

নিউজিল্যান্ডজুড়ে মাত্র ৫০০টি দোকান সিগারেট বিক্রির অনুমতি পাবে এবং নতুন বিধিমালা কার্যকর হওয়ার পর তাদেরকে তামাকজাত পণ্য বিক্রির জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে।

২০২৫ সালের মধ্যে ধূমপানের মাত্রা ৫ শতাংশ কিংবা তারও কমে নামিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউজিল্যাল্ড সরকার। তারই কৌশল হিসেবে ২০১১-২০২০ সালের মধ্যে প্রতি বছর সিগারেটের দাম ১০ শতাংশ বাড়িয়ে দিয়েছে তারা। তবে বাড়তি আর কোনো কর আরোপ হবে কিনা, তা এখনো জানানো হয়নি।

এদিকে সিগারেটের দাম হুহু করে বেড়ে যাওয়ায় সিগারেটের বিশাল কালোবাজার তৈরি হয়েছে দেশটিতে। এমনকি সিগারেট বিক্রি করে এমন দোকানগুলোতে হামলা চালানোর মতো অপরাধও অনেক বেড়ে গেছে।

বর্তমানে নিউজিল্যান্ডে ২০টি মার্লবোরো সিগারেটসমেত একটি প্যাকেটের দাম ৩৩ নিউজিল্যান্ড ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৮৭৭ টাকা। কিন্তু দুর্ভাগ্যবশত, মূল্যবৃদ্ধির এই কৌশল তাদের ২০২৫ লক্ষ্য পূরণে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

নিউজিল্যান্ড মেডিক্যাল এসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে নিউজিল্যান্ডের ৮০ শতাংশ ধূমপায়ী নিজেদের ধূমপান শুরু করা নিয়ে অত্যন্ত অনুতপ্ত। আগামী প্রজন্ যে এই ধূমপায়ীদের দলে যোগ দিবে না, তা ভেবে তারা ভীষণ আনন্দিত।

ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

বৃহস্পতিবার এনজেডএমএ-এর চেয়ারম্যান ডা. অ্যালিস্টার হামফ্রে বলেন, "ধূমপানমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পারা হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। সিগারেট খাওয়ার ফলে প্রতিদিন ১৪ জন নিউজিল্যান্ডবাসীর ব্যাপক ক্ষতি হচ্ছে এবং প্রতি তিনজন ধূমপায়ীর মধ্যে অন্তত দুজন এই ধূমপানের কারণে মারা যাচ্ছে। নতুন আইন আমাদেরকে '২০২৫ ধূমপানমুক্ত দেশ' গড়ার টার্গেট পূরণে কিছুটা সাহায্য করবে।"

এখানেই শেষ নয়, সিগারেটের প্যাকেটের উপর চরম সতর্কবার্তা লেখার মাধ্যমেও সচেতনতা ছড়ানোর চেষ্টা করছে নিউজিল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়াও দেশে ধূমপানের হার কমাতে একই পদক্ষেপ নিয়েছে।

সূত্র: ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড / সিগারেট / তামাকজাত দ্রব্য / নিষিদ্ধ / জেসিন্ডা আর্ডেন / তরুণ প্রজন্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net